Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভিভোর জোড়া ফোন G5i ও G5z লঞ্চ, সাথে ৭২০০ এমএএইচ ব্যাটারি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 8 July 2026
ভিভোর জোড়া ফোন G5i ও G5z লঞ্চ, সাথে ৭২০০ এমএএইচ ব্যাটারি
Share on FacebookShare on Twitter

মঙ্গলবার চীনে একই সাথে নতুন দুটি স্মার্টফোন ‘ভিভো জি৫আই’ (Vivo G5i) ও ‘ভিভো জি৫জেড’ (Vivo G5z) লঞ্চ করেছে ভিভো। যদিও দুটি ফোনের হার্ডওয়্যার, ডিজাইন এবং মেমোরি কনফিগারেশন একেবারেই একই, কেবল ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে কিছুটা পার্থক্য নজরে পড়বে। সদ্য বাজারে আসা এই ডিভাইস দুটিতে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট, বিশাল ৭,২০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়া এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং এবং মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি সার্টিফিকেশন দেওয়া হয়েছে। দুটি স্মার্টফোনই একটি মাত্র কালার অপশনে বাজারে এসেছে।

Vivo G5i ও Vivo G5z মডেলের সামনে দেখা যাবে একটি ৬.৭৫ ইঞ্চি এলসিডি (LCD) ডিসপ্লে, যার রেজোলিউশন ১৫৭০ × ৭২০ পিক্সেল। এই ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ১৯.৬:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করবে। স্মুথ পারফরম্যান্সের জন্য দুটি ফোনেই ব্যবহার করা হয়েছে এড্রেনো ৬১৩ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর। হ্যান্ডসেট দুটি গুগলের সর্বাধুনিক অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অরিজিনওএস ৬ (OriginOS 6) কাস্টম স্কিনে চলবে। এছাড়া এগুলিতে ভিভোর নিজস্ব ‘ব্লু হার্ট লিটল ভি’ এআই অ্যাসিস্ট্যান্টও দেওয়া হয়েছে, যা ভয়েস কমান্ড, সাজেশন এবং স্ক্যানিং ফিচারে সক্ষম।

ফটোগ্রাফির জন্য Vivo G5i ও Vivo G5z স্মার্টফোনে সিঙ্গেল ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরাটি অটোফোকাস, এফ/১.৮ অ্যাপারচার এবং ১০এক্স (10x) ডিজিটাল জুম সাপোর্ট করে। অন্যদিকে, সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোন দুটির সামনের ও পিছনের ক্যামেরা ১০৮০পি (1080p) রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে পারলেও, এগুলিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) কিংবা ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) সাপোর্ট করবে না।

দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইস দুটিতে ৭,২০০ এমএএইচ-এর একটি বিশাল টিপিক্যাল ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৪ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এগুলিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস ওয়াক ফেসিয়াল রিকগনিশন উপস্থিত রয়েছে।

জল ও ধুলো থেকে সর্বোচ্চ সুরক্ষার জন্য ফোন দুটিতে IP68 এবং IP69 রেটিং রয়েছে। বিল্ড কোয়ালিটির কথা বললে, হ্যান্ডসেট দুটি প্লাস্টিক মিডল ফ্রেম এবং কম্পোজিট ব্যাক প্যানেল সহ এসেছে। চমৎকার সাউন্ড এক্সপেরিয়েন্সের জন্য দুটি স্মার্টফোনেই স্টেরিও ডুয়াল স্পিকার দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসছে ডুকাতি ২০২১ সুপার স্পোর্ট ৯৫০ এসবিএস ৬
অটোমোবাইল

আসছে ডুকাতি ২০২১ সুপার স্পোর্ট ৯৫০ এসবিএস ৬

শিগগিরই আসছে স্যামসাংয়ের রোলেবল ফোন
প্রযুক্তি সংবাদ

শিগগিরই আসছে স্যামসাংয়ের রোলেবল ফোন

সেবা এক্সওয়াইজেড’র জন্য উন্মুক্ত হলো একসেবা, একশপ ও একপে
নির্বাচিত

সেবা এক্সওয়াইজেড’র জন্য উন্মুক্ত হলো একসেবা, একশপ ও একপে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রফতানি করবে বাংলাদেশ
টেলিকম

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রফতানি করবে বাংলাদেশ

২০২৫ সালে প্রত্যাশিত অ্যাপলের পাঁচ ডিভাইস
প্রযুক্তি সংবাদ

২০২৫ সালে প্রত্যাশিত অ্যাপলের পাঁচ ডিভাইস

গ্যালাক্সি এস১০-এ ফিঙ্গারপ্রিন্ট ত্রুটি ইস্যু, আসছে প্যাচ
নির্বাচিত

গ্যালাক্সি এস১০-এ ফিঙ্গারপ্রিন্ট ত্রুটি ইস্যু, আসছে প্যাচ

Load More

ট্রেন্ডিং টপিক

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা
প্রযুক্তি সংবাদ

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ
অর্থ ও বাণিজ্য

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 July 2026

ভিভোর জোড়া ফোন G5i ও G5z লঞ্চ, সাথে ৭২০০ এমএএইচ ব্যাটারি

Techzoom.TV |
TechzoomTV