Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কন্টেন্ট ক্রিয়েটরদের সুখবর দিলো টিকটক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 1 July 2026
কন্টেন্ট ক্রিয়েটরদের সুখবর দিলো টিকটক
Share on FacebookShare on Twitter

বর্তমান পরিবর্তনশীল বাজারে দ্রুত ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়ে স্বল্প সময়ে অধিক কনটেন্ট তৈরি করতে হিমশিম খাচ্ছে ব্র্যান্ডগুলো। এই চ্যালেঞ্জ মোকাবিলায় ব্র্যান্ড ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন এআই সমাধান নিয়ে এসেছে জনপ্রিয় গ্লোবাল প্ল্যাটফর্ম টিকটক।

ব্র্যান্ডগুলো যাতে স্থানীয় সংস্কৃতি ও দর্শকদের সঙ্গে আরও সহজে ও সৃজনশীল উপায়ে যুক্ত হতে পারে, সে লক্ষ্যে ‘সিম্ফনি এজেন্ট’ নামের একটি আধুনিক ক্রিয়েটিভ টুল স্যুট যুক্ত করেছে প্ল্যাটফর্মটি। সম্প্রতি বিশ্বখ্যাত ‘কান লায়ন্স ২০২৬’ উৎসবে এই নতুন প্রযুক্তির ঘোষণা দেয় টিকটক।

মিনিটেই তৈরি হবে আকর্ষণীয় বিজ্ঞাপন
টিকটকের দাবি, দক্ষিণ এশিয়ায় ‘সিম্ফনি ক্রিয়েটিভ স্টুডিও’র আওতায় এই এআই-চালিত চ্যাটবট ডিজিটাল বিজ্ঞাপনে বৈপ্লবিক পরিবর্তন আনবে। এই টুল ব্যবহার করে মাত্র কয়েক মিনিটেই আকর্ষণীয় টিকটক বিজ্ঞাপন তৈরি করা সম্ভব। এর ফলে একটি সাধারণ আইডিয়া বা ধারণা থেকেই মুহূর্তের মধ্যে কনটেন্ট তৈরি করা যাবে।

কনটেন্ট সেফটি ও নিরাপত্তায় বিশেষ ফিল্টার
‘সিম্ফনি এজেন্ট’ সিস্টেমে সৃজনশীলতার পাশাপাশি কনটেন্টের নিরাপত্তাকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। প্ল্যাটফর্মের নীতিমালা বজায় রাখতে এতে রয়েছে বিশেষ কিছু সেফটি ফিল্টার:
এআই লেবেল: কনটেন্টটি এআই-এর সাহায্যে তৈরি কি না তা স্পষ্ট করবে।
অদৃশ্য ওয়াটারমার্ক: কনটেন্টের স্বত্ব ও নিরাপত্তা নিশ্চিত করবে।
মডারেশন ফিল্টার: ক্ষতিকর কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে ফিল্টার করবে।

বিজ্ঞাপনদাতাদের ক্যাম্পেইনের লক্ষ্য এবং কনটেন্ট ক্রিয়েটরদের অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েই এই পুরো ইকোসিস্টেমটি সাজানো হয়েছে।

“সৃজনশীলতা বাড়াবে সিম্ফনি এজেন্ট”
সিম্ফনি এজেন্ট সৃজনশীলতা বাড়ানোর পাশাপাশি কাজের গতি বাড়াবে বলে মন্তব্য করেছেন টিকটকের মধ্যপ্রাচ্য, তুরস্ক, আফ্রিকা, লাতিন আমেরিকা, মধ্য ও দক্ষিণ এশিয়ার গ্লোবাল বিজনেস সলিউশনসের জেনারেল ম্যানেজার সাদি কান্দিল।

তিনি বলেন, “টিকটক ব্যবহারের মূল ভিত্তিই হলো সৃজনশীলতা। আইডিয়া তৈরি এবং তা বাস্তবে রূপ দেওয়ার নতুন সম্ভাবনা নিয়ে এসেছে এই এজেন্টিক এআই। সিম্ফনি এজেন্টের মাধ্যমে ব্র্যান্ডগুলো এখন দর্শকদের পছন্দ-অপছন্দ নির্ধারণ, ক্রিয়েটিভ কনটেন্ট তৈরি এবং সেই কনটেন্ট ব্যবসায় কী ধরনের প্রভাব ফেলছে তা অনেক দ্রুত বুঝতে পারবে।”

তিনি আরও জানান, টিকটকে ক্যাম্পেইন তৈরি করা, সঠিক ক্রিয়েটর খুঁজে পাওয়া এবং কমিউনিটি-ভিত্তিক কনটেন্ট তৈরির কাজকে আরও সহজ করতেই এই টুলগুলো ডিজাইন করা হয়েছে।

ডিজিটাল মার্কেটিং ও ব্যবসার নতুন সম্ভাবনা

টিকটক জানায়, এই এজেন্টিক টুল ডিজিটাল মার্কেটিং ও ব্যবসার নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। বর্তমান যুগের দর্শকরা অনেক বেশি বাস্তবসম্মত, প্রাসঙ্গিক এবং আকর্ষণীয় কনটেন্ট দেখতে পছন্দ করেন। তাই টিকটকে ব্যবসার প্রসারের প্রধান মাধ্যম হয়ে উঠেছে এই এআই-চালিত ক্রিয়েটিভ টুল। এটি ক্রিয়েটর, কমিউনিটি এবং টিকটক মার্কেটারদের সঙ্গে ব্র্যান্ডগুলোর যুক্ত হওয়ার এক নতুন ও কার্যকর উপায় তৈরি করে দিচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টিকটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্যামেরার আদলে পাওয়ার ব্যাংক
প্রযুক্তি সংবাদ

ক্যামেরার আদলে পাওয়ার ব্যাংক

২০৩০-এর পর আইএসএস ছেড়ে ‘বাণিজ্যিক স্পেস স্টেশনে’ ঝুঁকবে নাসা
প্রযুক্তি সংবাদ

২০৩০-এর পর আইএসএস ছেড়ে ‘বাণিজ্যিক স্পেস স্টেশনে’ ঝুঁকবে নাসা

বাজারে ই-সিম সমর্থিত স্মার্টফোন কোনগুলো?
প্রযুক্তি সংবাদ

ই-সিমে দুই ক্যারিয়ারের পরিষেবা গ্রহণ করা যাবে

নিষেধাজ্ঞা এড়াতে সরানো হচ্ছে ব্লাড অক্সিজেন অ্যাপ
নির্বাচিত

নিষেধাজ্ঞা এড়াতে সরানো হচ্ছে ব্লাড অক্সিজেন অ্যাপ

‘শাওমির বিশ্বাসযোগ্যতা কমছে’
প্রযুক্তি বাজার

শাওমির বদলে স্যামসাং ভারতীয়দের প্রিয় স্মার্টফোন ব্র্যান্ড

এআইয়ের কারণে চাকরি বাঁচাতে যে পরামর্শ দিলেন এআই গডফাদার জিওফ্রে হিন্টন
নির্বাচিত

এআইয়ের কারণে চাকরি বাঁচাতে যে পরামর্শ দিলেন এআই গডফাদার জিওফ্রে হিন্টন

Load More

ট্রেন্ডিং টপিক

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর
প্রযুক্তি সংবাদ

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং
প্রযুক্তি বাজার

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

নির্ধারিত ট্যারিফ হারের চেয়ে কম প্রিমিয়ামে মেরিন (কার্গো)...

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 July 2026

কন্টেন্ট ক্রিয়েটরদের সুখবর দিলো টিকটক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix