Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইসিটিতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করলেন ম্যাক্সিমা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 11 July 2019
আইসিটিতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করলেন ম্যাক্সিমা
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে সফররত নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) পরিদর্শন শেষে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে তার দফতরে আয়োজিত বৈঠকে রানি ম্যাক্সিমা নেদারল্যান্ডস-বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি খাতে সহযোগিতা অব্যাহত রাখার সংকল্প ব্যক্ত করেন বলে বিভাগটি থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, বৈঠকে তারা বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশেষ করে তথ্যপ্রযুক্তি খাতের অবকাঠামোগত উন্নয়নসহ এ খাতের অগ্রগতি সংক্রান্ত বিভিন্ন বিয়য়াদি নিয়ে আলোচনা করেন।

এছাড়া উভয়েই দু’দেশের মধ্যে বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন এবং এ লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় বাংলাদেশ ও নেদারল্যান্ডস বন্ধুপ্রতিম দুই দেশের সম্পর্ক অত্যন্ত গভীর এবং ঐতিহাসিক উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ১৯৭২ সালের ১১ ফেব্রুয়ারি নেদারল্যান্ডস বাংলাদেশকে স্বীকৃতি দেয়। মন্ত্রী ২০১৫ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেদারল্যান্ডস সফরকে দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা হিসেবে অভিহিত করেন।

তথ্যপ্রযুক্তির বিকাশে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে মোস্তাফা জব্বার বলেন, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত দেশে তথ্যপ্রযুক্তির বিকাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে প্রতিবছর ১০ হাজার প্রোগ্রামার তৈরির দূরদৃষ্টি সম্পন্ন কর্মসূচি গ্রহণ করেন। কম্পিউটার সহজলভ্য করতে এর ওপর থেকে ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারসহ বেশ কিছু যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেন। ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা এবং এরই ধারবাহিকতায় গত ১০ বছরে দেশে তথ্যপ্রযুক্তির বিকাশে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়। দেশের প্রতিটি দুর্গম এলাকাতেও ব্রডব্যান্ড নেটওয়ার্ক পৌঁছে গেছে। ডাক বিভাগকে ডিজিটালাইজড করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সুযোগ কাজে লাগাতে প্রশিক্ষণের ব্যবস্থাসহ যুগান্তকারী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে।

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের আওতায় এসেছে জানিয়ে মোস্তাফা জব্বার রানিকে জানান, এসব অঞ্চলের মানুষ তথ্যপ্রযুক্তির সুবিধা ভোগ করছে।

বৈঠকে ডিজিটাল ফিনান্সিয়াল অন্তর্ভুক্তি, ডিজিটাল নিরাপত্তা, ইন্টার-অ্যাকটিভিটিজ জোরদার, ডিজিটাল সিস্টেমে এনআইডি অন্তর্ভুক্তি, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে নারীর সম্পৃক্ততা বৃদ্ধি, ডিজিটাল প্রশিক্ষণসহ প্রযুক্তি বিষয়ক বিভিন্ন বিষয়ে রানি তার অভিজ্ঞা তুলে ধরেন এবং পরামর্শ দেন বলে জানানো হয়।

বৈঠককালে নেদারল্যান্ডসের রানি তথ্যপ্রযুক্তিসহ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন।

বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জহিরুল হক, ডাক বিভাগের মহাপরিচালক এসএস ভদ্র এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘বিবেকের আয়না’ নিয়ে বিভিন্ন অঞ্চল ঘুরছে ‘নগদ’
নির্বাচিত

‘বিবেকের আয়না’ নিয়ে বিভিন্ন অঞ্চল ঘুরছে ‘নগদ’

১০ ঘণ্টা ব্যাকআপ দিবে আভিটা নতুন ল্যাপটপ
প্রযুক্তি বাজার

১০ ঘণ্টা ব্যাকআপ দিবে আভিটা নতুন ল্যাপটপ

লিক হলো এইচএমডির নতুন ফ্লিপ ফোন, থাকছে অ্যান্ড্রয়েড ও ৪জি
নির্বাচিত

লিক হলো এইচএমডির নতুন ফ্লিপ ফোন, থাকছে অ্যান্ড্রয়েড ও ৪জি

ভ্রমণে ডিএসএলআর নয়, এখন এক্স৩০০ প্রো-ই যথেষ্ট!
নির্বাচিত

ভ্রমণে ডিএসএলআর নয়, এখন এক্স৩০০ প্রো-ই যথেষ্ট!

২০০ কোটি ক্রোম ব্যবহারকারীর জন্য গুগলের সতর্কবার্তা
নির্বাচিত

২০০ কোটি ক্রোম ব্যবহারকারীর জন্য গুগলের সতর্কবার্তা

অ্যান্ড্রয়েড ১৪তে ডিফল্ট নোট অ্যাপ হবে গুগল কিপ
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৪তে ডিফল্ট নোট অ্যাপ হবে গুগল কিপ

Load More

ট্রেন্ডিং টপিক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 July 2019

আইসিটিতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করলেন ম্যাক্সিমা

Techzoom.TV |
TechzoomTV