Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ল্যান্সিয়ামে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করছে এনভিডিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 9 August 2026
ল্যান্সিয়ামে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করছে এনভিডিয়া
Share on FacebookShare on Twitter

এবার ডেটা সেন্টার নির্মাতা প্রতিষ্ঠান ল্যান্সিয়ামে বড় অংকের বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন কোম্পানিটি। চুক্তি অনুযায়ী, এনভিডিয়া ল্যান্সিয়ামে মোট ৩০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগ করতে পারে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দি ইনফরমেশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক পদক্ষেপে স্টারগেট প্রকল্পের ডেটা সেন্টার নির্মাতা ল্যান্সিয়ামের প্রায় ২০ শতাংশ শেয়ার কিনতে ২০০ কোটি ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া। পাশাপাশি প্রতিষ্ঠানটি যদি বিদ্যুৎ গ্রিড সংযোগসহ নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে পারে, তবে পরবর্তী সময় আরো ১০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগ করা হবে বলে জানায় এনভিডিয়া। ল্যান্সিয়াম কোম্পানিটি বিশ্বখ্যাত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোনের সমর্থিত।

চুক্তিটির ফলে ল্যান্সিয়াম ও কোম্পানির অধীন জমি ও বিদ্যুৎ সংযোগ ব্যবস্থার সামগ্রিক মূল্য বা ‘এন্টারপ্রাইজ ভ্যালু’ দাঁড়িয়েছে প্রায় ১ হাজার কোটি ডলার।

আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের মতে, এআই প্রসেসর বা চিপ পরিচালনার জন্য বিপুল পরিমাণ বিদ্যুৎ ও শক্তিশালী ডেটা সেন্টার প্রয়োজন। নতুন মূলধন ল্যান্সিয়ামকে কাজের পরিধি বাড়াতে বড় ধরনের সহায়তা করবে। পাশাপাশি ২০২৭ সালে শেয়ারবাজারে যাওয়ার (আইপিও) পরিকল্পনা বাস্তবায়ন করাও সহজ হবে।

ল্যান্সিয়াম বর্তমানে টেক্সাসের অ্যালবিনে এক হাজার একরের একটি বিশাল ‘ক্লিন ক্যাম্পাস’ পরিচালনা করছে। এটি মূলত যুক্তরাষ্ট্রভিত্তিক বহুল আলোচিত ‘স্টারগেট’ প্রকল্পের প্রথম সক্রিয় কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে।

উল্লেখ্য, স্টারগেট মূলত এআই অবকাঠামো তৈরির একটি যৌথ উদ্যোগ। জাপানের সফটব্যাংক, ওপেনএআই ও ওরাকল— তিন টেক জায়ান্ট মিলে প্রকল্পটি পরিচালনা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এআই প্রযুক্তির বৈশ্বিক বিকাশে এ বিশাল প্রকল্পের ঘোষণা দিয়েছিলেন। স্টারগেট প্রকল্পের আওতায় মোট ৫০০ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ডলার সমপরিমাণ অর্থ বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এনভিডিয়া ল্যান্সিয়ামে বিশাল পরিমাণ অর্থ বিনিয়োগের মাধ্যমে মূলত এআই অবকাঠামোর ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরো শক্ত করতে চায়। বিশ্বজুড়ে এআই প্রযুক্তির চাহিদা যেভাবে বাড়ছে, তাতে বিদ্যুৎ ও ডেটা সেন্টারের প্রয়োজনীয়তাও দ্রুত বাড়ছে। তবে এ বড় বিনিয়োগের বিষয়ে এনভিডিয়া কিংবা ল্যান্সিয়াম কর্তৃপক্ষ কোনো তথ্য নিশ্চিত করেনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পূজায় প্রিয়জনকে কোন গ্যাজেট উপহার দেবেন
প্রযুক্তি সংবাদ

পূজায় প্রিয়জনকে কোন গ্যাজেট উপহার দেবেন

অপো-ভিভো কারখানা কর্মীদের সময়মতো বেতন দেবে
প্রযুক্তি সংবাদ

অপো-ভিভো কারখানা কর্মীদের সময়মতো বেতন দেবে

ইরানের পরমাণু বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার
নির্বাচিত

ইরানের পরমাণু বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার

অতিরিক্ত মোবাইল ব্যবহারে বাড়ছে দূর্ঘটনা ও দাম্পত্য কলহ
টেলিকম

তিন মাসে মোবাইল গ্রাহক কমেছে ৪৬ লাখ

চাঁদকে মঙ্গলগ্রহের অংশ বললেন ডোনাল্ড ট্রাম্প!
নির্বাচিত

চাঁদকে মঙ্গলগ্রহের অংশ বললেন ডোনাল্ড ট্রাম্প!

দ্বিতীয় দিনের স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু
ই-কমার্স

এপ্রিলে একটি স্মার্টফোনও বিক্রি হয়নি!

Load More

ট্রেন্ডিং টপিক

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে
প্রযুক্তি সংবাদ

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?
প্রযুক্তি সংবাদ

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?

চ্যাটজিপিটি, ক্লদ ও গ্রোক একসঙ্গে অচল হওয়ার কারণ নিয়ে রহস্য
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিটি, ক্লদ ও গ্রোক একসঙ্গে অচল হওয়ার কারণ নিয়ে রহস্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ...

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 August 2026

ল্যান্সিয়ামে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করছে এনভিডিয়া

Techzoom.TV |
TechzoomTV