Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যানিমেশন সিরিজ “খোকা” এর প্রিমিয়ার শো’র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 29 October 2023
অ্যানিমেশন সিরিজ “খোকা” এর প্রিমিয়ার শো’র উদ্বোধন
Share on FacebookShare on Twitter

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব- কৈশোরকে প্রাধান্য দিয়ে নির্মিত অ্যানিমেশন সিরিজ “খোকা” এর প্রিমিয়ার শো’র উদ্বোধন করা হলো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের “মোবাইল গেইম ও এ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন” প্রকল্পের উদ্যোগে ১০ পর্বের ১ ঘন্টা ৪০ মিনিটের এই অ্যানিমেশন সিরিজ নির্মাণ করা হয়। আজ এর ৫টি পর্ব প্রদর্শন করা হয়।

বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের স্টার সিনেপ্লেক্সে ৫টি পর্ব উপভোগ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অন্যান্যের মধ্যে অ্যানিমেশন সিরিজটি উপভোগ করেছেন “মোবাইল গেইম ও এ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন” প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেনসহ মার্স সল্যুশন, টিম এসোসিয়েট, ম্যাজিক ইমেজ এবং প্রোল্যান্সার স্টুডিও এর কর্ণধার ও কলাকুশলিগণ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।

অ্যানিমেশন সিরিজটি উপভোগ শেষে আইসিটি প্রতিমন্ত্রী তাঁর প্রতিক্রিয়া বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুধু রাজনৈতিকভাবে একজন দেশের বা জাতির রাষ্ট্র পিতা হিসেবেই নয়, তাঁর শৈশব, কৈশর এবং ছাত্র জীবনে অসামান্য গুণাবলীর অধিকারী ছিলেন। বঙ্গবন্ধুর সহনশীলতা, মানবিকতা এবং পরোপকারিতা এই বিষয়গুলো আমাদের শিশু, কিশোর, তরুণ এবং ভবিষ্য প্রজন্মের কাছে তুলে ধরতেই এই অ্যানিমেশন সিরিজটি নির্মাণ করা হয়েছে।

পলক বলেন আমরা আইসিটি বিভাগ থেকে বেশ কয়েকটা উদ্যোগ নিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে খোকা। আমাদের এই উদ্দেশ্যটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে কিন্তু তার বাবা-মা এবং আত্মীয়-স্বজন সবাই ছোটবেলায় আদর করে খোকা বলে ডাকতো। খোকা জন্মের পর একটা প্রত্যন্ত অঞ্চল টুঙ্গিপাড়া গ্রাম থেকে কিভাবে বড় হয়ে আস্তে আস্তে খোকা থেকে মুজিব, মুজিব থেকে মুজিব ভাই, মুজিব ভাই থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতায় পরিণত হলেন সেটি আমরা এমন একটি মাধ্যমে তুলে ধরতে চেয়েছি। যে মাধ্যমটি আমাদের শিশু, কিশোরী এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে জনপ্রিয় মাধ্যম। সে মাধ্যমটি অ্যানিমেশন মাধ্যম।

দেশের জনসাধারন ও নতুন প্রজন্মকে মানবিক হতে ও দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ করতে অ্যানিমেটেড সিরিজটি বিশেষ অবদান রাখবে বলে তিনি জানান। দেশীয় অ্যানিমেটর দ্বারা উন্নয়নকৃত অ্যানিমেশনের মাধ্যমে তৈরি হওয়ায় সব বয়সী দর্শকেরা সহজেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব-কৈশরের জীবনী সম্পর্কে সহজে জানতে পারবেন। অ্যানিমেশন সিরিজটি যৌথভাবে তৈরি করেছে মার্স সল্যুশন, টিম এসোসিয়েট, ম্যাজিক ইমেজ এবং প্রোল্যান্সার স্টুডিও। সিরিজটি অচিরেই বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফিলিপিন্স ও থাইল্যান্ডে ‘সস্তা সাবস্ক্রিপশন’ নেটফ্লিক্সের
নির্বাচিত

ফিলিপিন্স ও থাইল্যান্ডে ‘সস্তা সাবস্ক্রিপশন’ নেটফ্লিক্সের

বাংলাদেশ ব্যাংক কে সিএ লাইসেন্স প্রদান করল আইসিটি বিভাগ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ ব্যাংক কে সিএ লাইসেন্স প্রদান করল আইসিটি বিভাগ

আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

গতি বাড়াতে কম্পিউটারে প্রচলিত হার্ডডিস্কে সলিড স্টেট ড্রাইভ
প্রযুক্তি সংবাদ

গতি বাড়াতে কম্পিউটারে প্রচলিত হার্ডডিস্কে সলিড স্টেট ড্রাইভ

অ্যানড্রয়েড ১২ ভার্সনে বিল্টইন ভিপিএন
কিভাবে করবেন

জনপ্রিয় ৫ ভিপিএন

কাতার বিশ্বকাপ: গুগল, ইনস্টাগ্রাম, টুইটারেরও রেকর্ড
প্রযুক্তি সংবাদ

কাতার বিশ্বকাপ: গুগল, ইনস্টাগ্রাম, টুইটারেরও রেকর্ড

Load More

ট্রেন্ডিং টপিক

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা
টেলিকম

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

দৈনন্দিন কাজের ধকল সামলাবে, অ্যাপস ছাড়াই ডিউরেবিলিটির নিশ্চয়তা
প্রযুক্তি সংবাদ

দৈনন্দিন কাজের ধকল সামলাবে, অ্যাপস ছাড়াই ডিউরেবিলিটির নিশ্চয়তা

ছাঁটাই ও কারখানা বন্ধে ফক্সওয়াগনের ব্যয় হবে ১৬ বিলিয়ন ইউরো
অটোমোবাইল

ছাঁটাই ও কারখানা বন্ধে ফক্সওয়াগনের ব্যয় হবে ১৬ বিলিয়ন ইউরো

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ
প্রযুক্তি সংবাদ

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা
টেলিকম

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

দীর্ঘদিন ধরে দুর্বল মোবাইল নেটওয়ার্কের কারণে ক্ষুব্ধ হয়ে...

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 October 2023

অ্যানিমেশন সিরিজ “খোকা” এর প্রিমিয়ার শো’র উদ্বোধন

Techzoom.TV |
TechzoomTV