Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জেবিএল প্রো অডিও বাংলাদেশ নিয়ে এসিআই মটরসের নতুন যাত্রা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 14 March 2026
জেবিএল প্রো অডিও বাংলাদেশ নিয়ে এসিআই মটরসের নতুন যাত্রা
Share on FacebookShare on Twitter

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত এসিআই মটরস লিমিটেড (ACI Motors Limited)-এর প্রধান কার্যালয়ে শুক্রবার (১৩ মার্চ) এসিআই মটরসের উদ্যোগে জেবিএল প্রো অডিও বাংলাদেশ (JBL Pro Audio Bangladesh) ব্যানারে এক বিশেষ গ্র্যান্ড ইফতার মিট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের সংগীতাঙ্গনের স্বনামধন্য শিল্পী, বিনোদন জগতের প্রতিনিধিবৃন্দ, সাউন্ড ও অডিও ইন্ডাস্ট্রির পেশাজীবী, এসিআই মটরসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ডিলার, ব্যবসায়িক অংশীদার এবং স্থপতিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসিআই মটরস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (BAMBA)-এর সভাপতি হামিন আহমেদ।

অতিথির বক্তব্যে হামিন আহমেদ বলেন, এসিআই মটরসের ইয়ামাহা মিউজিক (Yamaha Music)-এর দীর্ঘ পথচলায় সুব্রত রঞ্জন দাসের সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের সংগীত অঙ্গনে জেবিএল (JBL)-এর মতো বিশ্ববিখ্যাত একটি ব্র্যান্ড নিয়ে আসার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এর মাধ্যমে দেশের প্রফেশনাল অডিও ও লাইভ মিউজিক ইন্ডাস্ট্রি আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জবাবে সুব্রত রঞ্জন দাস বলেন, এসিআই মটরসের ইয়ামাহা মিউজিক কার্যক্রম থেকে এখন পর্যন্ত প্রায় ১২০০ জন সংগীত শিক্ষার্থী তৈরি হয়েছে। তিনি বলেন, এই শিক্ষার্থীদের সঙ্গে যদি আরও বেশি তরুণ প্রজন্ম সম্পৃক্ত হয়, তাহলে সংগীত ও সংস্কৃতির চর্চা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। তরুণদের গান, বাজনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভেতরে নিয়ে আসা গেলে তারা বিভিন্ন নেতিবাচক প্রবণতা ও খারাপ কর্মকাণ্ড থেকে দূরে থাকতে পারবে—সেই দিকটিতে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বর্তমানে দুটি বিশ্বখ্যাত ব্র্যান্ড ইয়ামাহা (Yamaha) ও জেবিএল (JBL) এখন এসিআই মটরসের ব্যানারে যুক্ত হয়েছে। আন্তর্জাতিক মানসম্পন্ন বাদ্যযন্ত্র ও অডিও প্রযুক্তি বাংলাদেশের শিল্পীদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে দেশের সংগীত অঙ্গনের উন্নয়নে এসিআই মটরস ভূমিকা রাখতে চায়। খুব শিগগিরই জেবিএল-এর উন্নত সাউন্ড সিস্টেম ব্যবহার করে দেশি-বিদেশি শিল্পীদের অংশগ্রহণে একটি বড় কনসার্ট আয়োজনের মাধ্যমে বাংলাদেশে জেবিএল-এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, জেবিএল (JBL) বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় অডিও প্রযুক্তি ব্র্যান্ড, যার ইতিহাস ৭৫ বছরেরও বেশি সময়ের। লাইভ কনসার্ট, স্টেডিয়াম, স্টুডিও, থিয়েটার ও বড় বড় আন্তর্জাতিক ইভেন্টে ব্যবহৃত উচ্চমানের সাউন্ড সিস্টেমের জন্য জেবিএল বিশ্বজুড়ে সুপরিচিত। পেশাদার অডিও প্রযুক্তিতে এই ব্র্যান্ড দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানদণ্ড স্থাপন করে আসছে।

এ সময় উপস্থিত ছিলেন এসিআই মটরস-এর উপপরিচালক রোকন সরকার, ওয়ারফেইজ ব্যান্ড (Warfaze)-এর প্রতিষ্ঠাতা সদস্য শেখ মনিরুল আলম টিপু ও ইব্রাহিম আহমেদ কমল, রেনেসাঁ ব্যান্ড (Renaissance)-এর প্রতিষ্ঠাকালীন সদস্য নকীব খান, পিয়ানোবাদক ও ওয়ারফেইজ ব্যান্ড-এর সাবেক সদস্য রোমেল আলী, সোলস ব্যান্ড (Souls)-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং Naseem Ali Khan Project-এর Naseem Ali Khan, সাউন্ড লাইট অ্যান্ড লেজার রেন্টাল বিজনেস অ্যাসোসিয়েশন (SLLRB)-এর সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাওল হার্ট সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক কবি মোহন রায়হান, বিশিষ্ট গীতিকার ও লেখক শহীদ মাহমুদ জঙ্গী, আর্টসেল ব্যান্ড (Artcell)-এর সাজু, জনপ্রিয় কণ্ঠশিল্পী মেহরীন ও ঐশী, জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার তরুণ মুন্সী, চলচ্চিত্র নির্মাতা ও সঙ্গীত পরিচালক ফয়সল রদ্দি সহ সংগীত ও সংস্কৃতি অঙ্গনের আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।

ইফতার আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে অতিথিরা সংগীত ও প্রফেশনাল অডিও ইন্ডাস্ট্রির উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন। উপস্থিত অতিথিরা মনে করেন, এ ধরনের আয়োজন সংগীতশিল্পী, অডিও পেশাজীবী এবং সংশ্লিষ্ট শিল্পখাতের ব্যক্তিদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই গ্র্যান্ড ইফতার মিট সফলভাবে সম্পন্ন হয়।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: জেবিএলজেবিএল প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

লজিটেকের বিক্রি বেড়েছে ১৪ শতাংশ
নির্বাচিত

লজিটেকের বিক্রি বেড়েছে ১৪ শতাংশ

গোটা দেশে নিষিদ্ধ হল পাবজি
গেম

গোটা দেশে নিষিদ্ধ হল পাবজি

ডাব্লুডাব্লুডিসি ২০২০: নতুন যা কিছু নিয়ে এল অ্যাপল
প্রযুক্তি সংবাদ

মাসে একটি কোম্পানি অধিগ্রহণ করে অ্যাপল

বিনা মূল্যে মিলবে উইন্ডোজ ১১
প্রযুক্তি সংবাদ

বিনা মূল্যে মিলবে উইন্ডোজ ১১

বিটকয়েনে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক
প্রযুক্তি সংবাদ

বিটকয়েনের দাম কমে ঠেকল ৩৫ হাজার ডলারে

স্থানীয় গবেষণায় গিগাবাইটের এআই টপ অ্যাটম
নির্বাচিত

স্থানীয় গবেষণায় গিগাবাইটের এআই টপ অ্যাটম

Load More

ট্রেন্ডিং টপিক

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই
প্রযুক্তি সংবাদ

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

OnePlus Turbo 7: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বিশাল ব্যাটারির চমক
নির্বাচিত

১০ হাজার এমএএইচ ব্যাটারি ও ১৮৫ হার্টজ ডিসপ্লে নিয়ে আসছে ওয়ানপ্লাস টার্বো ৭!

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত
বিবিধ

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
অর্থ ও বাণিজ্য

কর ফাঁকির ব্যবসা রক্ষার সুযোগ নেই

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

গেল সপ্তাহে নতুন আইপ্যাড মিনি ও গত মাসে...

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 March 2026

জেবিএল প্রো অডিও বাংলাদেশ নিয়ে এসিআই মটরসের নতুন যাত্রা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix