Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 5 August 2026
২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট
Share on FacebookShare on Twitter

গেমার ও কনটেন্ট নির্মাতাদের জন্য দেশের বাজারে নতুন গিগাবাইট জিও২৭কিউ২৪এ গেমিং মনিটর এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠান গিগাবাইট। ২৭ ইঞ্চির এই কিউডি-ওএলইডি মনিটরের দাম রাখা হয়েছে ৬৩ হাজার টাকা। এতে রয়েছে কিউএইচডি (২,৫৬০×১,৪৪০) রেজল্যুশন, ২৪০ হার্টজ রিফ্রেশ রেট এবং ০.০৩ মিলিসেকেন্ড রেসপন্স টাইম।

মনিটরটিতে ব্যবহৃত হয়েছে স্যামসাংয়ের কিউডি-ওএলইডি প্যানেল, যা ৯৯ শতাংশ ডিসিআই-পি৩ রঙের পরিসর সাপোর্ট করে এবং ১.০৭ বিলিয়ন রঙ প্রদর্শনে সক্ষম। ফলে ছবি ও ভিডিওতে আরও বাস্তবসম্মত রঙ, গভীর কনট্রাস্ট এবং উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাওয়া যাবে। পাশাপাশি এতে রয়েছে এইচডিআর১০ সমর্থন এবং প্রায় ১৫ লাখ:১ কনট্রাস্ট রেশিও।

গেমিংয়ের জন্য মনিটরটিতে যুক্ত করা হয়েছে এআই ব্ল্যাক ইকুয়ালাইজার, আল্ট্রা ক্লিয়ার মোশন, ওএলইডি ভিআরআর অ্যান্টি-ফ্লিকার এবং ট্যাকটিক্যাল সুইচ ২.০ প্রযুক্তি। এসব ফিচার দ্রুতগতির গেমে আরও মসৃণ অভিজ্ঞতা এবং প্রতিযোগিতামূলক খেলায় ভালো ভিজিবিলিটি নিশ্চিত করবে।

সংযোগ সুবিধার জন্য রয়েছে দুটি এইচডিএমআই ২.১, একটি ডিসপ্লেপোর্ট ১.৪ এবং একটি হেডফোন জ্যাক। ফলে গেমিং পিসি, প্লেস্টেশন ৫ কিংবা এক্সবক্স সিরিজ এক্সের মতো ডিভাইস সহজেই সংযুক্ত করা যাবে।

গিগাবাইট বাংলাদেশের কর্মকর্তারা জানান, মনিটরটির স্ট্যান্ডে সামনে-পেছনে কাত করা, ডান-বামে ঘোরানো এবং ৯০ ডিগ্রি ঘুরিয়ে খাড়াভাবে ব্যবহার করার সুবিধা রয়েছে। এছাড়া ভেসা (VESA) ১০০×১০০ মাউন্ট সমর্থন থাকায় এটি দেয়ালেও স্থাপন করা যাবে।

গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, ‘জিও২৭কিউ২৪এ মনিটরটি এমন ব্যবহারকারীদের জন্য তৈরি, যারা ই-স্পোর্টস গেমিং, ভিডিও সম্পাদনা, গ্রাফিক্স ডিজাইন কিংবা প্রিমিয়াম ভিজ্যুয়াল অভিজ্ঞতা চান। কিউডি-ওএলইডি ডিসপ্লে, ২৪০ হার্টজ রিফ্রেশ রেট এবং দ্রুত রেসপন্স টাইমের সমন্বয়ে এটি প্রিমিয়াম গেমিং মনিটরের বাজারে শক্তিশালী অবস্থান তৈরি করবে।’

তিনি আরও জানান, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড গিগাবাইটের একমাত্র অনুমোদিত পরিবেশক হিসেবে বাংলাদেশে মনিটরটি বাজারজাত করছে।

প্রসঙ্গত-২৪০ হার্টজ রিফ্রেশ রেট থাকায় প্রতি সেকেন্ডে ২৪০ বার স্ক্রিনের ছবি হালনাগাদ হয়। ফলে দ্রুতগতির গেম, ভিডিও বা চলমান দৃশ্যে ছবির মসৃণতা উল্লেখযোগ্যভাবে বাড়ে, মোশন ব্লার ও স্ক্রিন টিয়ারিং কমে এবং প্রতিক্রিয়ার সময়ও দ্রুত হয়। বিশেষ করে ই-স্পোর্টস গেমারদের জন্য এটি প্রতিযোগিতামূলক গেমিংয়ে বাড়তি সুবিধা দেয়। একই সঙ্গে ভিডিও সম্পাদনা ও উচ্চ ফ্রেমরেটের কনটেন্ট দেখার ক্ষেত্রেও আরও স্বচ্ছ ও প্রাণবন্ত অভিজ্ঞতা পাওয়া যায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

টুর‍্যাগ অ্যাকটিভের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসকিন আহমেদ
প্রযুক্তি সংবাদ

টুর‍্যাগ অ্যাকটিভের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসকিন আহমেদ

ও’ফ্যানস ফেস্ট উদযাপন করল অপো
প্রযুক্তি সংবাদ

ও’ফ্যানস ফেস্ট উদযাপন করল অপো

মাস্কের প্রস্তাব ‘গ্রহণ করতে যাচ্ছে’ টুইটার
নির্বাচিত

মাস্কের প্রস্তাব ‘গ্রহণ করতে যাচ্ছে’ টুইটার

১৮৩টি ‘টি-ভাস’ প্রতিষ্ঠানকে সতর্ক করলো নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি
টেলিকম

১৮৩টি ‘টি-ভাস’ প্রতিষ্ঠানকে সতর্ক করলো নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি

চীনের নিষেধাজ্ঞার পর এইচ২০ চিপ উৎপাদন বন্ধ করছে এনভিডিয়া
প্রযুক্তি সংবাদ

চীনের নিষেধাজ্ঞার পর এইচ২০ চিপ উৎপাদন বন্ধ করছে এনভিডিয়া

গুগল ম্যাপে ত্রুটি, ভুল পথে গেলেন অসংখ্য মানুষ
কিভাবে করবেন

গুগল ম্যাপে লাইভ লোকেশন ট্র্যাক করার উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড
নির্বাচিত

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি
টেলিকম

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 August 2026

২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

Techzoom.TV |
TechzoomTV