Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যশোরকে ডিজিটাল হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ অব্যাহত থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 27 January 2026
যশোরকে ডিজিটাল হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ অব্যাহত থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
Share on FacebookShare on Twitter

আজ যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জব ফেয়ার ও সেমিনার ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, যশোরকে একটি আধুনিক ডিজিটাল সিটি ও টেক সিটি হিসেবে গড়ে তোলার জন্য সরকার পরিকল্পিত ও ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করছে। তিনি উল্লেখ করেন, যশোর হাইটেক পার্কে স্থানীয় উদ্যোক্তাদের সুবিধার্থে ভাড়া কমানো হয়েছে, যাতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সহজে প্রযুক্তি ব্যবসা শুরু করতে পারেন।

বিশেষ সহকারী আরও বলেন, যশোরে দেশের বৃহৎ টিয়ার-৩ ডিজাস্টার রিকভারি ডেটা সেন্টার নির্মাণ চলছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের বিনিয়োগও যশোরকে প্রযুক্তি বিনিয়োগের জন্য আকর্ষণীয় করে তুলেছে।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, জব ফেয়ার ও প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়েলিটি সহ আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তুলবে। এই প্রশিক্ষণগুলো ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে।

ফয়েজ আহমদ তৈয়্যব আশা প্রকাশ করেন, আজকের জব ফেয়ারের মাধ্যমে নির্বাচিত দক্ষ তরুণদের যথাযথভাবে কর্মসংস্থানে সংযুক্ত করা হবে, এবং এ ধরনের উদ্যোগ প্রযুক্তি কোম্পানিগুলোকে যশোরে কার্যক্রম সম্প্রসারণে উৎসাহিত করবে।

ভার্চুয়ালি বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের উদ্যোগগুলো তুলে ধরেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের, প্রফেসর ড. এম.এম.এ. হাসেম।

উল্লেখ্য, বিডিসেট প্রজেক্ট এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে Job Fair & Seminar-2025 Gi “Changing Job Opportunities in the Age of AI and Robotics” শীর্ষক মেলায় যশোরসহ দেশের স্বনামধন্য ২৫টি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে তাদের সিভি গ্রহণ করে। আইসিটি ডিভিশন ও বাংলাদেশ হাইটেক পার্ক এই আয়োজনে সহযোগিতা করছে। আয়োজিত এই মেলার মাধ্যমে এক লাখ শিক্ষিত ও দক্ষ তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

মেলায় সিভি গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিষয়ে নানা প্রশিক্ষণ দেয়া হয়। এর মধ্যে রয়েছে সিভি লেখা, প্রতিষ্ঠানের ধরন ও চাহিদা বুঝে সিভি তৈরি করা। বিডিসেট আয়োজিত মেলার পাশাপাশি ‘চেঞ্জিং জব অপারচুনিটিজ ইন দ্যা এজ অফ এআই এন্ড রোবোটিক্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিসেট প্রজেক্টের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ জিয়াউর রহমান ।সেমিনারে স্বাগত বক্তব্য দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের EEE, বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইমরান খান।

অনুষ্ঠানে আরো অংশ নেন সফটওয়্যার টেকনোলজি পার্ক, যশোরের উপ-পরিচালক মাহফুজুল কবির, চালডালের কো-ফাইন্ডার জিয়া আশরাফ, সফটওয়্যার টেকনোলজি পার্ক, যশোর ইনভেস্টর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহজালাল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফয়েজ আহমদ তৈয়্যব

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন আইফোন-আইপ্যাডে ৩০ শতাংশ পর্যন্ত পারফরম্যান্স বাড়াচ্ছে অ্যাপল
নির্বাচিত

নতুন আইফোন-আইপ্যাডে ৩০ শতাংশ পর্যন্ত পারফরম্যান্স বাড়াচ্ছে অ্যাপল

দ্রুতগতির ‘ওয়াইফাই ৬’ আসছে জানুয়ারিতেই
কিভাবে করবেন

খুব সহজেই বাড়িয়ে নিন ওয়াইফাইয়ের গতি

১২০ হার্জ রিফ্রেশ রেটে আসছে রিয়েলমি জিটি মাস্টার এডিশন
নির্বাচিত

১২০ হার্জ রিফ্রেশ রেটে আসছে রিয়েলমি জিটি মাস্টার এডিশন

আইটি রপ্তানিখাতে প্রণোদনা ডকুমেন্টেশন সহজ করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা
প্রযুক্তি সংবাদ

আইটি রপ্তানিখাতে প্রণোদনা ডকুমেন্টেশন সহজ করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা

ইপিবি প্রতিনিধিদলের ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শন, পণ্য রপ্তানিতে সহায়তার আশ্বাস
প্রযুক্তি সংবাদ

ইপিবি প্রতিনিধিদলের ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শন, পণ্য রপ্তানিতে সহায়তার আশ্বাস

বাংলাদেশে শীর্ষ চারে উঠে আসলো রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে শীর্ষ চারে উঠে আসলো রিয়েলমি

Load More

ট্রেন্ডিং টপিক

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 January 2026

যশোরকে ডিজিটাল হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ অব্যাহত থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব

Techzoom.TV |
TechzoomTV