Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শিশুদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 1 February 2026
১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যান
Share on FacebookShare on Twitter

কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছেন দেশটির ক্ষমতাসীন জোটের এক পার্লামেন্ট সদস্য। বৈশ্বিকভাবে সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে যখন আলোচনা তীব্র হচ্ছে, ঠিক তখনই বিশ্বের অন্যতম বড় ডিজিটাল বাজার ভারতে এ ধরনের প্রস্তাব নতুন করে বিতর্ক তৈরি করেছে। প্রস্তাবটি বাস্তবায়ন হলে ভারতে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলা বা ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ হতে পারে। খবর রয়টার্স।

লোকসভায় অন্ধ্রপ্রদেশভিত্তিক তেলেগু দেশম পার্টির এমপি এলএসকে দেবরায়ালু সোশ্যাল মিডিয়া ব্যবহারে বয়সভিত্তিক সীমা ও অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিল প্রস্তাব করেছেন। ‘সোশ্যাল মিডিয়া (এজ রেস্ট্রিকশনস অ্যান্ড অনলাইন সেফটি)’ শীর্ষক ১৫ পৃষ্ঠার এ বিলে বলা হয়েছে, ১৬ বছরের কম বয়সী কেউ সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে বা ব্যবহার করতে পারবে না। এ নিয়ম কেউ ভঙ্গ করলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার নির্দেশনা রাখা হয়েছে। ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টাও ডিজিটাল আসক্তি কমাতে বয়সভিত্তিক বিধিনিষেধের পক্ষে মত দিয়েছেন।

দেবরায়ালুর দাবি, সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়ছে ভারতের শিশুরা। একই সঙ্গে তিনি বলেন, ভারত বর্তমানে বিদেশী ডিজিটাল প্লাটফর্মগুলোর জন্য বিশ্বের অন্যতম বড় তথ্য উৎপাদনকারী দেশ। এসব তথ্য ব্যবহার করে সংশ্লিষ্ট কোম্পানিগুলো উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থা তৈরি করছে। অথচ ভারতীয় ব্যবহারকারীরা কোনো পারিশ্রমিক ছাড়াই তথ্য দিচ্ছেন। আর এর কৌশলগত ও অর্থনৈতিক সুফল ভোগ করছে অন্য দেশ ও প্রতিষ্ঠানগুলো।

এদিকে প্রস্তাবিত ও বিলে ব্যবহারকারীর বয়স যাচাইয়ের পুরো দায় সোশ্যাল মিডিয়া পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর ওপর দেয়ার কথা বলা হয়েছে। দেবরায়ালুর মতে, বয়স যাচাইয়ের দায়িত্ব ব্যবহারকারীর নয়। এক্ষেত্রে বরং প্লাটফর্মগুলোকেই কার্যকর ব্যবস্থা নিতে হবে।

যদিও মেটা, অ্যালফাবেট (ইউটিউব) ও এক্স এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে মেটা আগে জানিয়েছিল, তারা অভিভাবকীয় তত্ত্বাবধানের আইন সমর্থন করে। তবে মেটা সতর্ক করেছে, ঢালাও নিষেধাজ্ঞা শিশুদের আরো অনিরাপদ ও অনিয়ন্ত্রিত সাইটগুলোর দিকে ঠেলে দিতে পারে। তবে ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। এ সিদ্ধান্তকে অনেক অভিভাবক ও শিশু অধিকারকর্মী স্বাগত জানালেও প্রযুক্তি কোম্পানিগুলো এর সমালোচনাও করেছে। এছাড়া ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলি ১৫ বছরের কম বয়সীদের জন্য এ নিষেধাজ্ঞাকে সমর্থন করেছে। ব্রিটেন, ডেনমার্ক ও গ্রিসও বর্তমানে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫৮০০ এমএএইচ ব্যাটারি ও কার্ভড ডিসপ্লের ফোন আনল রেডমি
নির্বাচিত

৫৮০০ এমএএইচ ব্যাটারি ও কার্ভড ডিসপ্লের ফোন আনল রেডমি

মিড রেঞ্জে যেসব স্মার্টফোন কিনতে পারেন
নির্বাচিত

অবৈধ ফোন রুখতে এনইআইআর পদ্ধতি চান উৎপাদকরা

স্মার্টফোন কেনার আগে কিছু বিষয় অবশ্যই জানা প্রয়োজন
নির্বাচিত

স্মার্টফোন কেনার আগে কিছু বিষয় অবশ্যই জানা প্রয়োজন

ফেসবুক অ্যাকাউন্ট স্থায়ীভাবে ডিলিট করার সহজ উপায়
কিভাবে করবেন

ফেসবুক অ্যাকাউন্ট স্থায়ীভাবে ডিলিট করার সহজ উপায়

মোশন ভিউ-এ পাওয়া যাবে স্যামসাং মোবাইল
প্রযুক্তি সংবাদ

মোশন ভিউ-এ পাওয়া যাবে স্যামসাং মোবাইল

বছরের প্রথম প্রান্তিকে রাজস্ব বেড়েছে ২৭ শতাংশ
প্রযুক্তি সংবাদ

বছরের প্রথম প্রান্তিকে রাজস্ব বেড়েছে ২৭ শতাংশ

Load More

ট্রেন্ডিং টপিক

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
নির্বাচিত

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

ল্যাপটপের প্রচলিত ব্যবহারপদ্ধতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে অ্যাপল।...

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 February 2026

শিশুদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের প্রস্তাব

Techzoom.TV |
TechzoomTV