Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘কল অব ডিউটি’র নতুন মালিক মাইক্রোসফট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 20 January 2022
‘কল অব ডিউটি’র নতুন মালিক মাইক্রোসফট
Share on FacebookShare on Twitter

‘কল অব ডিউটি’ ভিডিওগেম নির্মাতা প্রতিষ্ঠান ‘অ্যাক্টিভিশন ব্লিজার্ড’ কে কিনছে মাইক্রোসফট কর্পোরেশন।

৬৮.৭ বিলিয়ন মার্কিন ডলার খরচে এই গেম সংস্থা অধিগ্রহণ করছে মাইক্রোসফট । এটাই গেম সেক্টরের সর্বকালের বৃহত্তম চুক্তি। ফলে এক্সবক্স নির্মাতা রাজস্বের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম গেমিং কোম্পানিতে পরিণত হচ্ছে।

মাইক্রোসফটের চিফ এক্সিকিউটিভ অফিসার সত্য নাদেলা এই বিষয়ে বলেছেন, বর্তমানে সমস্ত প্ল্যাটফর্ম জুড়ে বিনোদনের সবচেয়ে গতিশীল এবং উত্তেজনাপূর্ণ বিভাগ হলো গেমিং। মেটাভার্স প্ল্যাটফর্মের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে গেমিং, এমনটাই মনে করছেন তিনি।

তিনি আরও জানান, কোভিড-১৯ মহামারি চলাকালীন ভিডিও গেমের চাহিদা অনেকটাই বেড়েছে। কারণ, ঘরে আটকে থাকা মানুষ নিজেদের বিনোদনের জন্য আরও বেশি বেশি করে গেম খেলছে।

গত বেশ কয়েক বছর ধরে মাইক্রোসফটের এক্সবক্স গেমিং প্ল্যাটফর্মের সঙ্গে সোনির প্লেস্টেশন গেমিং প্ল্যাটফর্মের টক্কর রয়েছে। এতদিন বেশ কিছু এক্সক্লুসিভ গেমের দৌলতে অনেকটাই এগিয়ে ছিল প্লেস্টেশন। কিন্তু এবার অ্যাক্টিভিশন ব্লিজার্ডের কল অব ডিউটি এবং ওভারওয়াচের মতো গেম মাইক্রোসফটের এক্সবক্স গেমিং প্ল্যাটফর্মকে এগিয়ে দিতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। তবে মাইক্রোসফটের অধিগ্রহণের পরও অ্যাক্টিভিশন ব্লিজার্ডের সিইও হিসেবে কাজ চালিয়ে যাবেন বর্তমান সিইও ববি কোটিক-ই।

গত সপ্তাহে, আরও এক জনপ্রিয় গেম ‘ফার্মভিল’র নির্মাতা সংস্থা জিঙ্গা-ও বিক্রির খবর এসেছিল। ভিডিওগেম সংস্থা টেক-টু ইন্টারেক্টিভ সফটওয়্যার ইনকর্পোরেশন জানিয়েছিল, ১১ বিলিয়ন মার্কিন ডলার নগদ-এবং-স্টক চুক্তিতে তারা জিঙ্গা সংস্থা কিনবে। এটিও গেম শিল্পে সর্বকালের অন্যতম বৃহত্তম অধিগ্রহণ হতে চলেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপ ছাড়াই কম্পিউটারে ছবি এডিট করবেন যেভাবে
কিভাবে করবেন

অ্যাপ ছাড়াই কম্পিউটারে ছবি এডিট করবেন যেভাবে

টানা ৬ ঘণ্টা পাবজি খেলায় মৃত্যু হলো কিশোরের
গেম

টানা ৬ ঘণ্টা পাবজি খেলায় মৃত্যু হলো কিশোরের

৮২ ইঞ্চির ৮কে রেজুলেশনের টিভি আনছে শাওমি
প্রযুক্তি সংবাদ

৮২ ইঞ্চির ৮কে রেজুলেশনের টিভি আনছে শাওমি

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬
প্রযুক্তি সংবাদ

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

নকিয়া নতুন ২ ফোরজি ফিচার ফোন আনল
নির্বাচিত

নকিয়া নতুন ২ ফোরজি ফিচার ফোন আনল

২০২৩ সালে সবচেয়ে বেশি গুগল সার্চে আছেন যারা
নির্বাচিত

২০২৩ সালে সবচেয়ে বেশি গুগল সার্চে আছেন যারা

Load More

ট্রেন্ডিং টপিক

অনলাইন সেবা সূচকে রেকর্ড স্কোর, বিশ্বে ৫১তম বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

অনলাইন সেবা সূচকে রেকর্ড স্কোর, বিশ্বে ৫১তম বাংলাদেশ

গিকবেঞ্চে ফাঁস হলো ‘স্যামসাং গ্যালাক্সি এ৫৮’ ও ‘গ্যালাক্সি এ৩৮’-এর তথ্য, থাকছে অ্যান্ড্রয়েড ১৭
প্রযুক্তি সংবাদ

গিকবেঞ্চে ফাঁস হলো ‘স্যামসাং গ্যালাক্সি এ৫৮’ ও ‘গ্যালাক্সি এ৩৮’-এর তথ্য, থাকছে অ্যান্ড্রয়েড ১৭

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া
অর্থ ও বাণিজ্য

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

বাংলাদেশে তৈরি থাপ্পড়ম্যান ব্রাউজার গেমের ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতা
প্রযুক্তি সংবাদ

ব্রাউজার গেমে দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীন থেকে বাংলাদেশ, যেসব দেশে তৈরি হয় অপোর স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

চীন থেকে বাংলাদেশ, যেসব দেশে তৈরি হয় অপোর স্মার্টফোন

চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান অপো (OPPO) শুধু নিজ দেশেই স্মার্টফোন...

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ

হুয়াওয়ের পরবর্তী ট্রাই-ফোল্ড আসতে পারে আগামী মাসে

হুয়াওয়েকে ঘিরে দেশে-বিদেশে এত অভিযোগ কেন?

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 January 2022

‘কল অব ডিউটি’র নতুন মালিক মাইক্রোসফট

Techzoom.TV |
TechzoomTV