Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জুলাইয়ে গেমিংয়ের জন্য সেরা ৬ স্মার্টফোনের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 25 July 2026
জুলাইয়ে গেমিংয়ের জন্য সেরা ৬ স্মার্টফোনের তালিকা প্রকাশ
Share on FacebookShare on Twitter

গেমিং-উপযোগী স্মার্টফোনের নতুন তালিকা প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোচায়না। ২০২৬ সালের জুলাইয়ের তালিকায় প্রসেসরের পারফরম্যান্স, কুলিং প্রযুক্তি, ডিসপ্লে এবং ব্যাটারি সক্ষমতার ভিত্তিতে ছয়টি স্মার্টফোনকে সেরা হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ সময় Genshin Impact ও Call of Duty: Mobile-এর মতো উচ্চ গ্রাফিক্সের গেম নির্বিঘ্নে চালাতে সক্ষম ডিভাইসগুলোকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে।

১. রেড ম্যাজিক ১১এস প্রো

তালিকার শীর্ষে রয়েছে রেড ম্যাজিক ১১এস প্রো। ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 Leading Version চিপসেট, ৬.৮৫ ইঞ্চির ১৪৪ হার্টজ ওএলইডি ডিসপ্লে, ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ভেপার চেম্বার ও বিল্ট-ইন কুলিং ফ্যানসমৃদ্ধ AquaCore Cooling System ব্যবহার করা হয়েছে। গেমিংয়ের জন্য এতে রয়েছে ৫২০ হার্টজ রেসপন্স রেটের শোল্ডার ট্রিগার।

২. আইফোন ১৭ প্রো

অ্যাপলের আইফোন ১৭ প্রো দ্বিতীয় অবস্থানে রয়েছে। এতে ব্যবহৃত A19 Pro চিপের হার্ডওয়্যার-অ্যাক্সিলারেটেড রে ট্রেসিং প্রযুক্তি উচ্চমানের মোবাইল গেম চালাতে সক্ষম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

৩. ওয়ানপ্লাস ১৫

ওয়ানপ্লাস ১৫-এ রয়েছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, ৬.৭৮ ইঞ্চির ২কে এলটিপিও ডিসপ্লে এবং ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট। এছাড়া ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ১০০ ওয়াট তারযুক্ত ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে।

৪. আইকিউ ১৫

তালিকার চতুর্থ স্থানে থাকা আইকিউ ১৫-এ ফ্ল্যাগশিপ প্রসেসরের পাশাপাশি ডেডিকেটেড Q-Series গেমিং চিপ ব্যবহার করা হয়েছে। দীর্ঘ সময় গেম খেলার সময় তাপ নিয়ন্ত্রণে বড় আকারের কুলিং চেম্বারও রয়েছে।

৫. রেড ম্যাজিক ১১ প্রো

তুলনামূলক কম বাজেটের ব্যবহারকারীদের জন্য রেড ম্যাজিক ১১ প্রো-কে ভালো বিকল্প হিসেবে উল্লেখ করেছে গিজমোচায়না। এতে ফ্ল্যাগশিপ চিপসেট, শোল্ডার ট্রিগার এবং উন্নত কুলিং ব্যবস্থা রয়েছে।

৬. রেড ম্যাজিক ১১ এয়ার

তালিকার শেষ ডিভাইস রেড ম্যাজিক ১১ এয়ার। তুলনামূলক পাতলা ও হালকা নকশা হলেও গেমিং পারফরম্যান্স ও তাপ নিয়ন্ত্রণে এটি ভালো ফল দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গিজমোচায়নার মূল্যায়নে, যারা গেমিংয়ের জন্য বিশেষভাবে তৈরি স্মার্টফোন চান, তাদের জন্য রেড ম্যাজিক ১১এস প্রো সবচেয়ে উপযোগী। অন্যদিকে, গেমিংয়ের পাশাপাশি দৈনন্দিন ব্যবহারে ভারসাম্যপূর্ণ অভিজ্ঞতা চাইলে আইফোন ১৭ প্রো বা ওয়ানপ্লাস ১৫ বিবেচনায় রাখা যেতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজাজ পালসার কেন এত জনপ্রিয়?
অটোমোবাইল

বাজাজ পালসার কেন এত জনপ্রিয়?

এই মেসেজ ছড়িয়ে হ্যাক করা হচ্ছে ফেসবুক আইডি
নির্বাচিত

এই মেসেজ ছড়িয়ে হ্যাক করা হচ্ছে ফেসবুক আইডি

আকাশ-স্যামসাংয়ের যৌথ ক্যাম্পেইন
প্রযুক্তি সংবাদ

আকাশ-স্যামসাংয়ের যৌথ ক্যাম্পেইন

সিলেট মেট্রোপলিটন ও চাঁদপুর জেলা পুলিশের সব থানায় অনলাইন জিডি সেবা চালু হচ্ছে
প্রযুক্তি সংবাদ

সিলেট মেট্রোপলিটন ও চাঁদপুর জেলা পুলিশের সব থানায় অনলাইন জিডি সেবা চালু হচ্ছে

স্ন্যাপড্রাগনের হিটিং সমস্যা মেটাবে স্যামসাংয়ের প্রযুক্তি: স্মার্টফোন দুনিয়ায় নতুন সমীকরণ
প্রযুক্তি সংবাদ

স্ন্যাপড্রাগনের হিটিং সমস্যা মেটাবে স্যামসাংয়ের প্রযুক্তি: স্মার্টফোন দুনিয়ায় নতুন সমীকরণ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ পেলো ওয়ালটন
নির্বাচিত

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ পেলো ওয়ালটন

Load More

ট্রেন্ডিং টপিক

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের
নির্বাচিত

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন প্যাকেজ ৮০০ টাকায় ৫০ এমবিপিএস নির্ধারণের দাবি
প্রযুক্তি পরামর্শ

ইন্টারনেটের এমবিপিএস ও এমবি/এস গতির পার্থক্য কীভাবে বুঝবেন?

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার,...

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 July 2026

জুলাইয়ে গেমিংয়ের জন্য সেরা ৬ স্মার্টফোনের তালিকা প্রকাশ

Techzoom.TV |
TechzoomTV