Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জ্ঞান ও উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে চায় সরকার: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 26 July 2026
জ্ঞান ও উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে চায় সরকার: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
Share on FacebookShare on Twitter

বাংলাদেশকে শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞান ও উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তর করতে চায় সরকার বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উন্নত চিপ ডিজাইন, বায়ো-ইলেকট্রনিক্সসহ উচ্চপ্রযুক্তি খাতের উন্নয়নে কাজ চলছে।

আজ রোববার রাজধানীর নভোথিয়েটারে দুদিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬–এর দ্বিতীয় দিনে ‘বাংলাদেশ ডিপ-টেক ফিউচার’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ শুধু প্রযুক্তি ব্যবহারকারী নয়, প্রযুক্তি উদ্ভাবন ও উৎপাদনকারী দেশ হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। ভবিষ্যতে প্রযুক্তিপণ্য ও প্রযুক্তিসেবা উদ্ভাবন এবং রফতানিতে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি।

সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক খাতের বিকাশে সরকারের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে উল্লেখ করে ফকির মাহবুব আনাম বলেন, দেশের তরুণরাই এ খাতের নেতৃত্ব দিতে সক্ষম। উদ্ভাবন, গবেষণা ও নীতিগত সহায়তার মাধ্যমে তাদের পাশে থাকবে সরকার।

তিনি আরো বলেন, বিইএআর সামিট প্রমাণ করেছে, বাংলাদেশের সঙ্গে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, শিল্প খাতের প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশী ও বিশেষজ্ঞরা যুক্ত হচ্ছেন। এটি শুধু একটি সম্মেলন নয়, বরং একটি নতুন যাত্রার সূচনা।

অনুষ্ঠানে ব্যবসায়ী নেতাদের উদ্দেশে মন্ত্রী বলেন, সরকার ব্যবসাবান্ধব। প্রযুক্তি খাতের উন্নয়ন ও বিনিয়োগের পরিবেশ তৈরি করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে।

অনুষ্ঠানে পারড্যু বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দিমিত্রি পেরুলিস মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, অধ্যাপক মোহাম্মদ মোস্তফা হোসাইন, নভোথিয়েটারের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিজিটাল প্ল্যাটফর্মে ভাতা বিতরণ চায় ‘নগদ’
প্রযুক্তি সংবাদ

র‌্যাব সদস্যদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিল ‘নগদ’

বাজেট রেঞ্জে ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ আসছে গ্যালাক্সি এম ১১
নির্বাচিত

বাজেট রেঞ্জে ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ আসছে গ্যালাক্সি এম ১১

মোবাইল সিম রিমে শুল্ক বেড়েছে
টেলিকম

মোবাইল সিম রিমে শুল্ক বেড়েছে

মোবাইল ফোনের দিন শেষ, মার্কেটে আসতে চলেছে বিকল্প
প্রযুক্তি সংবাদ

বৈধ মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমছে

বাজারে ই-সিম সমর্থিত স্মার্টফোন কোনগুলো?
প্রযুক্তি সংবাদ

ই-সিমে দুই ক্যারিয়ারের পরিষেবা গ্রহণ করা যাবে

৫০ হাজার তরুণ-তরুণীর জন্য সুখবর দিলেন পলক
নির্বাচিত

৫০ হাজার তরুণ-তরুণীর জন্য সুখবর দিলেন পলক

Load More

ট্রেন্ডিং টপিক

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
প্রযুক্তি সংবাদ

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড
অর্থ ও বাণিজ্য

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীন থেকে বাংলাদেশ, যেসব দেশে তৈরি হয় অপোর স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

চীন থেকে বাংলাদেশ, যেসব দেশে তৈরি হয় অপোর স্মার্টফোন

চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান অপো (OPPO) শুধু নিজ দেশেই স্মার্টফোন...

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ

হুয়াওয়ের পরবর্তী ট্রাই-ফোল্ড আসতে পারে আগামী মাসে

হুয়াওয়েকে ঘিরে দেশে-বিদেশে এত অভিযোগ কেন?

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 July 2026

জ্ঞান ও উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে চায় সরকার: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

Techzoom.TV |
TechzoomTV