Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন দেশের বাজারে এলো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 2 February 2026
এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন দেশের বাজারে এলো
Share on FacebookShare on Twitter

অত্যাধুনিক এআই ক্যামেরা ও নেক্সট-জেনারেশন ইমেজিং প্রযুক্তি নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনার ম্যাজিক৮ প্রো। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ -এ ডিভাইসটি উন্মোচন করা হয়।

অনার ম্যাজিক৮ প্রো’র ইমেজিং সিস্টেমের মূল আকর্ষণ হল এআইমেজ প্রযুক্তিচালিত সবচেয়ে উন্নত এআই টেলিফটো ক্যামেরা। এতে রয়েছে ২০০ মেগাপিক্সেলের আল্ট্রা নাইট টেলিফটো ক্যামেরা, যা ১/১.৪-ইঞ্চি বড় সেন্সর, এফ/২.৬ অ্যাপারচার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) এবং ৩.৭ এক্স অপটিক্যাল জুম রয়েছে। এর ফলে, কম আলো ও দূরবর্তী বিষয়বস্তুর ছবিও আরও পরিষ্কার ও বিস্তারিতভাবে ধারণ করা সম্ভব।

এছাড়া‌ ডিভাইসটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা নাইট প্রাইমারি ক্যামেরা, ১২২ ডিগ্রি ফিল্ড অব ভিউ ও ম্যাক্রো সাপোর্টসহ ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। উচ্চমানের সেলফির জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও, ফোনটির রয়েছে সিআইপি এর ৫.৫ রেটিং। এর শক্তিশালী ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির কল্যাণে আরও পরিষ্কার ছবি ওঠে এবং ভিডিও আরও সাবলীলভাবে ধারণ করা যায়।

অনার ম্যাজিক প্রো-তে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ‘ম্যাজিক কালার’ ফিচার; যা এই শিল্পে প্রথম হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে ১৬৭ লক্ষ ৭০ হাজার রঙের সূক্ষ্ম পার্থক্য শনাক্ত এবং প্রদর্শন করতে সক্ষম। এটি এক টাচেই প্রাণবন্ত ও মাস্টার-লেভেলের কালার টিউনিং নিশ্চিত করে।

ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক স্ন্যাপ ড্রাগন এলিট জেন ৫ প্রসেসর। এতে ব্যবহৃত হয়েছে অনারের সিলিকন কার্বন ব্যাটারি, যা এআই পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম দ্বারা পরিচালিত হয়। এতে দীর্ঘস্থায়ী ও কার্যকর পারফরম্যান্স নিশ্চিত হয়। ফোনটির ১০০ ওয়াট অয়্যার্ড সুপারচার্জ এবং ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে। ফলে, ব্যবহারকারীকে সারাদিনে ফোন চার্জ করা নিয়ে ভাবতে হবে না।

এছাড়াও, অনার ম্যাজিক৮ প্রো -তে রয়েছে বিশেষ এআই বাটন, যার মাধ্যমে ম্যাজিক ওএস ১০ অপারেটিং সিস্টেমের বিভিন্ন এআই টুলে দ্রুত প্রবেশ করা যায়। এই বাটনটি ক্যামেরার শাটার কী হিসেবেও ব্যবহার করা যাবে। যার ফলে, ব্যবহারকারীরা মুহূর্তেই পছন্দের ছবি ক্যামেরাবন্দী করতে পারবেন।

ব্যবহারকারীদের রুচি ও স্টাইল বিবেচনায় ফোনটি সানরাইজ গোল্ড এবং কালো; এ দুইটি আকর্ষণীয় রঙে বাজারে আসবে। ফোনটির প্রি-বুকিং চলবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রি-বুকিং করা প্রথম ১০০ জন ক্রেতা উপহার হিসেবে পাবেন অনার প্যাড এক্স৮এ স্মার্টফোন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনার ম্যাজিক৮ প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাংয়ের কাছে শীর্ষস্থান হারিয়েছে শাওমি
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের আয় ১৪ বছরের সর্বনিম্নে

কী আছে এলজির ডুয়াল ডিসপ্লে স্মার্টফোনে?
প্রযুক্তি সংবাদ

কী আছে এলজির ডুয়াল ডিসপ্লে স্মার্টফোনে?

স্যামসাংয়ের নতুন ফোনে সমস্যা!
নির্বাচিত

স্যামসাংয়ের নতুন ফোনে সমস্যা!

মুছে যাওয়া তথ্য খুঁজে পাবেন যেভাবে
প্রযুক্তি পরামর্শ

মুছে যাওয়া তথ্য খুঁজে পাবেন যেভাবে

বিশ্বজুড়ে ফাইভজি স্মার্টফোন সরবরাহ ৪৫ কোটি ইউনিটে পৌঁছবে
প্রযুক্তি বাজার

ফাইভজি স্মার্টফোন বিক্রি বেড়েছে ৬.৫%

গুগলে যে ৫ জিনিস সবচেয়ে বেশি সার্চ করে পুরুষরা
নির্বাচিত

গুগলে যে ৫ জিনিস সবচেয়ে বেশি সার্চ করে পুরুষরা

Load More

ট্রেন্ডিং টপিক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 February 2026

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন দেশের বাজারে এলো

Techzoom.TV |
TechzoomTV