Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শিশুদের দূরে নয় ইন্টারনেট নিরাপদ রাখাই আসল কাজ: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 10 July 2019
শিশুদের দূরে নয় ইন্টারনেট নিরাপদ রাখাই আসল কাজ: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রযুক্তি দিয়ে সংগঠিত অপরাধ প্রযুক্তি দিয়েই মোকাবেলা করতে হবে। প্রযুক্তি বন্ধ করে দিয়ে নয়। ইন্টারনেট হচ্ছে জ্ঞান ভান্ডার, আগামী দিনের প্রযুক্তির অভাবনীয় বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় শিশুদেরকে উপযোগী করে গড়ে তুলতে হলে ইন্টারনেট থেকে শিশুদের সরানো যাবে না বরং শিশুদের জন্য ইন্টারনেট নিরাপদ রাখতে হবে। ইন্টারনেট নিরাপদ রাখতে বাংলাদেশ প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করছে। পাশাপাশি শিশুদের জন্য ইন্টারনেট নিরপদ রাখতে প্যারেন্টাল গাইডেন্স ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ নেয়া হবে।

মন্ত্রী আজ বুধবার ঢাকায় সিরডাপ মিলনায়তনে আইন ও সালিশ কেন্দ্র আয়োজিত ইন্টারনেটে শিশু যৌন নির্যাতন: ইন্টারনেট সেবা প্রদানকারীদের অধিকার ও কর্তব্য শীর্ষক অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বাংলাদেশে ইন্টারনেট প্রসারের বিস্তারিত তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশে ইন্টারনেটের প্রসার ঘটেছে গত এক দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। তিনি বলেন, ২০০৮ সালে দেশে ইন্টারনেট ব্যবহারকারির সংখ্যা ছিল মাত্র ৮ লাখ। গত দশ বছরে তা সাড়ে নয় কোটি অতিক্রম করেছে। দেশে তথ্যপ্রযুক্তি বিকাশে অভাবনীয় রূপান্তর হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা ডিজিটাল হবো নিরাপদও থাকবো।

তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের প্রসংগ তুলে ধরে বলেন, রাষ্ট্র, সমাজ, পরিবার বা সন্তানের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনটা খুব প্রয়োজন ছিল। এটা এখন প্রমাণিত হয়েছে। তিনি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং পর্নোগ্রাফি আইনটি ডিজিটাল নিরাপত্তা আইনের সংযুক্তির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, যারা ইন্টারনেট সেবা দিবে তাদেরকে প্রচলিত আইনের আওতায় না আনলে নাগরিকদের নিরাপদ রাখা সম্ভব নয়।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার বড় উদ্বেগের কারণ। তবে সরকারের সফল প্রচেষ্টায় ফেইস বুক কর্তৃপক্ষ আমাদের সংস্কৃতি ও কৃষ্টি এবং প্রচলিত আইন মেনে কন্টেন্ট প্রকাশে সম্মত হয়েছে। ভবিষ্যতে ইউটিউবসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনুরূপ ভূমিকা রাখতে সরকারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে উল্লেখ করেন মন্ত্রী।

টেলিযোগাযোগ মন্ত্রী ২২ হাজার পর্নো সাইট বন্ধ করাসহ নির্বাচনকালিন সময়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য রাষ্ট্রীয় স্পর্শকাতর প্রতিষ্ঠানের ব্যক্তিদের নামে ব্যবহৃত ৭শতাধিক ফেক আইডি বন্ধের প্রসংগ তুলে ধরে বলেন, নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

মোস্তাফা জব্বার বলেন, দেশের দুর্গম অঞ্চলসহ প্রায় প্রতিটি ইউনিয়নে ব্রডব্যান্ড ইন্টারনেট নেটওয়ার্ক সম্প্রসারণে করা হয়েছে। সেজন্য ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণে দেশের প্রতিটি অঞ্চলে মনিটরিং ব্যবস্থা জোরদার করার প্রয়োজনে আইনশৃঙ্গলা রক্ষাকারি বাহিনীসহ সংশ্লিষ্টদের দক্ষ মানবসম্পদ তৈরির প্রয়োজনীয়তার ওপর মন্ত্রী গুরুত্বারোপ করেন।

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শিপা হাফিজার সঞ্চালনায় অনুষ্ঠানে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি আলিমুজ্জামান, সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার, সুপ্রিম কোর্ট আইনজীবী এডভোকেট রেজাউল করিম সিদ্দিকী, টিডিএইচ নেদারল্যান্ডের কান্ট্রি ডাইরেক্ট মাহমুদুল কবির এবং বিটিআরসি কমিশনার ইঞ্জিনিয়ার মো: মহিউদ্দিন আহমেদ বক্তৃতা করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এভিটা এসেন্টিয়াল ১৪: লো বাজেটের পারফেক্ট ল্যাপটপ
নির্বাচিত

এভিটা এসেন্টিয়াল ১৪: লো বাজেটের পারফেক্ট ল্যাপটপ

ভেন্ডিং মেশিনে স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

ভেন্ডিং মেশিনে স্মার্টফোন

শিক্ষার্থীদের জন্য ফিরছে ‘ফেসবুক ক্যাম্পাস’
প্রযুক্তি সংবাদ

শিক্ষার্থীদের জন্য ফিরছে ‘ফেসবুক ক্যাম্পাস’

নগদের প্রশাসককে সাবেক এমডির হুমকির অভিযোগ, থানায় জিডি
প্রযুক্তি সংবাদ

নগদের প্রশাসককে সাবেক এমডির হুমকির অভিযোগ, থানায় জিডি

মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ
নির্বাচিত

মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ

সাড়ে ৭২ কোটি ডলারে সমঝোতা করবে মেটা
প্রযুক্তি সংবাদ

মেটাকে ৪১৪ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা

Load More

ট্রেন্ডিং টপিক

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট
টেলিকম

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল
বিবিধ

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 July 2019

শিশুদের দূরে নয় ইন্টারনেট নিরাপদ রাখাই আসল কাজ: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV