Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই প্রযুক্তিতে ক্রমবর্ধমান বিনিয়োগে বাড়ছে মূল্যস্ফীতির চাপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
এআই প্রযুক্তিতে ক্রমবর্ধমান বিনিয়োগে বাড়ছে মূল্যস্ফীতির চাপ
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগ বিশ্ব অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

তবে একই সঙ্গে প্রযুক্তিটি মূল্যস্ফীতির ওপর নতুন চাপও তৈরি করছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিশেষ করে ডেটা সেন্টার নির্মাণ ও পরিচালনায় বাড়তি বিদ্যুৎ চাহিদা ও নির্মাণ ব্যয় এ চাপের অন্যতম কারণ। খবর দ্য ন্যাশনাল।

সম্প্রতি প্রকাশিত বিভিন্ন গবেষণা ও বিশ্লেষণে দেখা গেছে, এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে ডেটা সেন্টার নির্মাণে ব্যাপক বিনিয়োগ হচ্ছে। এসব ডেটা সেন্টারে চ্যাটজিপিটির মতো এআই সেবা ও ক্লাউডভিত্তিক প্রযুক্তির জন্য প্রয়োজনীয় সার্ভার ও নেটওয়ার্ক অবকাঠামো স্থাপন করা হয়।

যুক্তরাষ্ট্রে বর্তমানে তিন হাজারের বেশি ডেটা সেন্টার চালু রয়েছে। এছাড়া আরো প্রায় ১ হাজার ৫০০ ডেটা সেন্টার নির্মাণাধীন বা পরিকল্পনা পর্যায়ে রয়েছে। গবেষণা প্রতিষ্ঠানগুলোর হিসাব অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই অবকাঠামো গড়ে তুলতে পাঁচ ট্রিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ প্রয়োজন হতে পারে।

বিশ্বের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এ খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করছে। সাম্প্রতিক বছরগুলোয় গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট, অ্যামাজন, মেটা ও মাইক্রোসফট এআই অবকাঠামো সম্প্রসারণে বিপুল অর্থ ব্যয় করেছে। চলতি বছরে এআই-সংশ্লিষ্ট মূলধনী ব্যয় ৬৫০ বিলিয়ন ডলারে পৌঁছতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা, ২০২৫ সালের তুলনায় যা ৬৭ শতাংশ বেশি।

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, ডেটা সেন্টার পরিচালনার জন্য বিপুল পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন। গবেষণা প্রতিষ্ঠান রিস্টাড এনার্জির হিসাবে, ২০৩৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টারগুলোর বিদ্যুৎ চাহিদা ১০০ গিগাওয়াটের বেশি হতে পারে।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে নির্মাণাধীন স্টারগেট প্রকল্প এর একটি বড় উদাহরণ। ৫০০ বিলিয়ন ডলারের এ প্রকল্পে প্রায় সাত গিগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হবে। তুলনামূলকভাবে নিউইয়র্ক শহর পরিচালনায় প্রয়োজন হয় প্রায় ছয় গিগাওয়াট বিদ্যুৎ।

যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন জানায়, দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর সাম্প্রতিক বছরগুলোয় বিদ্যুতের চাহিদা ফের বাড়তে শুরু করেছে। এর বড় একটি কারণ ডেটা সেন্টারের সম্প্রসারণ।

বিশেষজ্ঞদের মতে, এআই-সম্পর্কিত অবকাঠামো নির্মাণে চিপ, কংক্রিট ও স্টিলের চাহিদা বাড়ছে। একই সঙ্গে নির্মাণশ্রমিকদের মজুরিও বাড়ছে। ফলে কিছু খাতে বাড়ছে উৎপাদন ব্যয় ও তৈরি হচ্ছে মূল্যস্ফীতির চাপ।

ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, ১৫ বছর ধরে দেশটিতে বিদ্যুতের ব্যবহার মোটামুটি একই স্তরে ছিল। তবে ডেটা সেন্টার তৈরির পর থেকে গত পাঁচ বছরে বিদ্যুতের গড় চাহিদা ২ দশমিক ১ শতাংশ বেড়েছে।

তবে অর্থনীতিবিদদের মধ্যে এ নিয়ে মতভেদ রয়েছে। কেউ কেউ মনে করেন, বর্তমান মূল্যবৃদ্ধি সাময়িক। সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হলে চিপসহ বিভিন্ন উপকরণের দাম কমে আসতে পারে। আবার অনেকের ধারণা, এআই প্রযুক্তি দীর্ঘমেয়াদে উৎপাদনশীলতা বাড়াবে এবং মূল্যস্ফীতি কমাতেও সহায়তা করবে।

এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারকদের সামনে বড় প্রশ্ন হলো এআই কতটা মূল্যস্ফীতি বাড়াবে ও এর উৎপাদনশীলতার সুফল কবে থেকে অর্থনীতিতে দৃশ্যমান হবে। বর্তমানে মূল্যস্ফীতি এখনো ফেডের ২ শতাংশ লক্ষ্যমাত্রার ওপর রয়েছে। ফলে এআইয়ের সম্ভাব্য প্রভাব নিয়ে নীতিনির্ধারকদের মধ্যে আলোচনা ফের জোরালো হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কোথায় হারিয়ে গেলো ক্যাসিও এফ ৯১ ডাব্লিউ ঘড়িটি?
নির্বাচিত

কোথায় হারিয়ে গেলো ক্যাসিও এফ ৯১ ডাব্লিউ ঘড়িটি?

বাংলাদেশে মোটরসাইকেলের সেরা পাঁচ ব্র্যান্ড
অটোমোবাইল

অর্ধেকে নামল মোটরসাইকেল নিবন্ধন ফি

ভ্রমণকারীর ফোনে নজরদারী অ্যাপ ইনস্টল করছে চীন
প্রযুক্তি সংবাদ

ভ্রমণকারীর ফোনে নজরদারী অ্যাপ ইনস্টল করছে চীন

ডেটিং সুরক্ষা অ্যাপ
প্রযুক্তি সংবাদ

ডেটিং সুরক্ষা অ্যাপ ‘টি’র ৭২ হাজার ছবি হ্যাক

লিঙ্কডইন ব্যবহারকারীদের উপর নজরদারি! তথ্য পাচারের শঙ্কা
নির্বাচিত

লিঙ্কডইন ব্যবহারকারীদের উপর নজরদারি! তথ্য পাচারের শঙ্কা

আরো ১৩ দেশে চালু হচ্ছে স্যামসাং ওয়ালেট
প্রযুক্তি সংবাদ

আরো ১৩ দেশে চালু হচ্ছে স্যামসাং ওয়ালেট

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি
নির্বাচিত

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন
বিবিধ

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

বেসিস নির্বাচনের জন্য বোর্ড গঠন, নারী চেয়ারম্যানের মাধ্যমে প্রথম ভোট
প্রযুক্তি সংবাদ

বেসিস নির্বাচনে ১১ পদে ২৬ প্রার্থী, আন্তর্জাতিক ক্যাটাগরিয়ায় নেই কেউ

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড
রিভিউ

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ জুন ২০২৬

এআই প্রযুক্তিতে ক্রমবর্ধমান বিনিয়োগে বাড়ছে মূল্যস্ফীতির চাপ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix