Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পিসিবি স্টোর (PCB Store)-এর গ্রাহক সেবায় চরম অব্যবস্থাপনা: দীর্ঘ ২০ দিন অপেক্ষার পরও মেলেনি সমাধান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 24 March 2026
পিসিবি স্টোর (PCB Store)-এর গ্রাহক সেবায় চরম অব্যবস্থাপনা: দীর্ঘ ২০ দিন অপেক্ষার পরও মেলেনি সমাধান

PCB Store

Share on FacebookShare on Twitter

টেক কন্টেন্ট ক্রিয়েটর জামান ভাই এবং তার প্রতিষ্ঠান ‘পিসিবি’ (PCB)-এর ওপর দীর্ঘ ৪ বছরের আস্থা থেকে পণ্য কিনে চরম ভোগান্তি ও হাহাশ্বাসের শিকার হয়েছেন মোঃ সিয়াম সরকার নামের এক নিয়মিত দর্শক। ভুল পণ্য পাঠানো, রিপ্লেসমেন্ট দিতে গড়িমসি এবং রিফান্ডের নামে কালক্ষেপণের অভিযোগ উঠেছে পিসিবি স্টোরের বিরুদ্ধে।

সিয়াম সরকার সম্প্রতি পিসিবি স্টোর থেকে Ajazz AJ159 Nearlink trimode মাউস অর্ডার করেন। মাউসটি হাতে পাওয়ার একদিন পর তিনি লক্ষ্য করেন যে, তাকে ভুল মডেলের পণ্য দেওয়া হয়েছে। যেহেতু দুটি মাউস দেখতে প্রায় একই রকম, তাই শুরুতে বিষয়টি তার নজরে আসেনি।

৪ মার্চ সিয়াম স্টোর কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা পণ্যটি বদলে দেওয়ার আশ্বাস দেয় এবং সাদা কালার স্টকে না থাকায় কয়েক দিন অপেক্ষা করতে বলে। কিন্তু এর পরের ঘটনাপ্রবাহ ছিল কেবলই প্রতিশ্রুতি ভঙ্গের:

১০ মার্চ: কর্তৃপক্ষ জানায় সাদা কালার সম্ভব নয়, কালো রঙের মাউস দেওয়া হবে। গ্রাহক তাতেও রাজি হন।

১১ মার্চ: তারা পুনরায় জানায় কালো কালারও স্টকে নেই, তাই টাকা রিফান্ড করা হবে।

১৩ মার্চ: রিফান্ডের কোনো আপডেট না পেয়ে পুনরায় যোগাযোগ করলে গ্রাহককে অন্য এক ব্যক্তির মোবাইল নম্বর ধরিয়ে দেওয়া হয়।

সিয়াম সরকার জানান, পরবর্তী যোগাযোগের পর ১৪ মার্চ রাইডার পাঠিয়ে মাউসটি নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত (প্রায় ১০ দিন) কোনো রাইডার আসেনি। প্রতিদিন যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ কেবল একটি বাক্যই বলে— “আগামীকাল যাবে”।

ভুক্তভোগী মোঃ সিয়াম সরকার অত্যন্ত হতাশা প্রকাশ করে বলেন, “৪ মার্চ থেকেই তারা আমাকে মাউসটা প্যাক করে রাখতে বলেছিল, আমি তাই করেছি। কিন্তু এতদিন অপেক্ষা করে ধৈর্য শেষ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে ঈদের দিন থেকে ভুল মাউসটিই ব্যবহার শুরু করেছি।”

দীর্ঘ ৪ বছরের বিশ্বাস আর ভালোবাসার জায়গা থেকে এমন অপেশাদার আচরণে সোশ্যাল মিডিয়ায় জামান ভাইয়ের ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেক গ্রাহকই মনে করছেন, দ্রুত এই সমস্যার সমাধান না হলে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অর্জিত সুনাম নষ্ট হতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: PCB Storeপিসিবি স্টোর

এই বিভাগ থেকে আরও পড়ুন

কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের বিকল্প দিল গুগল
প্রযুক্তি সংবাদ

কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের বিকল্প দিল গুগল

নতুন মনিটাইজেশনের গাইডলাইন আনলো ইউটিউব
নির্বাচিত

ভিডিওতে বিজ্ঞাপন দেখালেও সবাইকে টাকা দেবে না ইউটিউব

অ্যান্ড্রয়েড কিউ-এর যত ফিচার
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড কিউ-এর যত ফিচার

প্লেস্টেশনে থাকছে না ফেসবুক সুবিধা
প্রযুক্তি সংবাদ

যেখানে গুগলের চেয়ে ফেসবুক এগিয়ে

৩ হাজারের মধ্যেই ৫জি ফোন
প্রযুক্তি সংবাদ

৩ হাজারের মধ্যেই ৫জি ফোন

২০২২ সালে আসা স্মার্টফোনের আলোচিত যত প্রযুক্তি
নির্বাচিত

২০২২ সালে আসা স্মার্টফোনের আলোচিত যত প্রযুক্তি

Load More

ট্রেন্ডিং টপিক

২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে পর্যটন মেলা
বিবিধ

২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে পর্যটন মেলা

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
প্রযুক্তি সংবাদ

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন: গ্রে মার্কেটের সঙ্গে এবার পারবে বিটিআরসি?

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো
প্রযুক্তি সংবাদ

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
নির্বাচিত

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 March 2026

পিসিবি স্টোর (PCB Store)-এর গ্রাহক সেবায় চরম অব্যবস্থাপনা: দীর্ঘ ২০ দিন অপেক্ষার পরও মেলেনি সমাধান

Techzoom.TV |
TechzoomTV