Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কম্পিউটার ও স্মার্টফোনের দাম কমতে পারে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 10 June 2026
কম্পিউটার ও স্মার্টফোনের দাম কমতে পারে
Share on FacebookShare on Twitter

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স খাতের বিকাশে বড় ধরনের কর-সুবিধা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। বাজেট সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, প্রযুক্তি পণ্যের ওপর প্রস্তাবিত কর ও ভ্যাট অব্যাহতি সুবিধা কার্যকর হলে দেশে উৎপাদিত কম্পিউটার, ল্যাপটপ ও মোবাইল ফোনের দাম সাধারণ ভোক্তাদের হাতের নাগালে চলে আসতে পারে বলে আশা করা হচ্ছে। এসব কর-সুবিধা কার্যকর করা হলে স্থানীয় পর্যায়ে প্রযুক্তি পণ্যের উৎপাদন ব্যয় হ্রাস পাবে, যা সরাসরি বাজারে পণ্যের দাম কমাতে ভূমিকা রাখবে। এছাড়া এর মাধ্যমে আমদানিনির্ভরতা হ্রাস পাবে এবং স্থানীয় বাজারের সম্প্রসারণ ঘটবে।

প্রযুক্তি পণ্যের ওপর আরোপিত ভ্যাট অব্যাহতি সুবিধার মেয়াদ আরও কয়েক বছর বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। একই সঙ্গে কম্পিউটার যন্ত্রাংশ, প্রিন্টার, ফ্ল্যাশ মেমোরি ও মনিটর উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের ওপর অগ্রিম কর কমানোর প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় ২২ ধরনের কাঁচামাল আমদানিতে করহার উল্লেখযোগ্যভাবে কমানোর পরিকল্পনা করা হয়েছে।

শুধু তথ্যপ্রযুক্তি নয়, আসন্ন বাজেটে ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য উৎপাদন খাত সবচেয়ে বেশি সুবিধা পেতে যাচ্ছে। গৃহস্থালি পণ্যের ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৭ শতাংশ করার পরিকল্পনা রয়েছে সরকারের। এর মধ্যে টেলিভিশন, ফ্রিজ, এয়ার কন্ডিশনার এবং ওয়াশিং মেশিনের মতো পণ্যগুলো অন্তর্ভুক্ত। পাশাপাশি এসব পণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে শুল্ক-কর ছাড়ের মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সরকারের ধারণা, এতে উৎপাদন খরচ কমবে, দেশীয় শিল্প আরও প্রতিযোগিতামূলক হবে এবং ভোক্তারা তুলনামূলক কম দামে পণ্য কিনতে পারবেন।

বর্তমানে দেশে অন্তত ২২টি বড় শিল্পপ্রতিষ্ঠান ইলেকট্রনিক পণ্য উৎপাদন করছে। এ খাতে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। সরকার ভবিষ্যতে এ শিল্পকে রফতানিমুখী খাত হিসেবে গড়ে তুলতে চায়। সংশ্লিষ্টদের আশা, প্রস্তাবিত কর ও ভ্যাট সুবিধা কার্যকর হলে কম্পিউটার, মোবাইল ফোনসহ বিভিন্ন প্রযুক্তিপণ্যের দাম কমার পাশাপাশি দেশীয় উৎপাদনও নতুন গতি পাবে। আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট উপস্থাপন করবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গরমে ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন?
নির্বাচিত

গরমে ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন?

ফোনে চার্জ থাকছে না? কোন অ্যাপ ব্যাটারি শেষ করছে জানাবে গুগল
প্রযুক্তি পরামর্শ

ফোনে চার্জ থাকছে না? কোন অ্যাপ ব্যাটারি শেষ করছে জানাবে গুগল

প্রথমবারের মতো লাইকি’তে শপিং কার্ট ক্যাম্পেইন নিয়ে এল টেকনো মোবাইল
প্রযুক্তি সংবাদ

প্রথমবারের মতো লাইকি’তে শপিং কার্ট ক্যাম্পেইন নিয়ে এল টেকনো মোবাইল

অ্যাকাউন্ট ছাড়াই ব্যবহার করা যাবে চ্যাটজিপিটি
কিভাবে করবেন

অ্যাকাউন্ট ছাড়াই ব্যবহার করা যাবে চ্যাটজিপিটি

ফোনে কাজ করা ঝামেলাহীন করেছে হেলিও জি৯৯ প্রসেসর
নির্বাচিত

ফোনে কাজ করা ঝামেলাহীন করেছে হেলিও জি৯৯ প্রসেসর

অ্যান্ড্রয়েডের জন্য বিনামূল্যের ও নিরাপদ ৫ ভিপিএন
নির্বাচিত

অ্যান্ড্রয়েডের জন্য বিনামূল্যের ও নিরাপদ ৫ ভিপিএন

Load More

ট্রেন্ডিং টপিক

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট
অর্থ ও বাণিজ্য

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

দেশে ৪-৫ হাজার টাকায় মিলবে স্মার্টফোন: অর্থমন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

মটোরোলার নতুন স্মার্টফোন মোটো জি৬৭এস পাওয়ার নিয়ে প্রযুক্তিপ্রেমীদের...

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 June 2026

কম্পিউটার ও স্মার্টফোনের দাম কমতে পারে

Techzoom.TV |
TechzoomTV