Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই পণ্যের জেরে ফক্সকনের রেকর্ড আয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 6 July 2026
এআই পণ্যের জেরে ফক্সকনের রেকর্ড আয়
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির পণ্যের ব্যাপক চাহিদায় রেকর্ড আয় করেছে ফক্সকন। বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক ইলেকট্রনিকস নির্মাতা প্রতিষ্ঠানটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) আয় আগের বছরের একই সময়ের চেয়ে ৩৯ দশমিক ৮ শতাংশ বেড়েছে। খবর রয়টার্স।

তাইওয়ানভিত্তিক কোম্পানি ফক্সকন মূলত মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের আইফোন ও এনভিডিয়ার সার্ভার তৈরির জন্য বিশ্বজুড়ে পরিচিত। ফক্সকনের আনুষ্ঠানিক নাম ‘হন হাই প্রেসিসন ইন্ডাস্ট্রি’। গতকাল এক বিবৃতিতে আর্থিক খতিয়ান প্রকাশ করেছে কোম্পানিটি।

বিবৃতি অনুযায়ী, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ফক্সকনের মোট আয় দাঁড়িয়েছে ২ দশমিক ৫১ ট্রিলিয়ন তাইওয়ানিজ ডলার (প্রায় ৭ হাজার ৮৭১ কোটি ডলার)। বাজার বিশ্লেষকদের সব পূর্বাভাস ছাড়িয়ে গেছে এ আয়। এর আগে কোম্পানিটির আয় ২ দশমিক ৩৭ ট্রিলিয়ন তাইওয়ানিজ ডলার হতে পারে বলে পূর্বাভাস দেয় লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ (এলএসইজি)।

ফক্সকন জানায়, মূলত ক্লাউড ও নেটওয়ার্কিং পণ্য বিভাগের শক্তিশালী প্রবৃদ্ধির কারণেই এ সাফল্য এসেছে। এছাড়া সম্প্রতি আইফোনসহ স্মার্ট কনজিউমার ইলেকট্রনিকস পণ্যের বিক্রিও উল্লেখযোগ্য হারে বেড়েছে। শুধু জুনেই কোম্পানিটির আয় আগের বছরের তুলনায় ৫২ দশমিক ১ শতাংশ বেড়ে ৮২১ দশমিক ৮ বিলিয়ন তাইওয়ানিজ ডলারে পৌঁছেছে, যা জুনের ইতিহাসে সর্বোচ্চ।

ফক্সকন সাধারণত নির্দিষ্ট সংখ্যার কোনো পূর্বাভাস দেয় না। তবে কোম্পানিটি বলছে, বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের প্রান্তিক ও আগের বছরের তুলনায় ব্যবসা আরো সম্প্রসারণ হবে।

চলতি বছর তাইওয়ানের শেয়ারবাজারে ফক্সকনের শেয়ারদর ৪ দশমিক ৩ শতাংশ বেড়েছে। তবে সামগ্রিকভাবে তাইওয়ানের মূল বাজার সূচক যেখানে ৬১ দশমিক ৫ শতাংশ বেড়েছে, সে তুলনায় ফক্সকনের শেয়ারের গতি কিছুটা মন্থর। গত শুক্রবার আয়ের তথ্য প্রকাশের আগে কোম্পানিটির শেয়ারদর দশমিক ৬ শতাংশ বাড়ে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

জেনেনিন গুগলের সম্পর্কে কিছু বিস্মিত তথ্য!
প্রযুক্তি সংবাদ

হোম অফিসে বেতন কাটার ঘোষণা গুগলের

করোনা হ্যাকাথনে হু, সঙ্গে প্রযুক্তি জায়ান্টরা
প্রযুক্তি সংবাদ

করোনা হ্যাকাথনে হু, সঙ্গে প্রযুক্তি জায়ান্টরা

ডেটা সেন্টার দুর্নীতি: সজীব ওয়াজেদ ও পলকের বিরুদ্ধে তদন্তে ৮ কর্মকর্তাকে দুদকের তলব
টেলিকম

ডেটা সেন্টার দুর্নীতি: সজীব ওয়াজেদ ও পলকের বিরুদ্ধে তদন্তে ৮ কর্মকর্তাকে দুদকের তলব

আইকিউওও ৯ প্রোঃ সময়ের সেরা প্রসেসরের ফোন
প্রযুক্তি সংবাদ

আইকিউওও ৯ প্রোঃ সময়ের সেরা প্রসেসরের ফোন

গাড়ির গতি সীমার মধ্যে রাখতে সাহায্য করবে গুগল ম্যাপস
নির্বাচিত

গাড়ির গতি সীমার মধ্যে রাখতে সাহায্য করবে গুগল ম্যাপস

উন্নত পারফরম্যান্স ও এআই নিয়ে বাজারে আসছে অ্যাপলের আইওএস২৭
নির্বাচিত

উন্নত পারফরম্যান্স ও এআই নিয়ে বাজারে আসছে অ্যাপলের আইওএস২৭

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 July 2026

এআই পণ্যের জেরে ফক্সকনের রেকর্ড আয়

Techzoom.TV |
TechzoomTV