Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইন জুয়ায় দিনে অবৈধ আয় ২ কোটি টাকা, হুন্ডি-ক্রিপ্টোতে পাচার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৮ মে ২০২৬
অনলাইন জুয়ায় দিনে অবৈধ আয় ২ কোটি টাকা, হুন্ডি-ক্রিপ্টোতে পাচার
Share on FacebookShare on Twitter

দেশীয় ও আন্তর্জাতিক অনলাইন জুয়ার সাইট পরিচালনা করে প্রতিদিন প্রায় দুই কোটি টাকা অবৈধভাবে সংগ্রহ এবং তা বিদেশে পাচারকারী একটি সংঘবদ্ধ চক্রের হোতাসহ আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আটক ব্যক্তিরা হলেন- মো. আশরাফ উদ্দীন আহম্মেদ (৩২), সজীব চক্রবর্তী (২৯), মো. আশরাফুল ইসলাম (৪০), মো. জসীম উদ্দীন (৩৬), তৈয়ব খান (২৬), সৌমিক সাহা (২৮), মো. কামরুজ্জামান (৩৬) এবং আব্দুর রহমান (৪৭)।

গত ছয় মাস ধরে সক্রিয় এই চক্রটি জুয়ার সাইটের মাধ্যমে প্রতিদিন ১ কোটি ৮০ লাখ থেকে ২ কোটি টাকা অবৈধভাবে আয় করছিল, যা পরবর্তীতে ডিজিটাল হুন্ডি ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার করা হতো।

১৭ মে, রবিবার রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ এসব তথ্য জানান।

সিআইডি প্রধান জানান, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনা করে আসছিল। এসব সাইটে সাধারণ মানুষকে প্রলোভিত করে মোবাইল ব্যাংকিং সেবা, ব্যাংক হিসাব ও ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করে অর্থ লেনদেন করা হতো। সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) নিয়মিত অনলাইন নজরদারির সময় বিষয়টি নজরে আসলে ঢাকা মহানগর পুলিশের পল্টন মডেল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে একটি মামলা দায়ের করা হয়।

এরই ধারাবাহিকতায় গত ৬ মে সিআইডির একটি দল ময়মনসিংহ ও কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল চার সদস্য আশরাফ, সঞ্জীব, আশরাফুল ও জসীমকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ ১৭ মে নরসিংদীর পলাশ এবং ঢাকার ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে চক্রের আরও চার সদস্য তৈয়ব, সৌমিক, কামরুজ্জামান ও আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়। অভিযান দুটি থেকে ১৩টি মোবাইল ফোন, ২০টি সিম কার্ড এবং দেশের বিভিন্ন প্রান্তে ভুয়া এজেন্ট সিম পাঠানোর একাধিক কুরিয়ার রসিদসহ বিপুল পরিমাণ ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অনলাইন জুয়া ও ডিজিটাল হুন্ডি কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

পাচার হওয়া অর্থ ফেরতের বিষয়ে অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, পাচারকৃত অর্থ উদ্ধারে সিআইডি বর্তমানে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে। পাশাপাশি গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চক্রটির আন্তর্জাতিক নেটওয়ার্ক ও সংশ্লিষ্ট ক্রিপ্টো ওয়ালেটগুলো শনাক্ত করার কার্যক্রম চলমান রয়েছে। অনলাইন জুয়া প্রতিরোধে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইউনিটের এই নিয়মিত মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনলাইন জুয়া

এই বিভাগ থেকে আরও পড়ুন

গাড়ির মধ্যেই লিভিং রুম-টয়লেট, গাড়িটি দেখলে চোখ কপালে উঠবে
অটোমোবাইল

গাড়ির মধ্যেই লিভিং রুম-টয়লেট, গাড়িটি দেখলে চোখ কপালে উঠবে

পাবজি মোবাইলে আসছেন ফুটবলার মেসি!
গেম

পাবজি মোবাইলে আসছেন ফুটবলার মেসি!

সাশ্রয়ী ৫জি পিক্সেল ফোন আনলো গুগল
নির্বাচিত

সাশ্রয়ী ৫জি পিক্সেল ফোন আনলো গুগল

শাওমির প্রধান কার্যালয় পরিদর্শন করলেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত
প্রযুক্তি সংবাদ

শাওমির প্রধান কার্যালয় পরিদর্শন করলেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত

একাধিক মান পরীক্ষায় উত্তীর্ণ অপো এ৯৫
নির্বাচিত

একাধিক মান পরীক্ষায় উত্তীর্ণ অপো এ৯৫

উদ্বোধন হলো ‘লাইভ ব্লাড ব্যাংক’ অ্যাপ
প্রযুক্তি সংবাদ

উদ্বোধন হলো ‘লাইভ ব্লাড ব্যাংক’ অ্যাপ

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

ফোনের এক প্রান্তের কথা শত কিলোমিটার দূরে অপর প্রান্তে কীভাবে পৌঁছায়?
প্রযুক্তি সংবাদ

ফোনের এক প্রান্তের কথা শত কিলোমিটার দূরে অপর প্রান্তে কীভাবে পৌঁছায়?

খামারিদের কাছে আধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে গবেষণার কোনো বিকল্প নেই: কৃষিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

খামারিদের কাছে আধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে গবেষণার কোনো বিকল্প নেই: কৃষিমন্ত্রী

কারা থাকছেন পৃথিবীর প্রথম স্টারফ্লিটে, তাদের কাজ কী
বিবিধ

কারা থাকছেন পৃথিবীর প্রথম স্টারফ্লিটে, তাদের কাজ কী

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু
বিবিধ

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

২০ হাজারের মধ্যে এই ৫জি ফোনগুলো কিনতে পারবেন

দেশের তৈরি ফোনের দাম কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

বিশ্বখ্যাত ইকমার্স জায়ান্ট অ্যামাজনকে পেছনে ফেলে বাজারমূল্যে বিশ্বের...

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ মে ২০২৬

অনলাইন জুয়ায় দিনে অবৈধ আয় ২ কোটি টাকা, হুন্ডি-ক্রিপ্টোতে পাচার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix