Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীনে স্মার্টফোন বিক্রি কমেছে ২৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 14 February 2026
চীনে স্মার্টফোন বিক্রি কমেছে ২৩ শতাংশ
Share on FacebookShare on Twitter

চীনে গত মাসে স্মার্টফোন বিক্রি কমেছে ২৩ শতাংশ। ২০২৫ সালজুড়ে উচ্চ মাত্রার সরবরাহ ও চীনা নববর্ষের প্রচারণামূলক কার্যক্রমের সময় পরিবর্তনের কারণে বিক্রিতে বড় ব্যবধান তৈরি হয়েছে। বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চ সম্প্রতি এ তথ্য জানিয়েছে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের তুলনায় এবারের জানুয়ারিতে স্মার্টফোন বিক্রি কমলেও চীনের বাজারে এখনো শীর্ষ অবস্থান ধরে রেখেছে প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। বাজারে সামগ্রিক নিম্নমুখী প্রবণতা ও বিক্রি হ্রাসের মধ্যেও প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে গত মাসে নিজেদের আধিপত্য বজায় রেখেছে প্রতিষ্ঠানটি।

বিবৃতিতে আরো বলা হয়েছে, জানুয়ারিতে চীনের অভ্যন্তরীণ ব্র্যান্ডগুলোর সিংহভাগেরই বিক্রিতে বড় পতন লক্ষ করা গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শাওমি। গত বছরের তুলনায় প্রতিষ্ঠানটির স্মার্টফোন বিক্রি কমেছে প্রায় ৩৬ শতাংশ।

তবে বড় ব্র্যান্ডগুলোর মধ্যে একমাত্র অ্যাপল গত বছরের তুলনায় প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে। জানুয়ারিতে চীনে অ্যাপলের স্মার্টফোন বিক্রি বেড়েছে ৮ শতাংশ। মূলত বাজারে আসা নতুন আইফোন ১৭ সিরিজের প্রতি গ্রাহকদের জোরালো আগ্রহ ও ধারাবাহিক চাহিদাই প্রতিষ্ঠানকে এ প্রবৃদ্ধি এনে দিয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

চীনের বাজারে হুয়াওয়ে বা অ্যাপলের মতো ব্র্যান্ডগুলো শীর্ষস্থান নিয়ে লড়াই করলেও অন্য কোম্পানিগুলো এখনো আনুষ্ঠানিকভাবে প্রচারণামূলক মৌসুম শুরু করেনি। সরকারি বা প্রাতিষ্ঠানিক বিভিন্ন ভর্তুকি থাকলেও বাজারে চাহিদা এখনো বেশ দুর্বল।

তবে বিশ্লেষকরা চলতি মাসে স্মার্টফোন বিক্রিতে বড় ধরনের ঊর্ধ্বগতির আশা করছেন। তথ্য অনুযায়ী, চীনে লুনার নিউ ইয়ার বা চন্দ্র নববর্ষের সময় মানুষের কেনাকাটার প্রবণতা বহুগুণ বেড়ে যায়, যা স্মার্টফোন বাজারের জন্য অন্যতম শীর্ষ মৌসুম। ফলে ফেব্রুয়ারিতে মৌসুমি কেনাকাটার হাত ধরে বাজার আবার ঘুরে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।

গত বছরের ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া সরকারি ভর্তুকি ও দেশটির চন্দ্র নববর্ষ একই সময় পড়েছিল। ফলে বাজারে চাহিদার একটি বড় উল্লম্ফন ঘটে ও বিক্রির সূচক অস্বাভাবিক উচ্চতায় পৌঁছায়। তবে অ্যাপল সে সময় খুব একটা প্রভাবিত হয়নি, কারণ কোম্পানির বেশির ভাগ মডেলই ও ভর্তুকির আওতায় ছিল না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন রূপে হাজির হচ্ছে গুগল ফটোজ!
প্রযুক্তি সংবাদ

নতুন রূপে হাজির হচ্ছে গুগল ফটোজ!

আসছে ভিভো ইউ৩, লঞ্চের আগে ফাঁস হল স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

আসছে ভিভো ইউ৩, লঞ্চের আগে ফাঁস হল স্পেসিফিকেশন

ওয়াইফাই রাউটার ২৪ ঘণ্টা চালু রাখা কি ঠিক?
নির্বাচিত

ওয়াইফাই রাউটার ২৪ ঘণ্টা চালু রাখা কি ঠিক?

সাত নকশার ফোল্ডএবল স্মার্টফোনের পেটেন্ট শাওমির
নির্বাচিত

সাত নকশার ফোল্ডএবল স্মার্টফোনের পেটেন্ট শাওমির

ছাড় ও অফার

ল্যাপটপ কিনে স্বর্ণের চেইন জেতার সুযোগ

নাগরিক সেবা বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

যাত্রা শুরু করল “নাগরিক সেবা বাংলাদেশ”

Load More

ট্রেন্ডিং টপিক

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরিয়েছে টিকটক
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করল টিকটক

এইচএসসি
প্রযুক্তি সংবাদ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সম্প্রসারণ, জেডটিইকে নোয়া প্রদান
টেলিকম

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সম্প্রসারণ, জেডটিইকে নোয়া প্রদান

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

চীনের বাজারে নতুন স্মার্টফোন Redmi M100 Pro উন্মোচন...

সম্ভাব্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি এস২৭ প্লাস স্মার্টফোন

গ্যালাক্সি এস২৭ প্লাসে ৪৫ ওয়াট চার্জিং, সার্টিফিকেশনে নতুন তথ্য

২০২৭ সালে সম্ভাব্য নতুন এ১৯ চিপ, ওএলইডি ডিসপ্লে ও ভ্যাপার চেম্বার কুলিং প্রযুক্তিসহ অ্যাপলের আইপ্যাড লাইনআপ

২০২৭ সালের প্রথমার্ধে তিন নতুন আইপ্যাড আনতে পারে অ্যাপল

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 February 2026

চীনে স্মার্টফোন বিক্রি কমেছে ২৩ শতাংশ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix