Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রপ্তানিতে আইটিইএস খাতে নীতিসহায়তা চাইল বাক্কো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 28 July 2026
রপ্তানিতে আইটিইএস খাতে নীতিসহায়তা চাইল বাক্কো
Share on FacebookShare on Twitter

তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা (আইটিইএস), বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) এবং ফ্রিল্যান্সিং খাতকে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতে পরিণত করতে নীতিগত সহায়তা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং বৈদেশিক আয় আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দেশে আনার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)।

বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ ও রপ্তানি সম্প্রসারণ নিয়ে ২৬ জুলাই, রবিবার অনুষ্ঠিত সভায় এসব বিষয় তুলে ধরেন বাক্কোর সভাপতি তানভীর ইব্রাহীম।

সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান। দেশের বিভিন্ন রপ্তানিমুখী শিল্পখাতের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও এতে অংশ নেন।

আইটিইএস খাতে ১.৫ বিলিয়ন ডলারের রপ্তানি
সভায় তানভীর ইব্রাহীম বলেন, বর্তমানে দেশের বিপিও, ফ্রিল্যান্সিং এবং আইটিইএস খাত থেকে প্রতিবছর প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে।

তিনি বলেন, সঠিক নীতিগত সহায়তা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বৃদ্ধি এবং সহজ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা গেলে আগামী কয়েক বছরের মধ্যেই এ শিল্প বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানিমুখী খাতে পরিণত হতে পারে।

তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিজনেস প্রসেস আউটসোর্সিং (BPO), নলেজ প্রসেস আউটসোর্সিং (KPO), ডিজিটাল কাস্টমার এক্সপেরিয়েন্স (CX) এবং সফটওয়্যারভিত্তিক সেবার বৈশ্বিক চাহিদা দ্রুত বাড়ছে। এই সুযোগ কাজে লাগাতে সরকার ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

ব্যাংকিং চ্যানেলে আয় আনার প্রস্তাব
সভা শেষে বাণিজ্যমন্ত্রী ও বাণিজ্য সচিবের সঙ্গে পৃথক বৈঠকে বাক্কো সভাপতি বলেন, দেশের আইটিইএস ও আউটসোর্সিং খাত থেকে অর্জিত বৈদেশিক মুদ্রার একটি উল্লেখযোগ্য অংশ এখনো আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে আসে না।

তার ভাষ্য, বাস্তব নানা কারণে অনেক বিপিও প্রতিষ্ঠান ও ফ্রিল্যান্সার তাদের বৈদেশিক আয় অনানুষ্ঠানিক মাধ্যমে দেশে আনছেন অথবা বিদেশেই সংরক্ষণ করছেন।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে খাতটির জন্য কিছু ইতিবাচক উদ্যোগ নিয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফ্রিল্যান্সার আইডির সঙ্গে ব্যাংকিং ব্যবস্থার কার্যকর সংযোগ নিশ্চিত করা, যাতে বৈদেশিক আয় সহজেই আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে আনা যায়।

এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক, আইসিটি বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাক্কোর সমন্বিত উদ্যোগে দ্রুত একটি কার্যকর ও টেকসই সমাধান বাস্তবায়ন সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নীতিগত সহায়তার আশ্বাস
বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান আইটিইএস, বিপিও ও আউটসোর্সিং শিল্পের বিকাশ, রপ্তানি আয় বৃদ্ধি এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদানে বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বাক্কো আশা প্রকাশ করেছে, জাতীয় রপ্তানি নীতিতে তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতকে আরও অগ্রাধিকার দেওয়া হলে দেশের বিপিও ও আইটিইএস শিল্প আরও গতিশীল হবে, বৈদেশিক মুদ্রা আয় বাড়বে এবং বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির প্রবৃদ্ধিতে খাতটি আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে শিক্ষক-অভিভাবকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে শিক্ষক-অভিভাবকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ: মোস্তাফা জব্বার

প্রযুক্তিখাতে ইউআইপাথের আন্তর্জাতিক সম্মাননা পেল জেনেক্স ইনফোসিস লিমিটেড
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তিখাতে ইউআইপাথের আন্তর্জাতিক সম্মাননা পেল জেনেক্স ইনফোসিস লিমিটেড

পাকিস্তানে ইন্টারনেটের গতি কমেছে ৩০ থেকে ৪০ শতাংশ
প্রযুক্তি সংবাদ

পাকিস্তানে ইন্টারনেটের গতি কমেছে ৩০ থেকে ৪০ শতাংশ

ওয়ালটন দেশের সবচেয়ে বৃহৎ ও সফল প্রাইভেট হাই-টেক পার্ক: পলক
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন দেশের সবচেয়ে বৃহৎ ও সফল প্রাইভেট হাই-টেক পার্ক: পলক

এসএমএসকে বিদায় জানিয়ে আসছে ৫জি মেসেজ
নির্বাচিত

এসএমএসকে বিদায় জানিয়ে আসছে ৫জি মেসেজ

বেস্ট সেলফি ক্যামেরার চার স্মার্টফোন
নির্বাচিত

বেস্ট সেলফি ক্যামেরার চার স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

দেশে আসছে গ্যালাক্সি এস২৬ এফই, ফ্ল্যাগশিপ ফিচারে নজর সাশ্রয়ী দামের ক্রেতাদের
প্রযুক্তি সংবাদ

দেশে আসছে গ্যালাক্সি এস২৬ এফই, ফ্ল্যাগশিপ ফিচারে নজর সাশ্রয়ী দামের ক্রেতাদের

ইলেকট্রনিক ডিভাইসে ডাস্টবিনের ছবির ওপর ক্রস চিহ্ন কেন থাকে?
প্রযুক্তি সংবাদ

ইলেকট্রনিক ডিভাইসে ডাস্টবিনের ছবির ওপর ক্রস চিহ্ন কেন থাকে?

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল
নির্বাচিত

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

সপ্তাহের সবচেয়ে পঠিত

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ
প্রযুক্তি সংবাদ

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ

আগামী দিনের বিদ্যুৎ ব্যবস্থা কেমন হবে? শুধু বিদ্যুৎ...

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 July 2026

রপ্তানিতে আইটিইএস খাতে নীতিসহায়তা চাইল বাক্কো

Techzoom.TV |
TechzoomTV