Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিতর্কের মুখে পড়েছে প্রযুক্তি জায়ান্ট মেটা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 1 May 2026
বিতর্কের মুখে পড়েছে প্রযুক্তি জায়ান্ট মেটা
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি জায়ান্ট মেটায় প্রাইভেসি লঙ্ঘন ও প্রতিহিংসামূলক ছাঁটাইয়ের অভিযোগ ঘিরেই শুরু হয়েছে তোলপাড়। স্মার্ট চশমার মাধ্যমে ধারণ করা ‘ব্যক্তিগত ও আপত্তিকর’ ভিডিও কাজের অংশ হিসাবে দেখতে হয়েছে। এর প্রতিবাদ করায় কাজ হারিয়েছেন মেটায় এআই প্রশিক্ষণ দেওয়া কেনিয়াভিত্তিক এক কোম্পানির এক হাজারের বেশি কর্মী।

এ ঘটনায় এআই প্রশিক্ষণ দেওয়া ‘সামা’ নামের ওই কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করে তীব্র বিতর্কের মুখে পড়েছে।

বিবিসি বলছে, কেন কোম্পানিটি এআই প্রশিক্ষণ দেওয়া ওই কোম্পানির সঙ্গে বড় চুক্তি বাতিল করেছে সেই ব্যাখ্যা নিয়ে বর্তমানে চাপের মুখে রয়েছে সামাজিক যোগাযোক মাধ্যম জায়ান্টটি।

কেনিয়াভিত্তিক কিছু কর্মী অভিযোগ করেছেন, তারা মেটার স্মার্ট চশমায় ধারণ করা ‘আপত্তিকর ও গ্রাফিক ভিডিও’ দেখতে বাধ্য হয়েছেন। এ ঘটনার পরই কোম্পানিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে মেটা।

গেল ফেব্রুয়ারিতে সামা কোম্পানির কর্মীরা দুটি সুইডিশ সংবাদপত্রকে বলেছিলেন, চশমা ব্যবহারকারীরা টয়লেটে যাচ্ছেন বা শারীরিক সম্পর্ক করছেন এমন দৃশ্যও তাদের দেখতে হয়েছে।

এর দুই মাসেরও কম সময়ের মধ্যে সামার সঙ্গে চুক্তি বাতিল করে মেটা। সামা বলেছে, এর ফলে ১ হাজার ১০৮ জন কর্মী ছাঁটাইয়ের শিকার হবেন।

মেটার দাবি, সামা তাদের কাজের মান বজায় রাখতে ব্যর্থ হয়েছে। তবে সামা এ সমালোচনা মানতে নারাজ। কেনিয়ার এক শ্রমিক সংগঠন অভিযোগ করেছে, কর্মীরা প্রতিবাদ করায় এবং এসব তথ্য ফাঁস করে দেওয়ায় মেটা এ সিদ্ধান্ত নিয়েছে।

এ সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে বিবিসির মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি মেটা।

তবে এক বিবৃতিতে মেটা বলেছে, “সামা আমাদের মানদণ্ড পূরণ করতে না পারায় আমরা তাদের সঙ্গে কাজ করা বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।”

অন্যদিকে, সামা তাদের কাজের মান ও সক্ষমতার পক্ষে শক্ত অবস্থান নিয়েছে।

এক বিবৃতিতে সামা বলেছে, “সামা ধারাবাহিকভাবে মেটাসহ আমাদের সকল ক্লায়েন্টের প্রয়োজনীয় অপারেশনাল, নিরাপত্তা ও মানের মানদণ্ড বজায় রেখে এসেছে।

“কোনো সময়েই আমাদের জানানো হয়নি, আমরা সেই মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছি। আমরা আমাদের কাজের মান ও সততার বিষয়ে দৃঢ় অবস্থানে রয়েছি।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: প্রযুক্তি জায়ান্ট মেটা

এই বিভাগ থেকে আরও পড়ুন

পুরোনো গুগল পিক্সেল ফোন দিয়েই তৈরি হবে ডাটা সেন্টার
প্রযুক্তি সংবাদ

পুরোনো গুগল পিক্সেল ফোন দিয়েই তৈরি হবে ডাটা সেন্টার

থিম বদলানোর ফিচার আসছে হোয়াটসঅ্যাপে
প্রযুক্তি সংবাদ

স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি

বাজারে আসছে ওয়ালটনের লাখ টাকার স্মার্ট রেফ্রিজারেটর
প্রযুক্তি সংবাদ

বাজারে আসছে ওয়ালটনের লাখ টাকার স্মার্ট রেফ্রিজারেটর

স্মার্টওয়াচ আনবে গুগল
প্রযুক্তি সংবাদ

স্মার্টওয়াচ আনবে গুগল

হাতের ঘড়ি দিয়ে আনলক হবে এই ই-স্কুটার, হইচই ফেলে দিল টিভিএস
অটোমোবাইল

হাতের ঘড়ি দিয়ে আনলক হবে এই ই-স্কুটার, হইচই ফেলে দিল টিভিএস

ফোনের জন্য ফাস্ট চার্জিং ক্যাবল আনল শাওমি
প্রযুক্তি সংবাদ

ফোনের জন্য ফাস্ট চার্জিং ক্যাবল আনল শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সম্প্রসারণ, জেডটিইকে নোয়া প্রদান
টেলিকম

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সম্প্রসারণ, জেডটিইকে নোয়া প্রদান

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
নির্বাচিত

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ
অর্থ ও বাণিজ্য

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
প্রযুক্তি বাজার

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

ধারাবাহিক লোকসান, ক্যাশ ফ্লো সংকট ও ঋণের ভারে...

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 May 2026

বিতর্কের মুখে পড়েছে প্রযুক্তি জায়ান্ট মেটা

Techzoom.TV |
TechzoomTV