Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেলিগ্রাম অ্যাপ বন্ধের পায়তারা চলছে, দাবি পাভেল দুরভের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 21 February 2026
টেলিগ্রাম অ্যাপ বন্ধের পায়তারা চলছে, দাবি পাভেল দুরভের
Share on FacebookShare on Twitter

রাশিয়ার জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম এবং দেশটির সরকারের মধ্যে দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এবার এক চূড়ান্ত পরিণতির দিকে মোড় নিয়েছে। রাশিয়ার শক্তিশালী গোয়েন্দা সংস্থা এফএসবি’র প্রধান আলেকজান্ডার বোর্তনিকভ সরাসরি টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে মদদ দেওয়ার অভিযোগ তুলেছেন।

এই ঘটনাকে রাশিয়ায় টেলিগ্রামের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়ার সরকারের একটি কৌশলী পদক্ষেপ হিসেবে দেখছেন পাভেল দুরভ ও প্রযুক্তি বিশ্লেষকরা।

পাভেল দুরভ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘চাপ দিয়ে মানুষের বাকস্বাধীনতা ও গোপনীয়তা কেড়ে নেওয়া যাবে না।’

এদিকে, বৃহস্পতিবার এক বিবৃতিতে এফএসবি প্রধান বোর্তনিকভ বলেন, পাভেল দুরভ নিজের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করতে গিয়ে টেলিগ্রামের মাধ্যমে সংঘটিত অসংখ্য অপরাধের বিষয়ে কোনো ব্যবস্থা নেননি। তার দাবি, অ্যাপটির মাধ্যমে কিশোর অপরাধ, সন্ত্রাসী হামলা এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করা হচ্ছে।

দুরোভের এই দৃষ্টিভঙ্গিকে তিনি ‘অপরাধীদের প্রশ্রয় দেওয়া’ হিসেবে অভিহিত করেছেন। এর আগে অ্যাপটি থেকে উগ্র বিষয়বস্তু সরাতে ব্যর্থ হওয়ার অভিযোগে টেলিগ্রামের গতি কমিয়ে দেওয়ার মতো কড়াকড়ি আরোপ করেছিল রাশিয়ার যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা।

সম্প্রতি রুশ সরকারের একজন মন্ত্রীও দাবি করেছেন যে, ইউক্রেন যুদ্ধে নিয়োজিত রুশ সেনারা টেলিগ্রাম ব্যবহার করার ফলে তাদের বার্তাগুলো বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহজেই পড়তে পারছে। এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে টেলিগ্রাম কর্তৃপক্ষ।

রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘টেলিগ্রামের এনক্রিপশনে আজ পর্যন্ত কোনো ফাটল কেউ খুঁজে পায়নি। সরকারের এই অভিযোগ সম্পূর্ণ বানোয়াট।’

টেলিগ্রামের দাবি, নাগরিকদের নজরদারির আওতায় আনতে এবং রাশিয়ার নিজস্ব রাষ্ট্রায়ত্ত মেসেজিং অ্যাপ ‘ম্যাক্স’-কে জনপ্রিয় করার উদ্দেশ্যেই টেলিগ্রামকে নিষিদ্ধ করার অজুহাত খুঁজছে রাশিয়া সরকার।

মজার বিষয় হলো, রাশিয়ার ভেতরে এবং যুদ্ধক্ষেত্রে টেলিগ্রামের জনপ্রিয়তা তুঙ্গে। রুশ সেনা, যুদ্ধ সংবাদদাতা এবং রাজনীতিবিদরা একে অপরের সাথে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে এই মেসেজিং অ্যাপটিই ব্যবহার করেন।

এমনকি খোদ ইউক্রেন এবং তাঁদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও গুরুত্বপূর্ণ তথ্য এই অ্যাপেই প্রচার করে থাকে। তা স্বত্বেও রাশিয়া সরকার এখন নাগরিকদের এই প্ল্যাটফর্ম থেকে সরিয়ে সরকারি নিয়ন্ত্রণাধীন ‘ম্যাক্স’ অ্যাপে নিয়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছে।

রাশিয়া ইতোমধ্যেই টেলিগ্রামের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম মেটা’র হোয়াটসঅ্যাপ এবং অ্যাপলের ফেসটাইমের ওপর কড়াকড়ি আরোপ করেছে। বিশেষজ্ঞদের মতে, আগামী এপ্রিলের মধ্যে টেলিগ্রাম রাশিয়ায় পুরোপুরি নিষিদ্ধ হতে পারে। তবে সাধারণ রুশ নাগরিকরা সরকারি নিষেধাজ্ঞা এড়াতে ভিপিএন ব্যবহারের প্রস্তুতি নিচ্ছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেলিগ্রাম অ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপলকে পেছনে ফেললো শাওমি
নির্বাচিত

রাশিয়ায় আধিপত্য হারাচ্ছে আইফোন, শীর্ষে শাওমি

ই-কমার্স গ্রাহকের লোভ কমাতে প্রচারণা চালাতে বললেন হাইকোর্ট
ই-কমার্স

ই-কমার্স গ্রাহকের লোভ কমাতে প্রচারণা চালাতে বললেন হাইকোর্ট

‘টেনিস ও টেকনোলজি’র নিখুঁত সমন্বয় উইম্বলডন ২০২৩ এ
নির্বাচিত

‘টেনিস ও টেকনোলজি’র নিখুঁত সমন্বয় উইম্বলডন ২০২৩ এ

ডিজিটাল মার্কেটিং হতে পারে তরুণদের সম্ভাবনাময় পেশা
ই-কমার্স

ডিজিটাল মার্কেটিং হতে পারে তরুণদের সম্ভাবনাময় পেশা

শিল্প বাণিজ্যের প্রসারে ট্রেড বডিসমূহের গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে
প্রযুক্তি সংবাদ

শিল্প বাণিজ্যের প্রসারে ট্রেড বডিসমূহের গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে

ফোল্ডেবল আইফোনে যেসব ফিচার থাকতে পারে!
নির্বাচিত

ফোল্ডেবল আইফোনে যেসব ফিচার থাকতে পারে!

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 February 2026

টেলিগ্রাম অ্যাপ বন্ধের পায়তারা চলছে, দাবি পাভেল দুরভের

Techzoom.TV |
TechzoomTV