Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে কার্যক্রম শুরু করতে চায় পেপ্যাল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
ক্রসবর্ডার লেনদেন সহজ করতে ‘পেপ্যাল ওয়ার্ল্ড’-এর ঘোষণা
Share on FacebookShare on Twitter

বিশ্বের অন্যতম জনপ্রিয় আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান পেপ্যাল বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার আগ্রহ প্রকাশ করেছে। তবে নতুন কোনো বাজারে প্রবেশের জন্য তাদের নিজস্ব দীর্ঘ ও ধাপে ধাপে অনুসরণযোগ্য প্রক্রিয়া থাকায় সেবা চালু হতে কিছুটা সময় লাগবে বলে জানানো হয়েছে।

গতকাল (মঙ্গলবার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি বলেন, ‘নীতিগতভাবে পেপ্যাল এখন বাংলাদেশে প্রবেশে আগ্রহী, তবে তারা হুট করে কোনো বাজারে ঢুকে পড়ে না। তারা অভ্যন্তরীণ আলোচনা, বিতর্ক এবং পরিচালনা পর্ষদ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ধাপে ধাপে অগ্রসর হয়।’

সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও কার্যক্রমের বিষয়ে গণমাধ্যমকে ব্রিফিং দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে লুৎফে সিদ্দিকী ছাড়াও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, বাংলাদেশে সুশাসনের উন্নতি হওয়ায় প্রতিষ্ঠানটির আস্থা বেড়েছে। গত ডিসেম্বরে পেপ্যালের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে তথ্যপ্রযুক্তি খাতের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পরিস্থিতি মূল্যায়ন করেছে।

দাভোস সম্মেলনে লুৎফে সিদ্দিকী প্রায় ১৮ থেকে ২০টি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, আইএমএফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক নেতাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা হয়।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে শুল্ক ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। লুৎফে সিদ্দিকী জানান, বাংলাদেশের বন্দর ও কাস্টমস ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের মিল থাকায় বাণিজ্য আরও সহজ হবে এবং শিগগিরই শুল্ক বিষয়ে ইতিবাচক ঘোষণা আসতে পারে।

তিনি আরও জানান, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ইউরোপীয় ইউনিয়নের স্বীকৃতি পেয়ে বাংলাদেশ শ্রম সংস্কারে উন্নতি করছে। এই অর্থনৈতিক কূটনীতির ফলে দেশের বৈদেশিক বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্য আগামীতে শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন লুৎফে সিদ্দিকী।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: পেপ্যালপেপ্যাল বাংলাদেশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

হোয়াটসঅ্যাপ এ অডিও মেসেজ পাঠান? জেনে নিন নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপ এ অডিও মেসেজ পাঠান? জেনে নিন নতুন ফিচার

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন
প্রযুক্তি সংবাদ

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

বিশ্বব্যাপী ‘ওয়ালটন ডে’ উদযাপিত, কর্মীদের জন্য সর্বোচ্চ প্রফিট-শেয়ার ঘোষণা
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাপী ‘ওয়ালটন ডে’ উদযাপিত, কর্মীদের জন্য সর্বোচ্চ প্রফিট-শেয়ার ঘোষণা

দেশের বাজারে গ্যালাক্সি এ৫৩ ফাইভজি
নির্বাচিত

দেশের বাজারে গ্যালাক্সি এ৫৩ ফাইভজি

ই-কমার্স

স্বাস্থ্যসম্মত খাবার বাসায় পৌঁছে দিচ্ছে ক্লুডিও

ভুলেও ফোনের ব্যাটারি ফুল চার্জ করবেন না !
টিপস

ভুলেও ফোনের ব্যাটারি ফুল চার্জ করবেন না !

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট
প্রযুক্তি সংবাদ

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি
টেলিকম

জ্বালানি সংকট দীর্ঘ হলে ইন্টারনেট সেবায় বিপর্যয়ের আশঙ্কা

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে সিমের মালিকানা বদল : এক রাতেই কোটি টাকা লেনদেন
টেলিকম

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে সিমের মালিকানা বদল : এক রাতেই কোটি টাকা লেনদেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ জানুয়ারি ২০২৬

বাংলাদেশে কার্যক্রম শুরু করতে চায় পেপ্যাল

Techzoom.TV |
TechzoomTV