Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 24 August 2026
গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইট
Share on FacebookShare on Twitter

বিশ্বের অন্যতম বড় গেমিং আয়োজন গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ থিম নিয়ে অংশ নিচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা গিগাবাইট। জার্মানির কোলনের কোলনমেসেতে প্রতিষ্ঠানটির বুথে নতুন হার্ডওয়্যার, গেমিং ডিভাইস ও এআইনির্ভর প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি দর্শনার্থীদের জন্য বিভিন্ন গেম খেলার সুযোগ থাকবে।

আয়োজনটিতে প্রথমবারের মতো উন্মোচন করা হবে গিগাবাইটের নতুন ‘অরাস ইনফিনিটি’ সিরিজ। এর মধ্যে রয়েছে এক্স৮৭০ই অরাস ইনফিনিটি নেক্সট মাদারবোর্ড। প্রতিষ্ঠানটির ভাষ্য, এতে অ্যারোস্পেস-গ্রেড প্রকৌশল ও থ্রিডি মেটাল-প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

নতুন সিরিজের আরেকটি পণ্য অরাস জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজ ইনফিনিটি গ্রাফিক্স কার্ড। এতে থাকছে ‘উইন্ডফোর্স হাইপারবার্স্ট’ কুলিং প্রযুক্তি। পাশাপাশি ১৬ ইঞ্চির সমন্বিত সাইড ডিসপ্লেসহ অরাস সি৫১০ গ্লাস ইনফিনিটি চ্যাসিসও প্রদর্শন করবে প্রতিষ্ঠানটি।

এআইনির্ভর গেমিং প্রযুক্তি

গেমসকমের বিশেষ গেমিং কর্নারে রাখা হবে অরাস মাস্টার ১৬ এআই গেমিং ল্যাপটপ। এতে গিগাবাইটের জিমেট এআই এজেন্ট ব্যবহার করে গেম চলাকালে রিয়েল-টাইম পারফরম্যান্স টিউনিং করা যাবে।

এ ছাড়া অরাস আরটিএক্স ৫০৬০ টিআই এআই বক্স প্রদর্শন করা হবে। গিগাবাইটের দাবি, এটি গেমিং ও এআইভিত্তিক কাজের মধ্যে কম্পিউটারের হার্ডওয়্যার রিসোর্স ব্যবস্থাপনায় সহায়তা করবে।

গেমিংয়ের জন্য বুথে থাকছে এফও২৭কিউ২৮জি ও এফও২৭কিউ২৪জি ওএলইডি গেমিং মনিটর। পাশাপাশি কেবলবিহীন নকশার স্টেলথ সিরিজের পিসি, উড সিরিজ এবং অ্যানিমে-অনুপ্রাণিত চরিত্র অরাস আরি প্রদর্শন করা হবে।

দর্শনার্থীদের জন্য গেমিং আয়োজন

গিগাবাইটের বুথে দর্শনার্থীরা স্ট্রিট ফাইটার ৬, প্র্যাগমাটা, ফোরজা হরাইজন ৬ এবং স্টার ওয়ার্স জিরো কোম্পানিসহ বিভিন্ন গেম খেলার সুযোগ পাবেন।

ভ্যালোরেন্ট চ্যাম্পিয়নস ট্যুর (ভিসিটি) ইএমইএ-এর অফিসিয়াল হার্ডওয়্যার পার্টনার হিসেবে অরাস আয়োজন করবে বিশেষ ভ্যালোরেন্ট চ্যালেঞ্জ। এতে অংশগ্রহণকারীদের পেশাদার খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতার সুযোগ থাকবে।

এদিকে গেমসকম উপলক্ষে অনলাইন ক্যাম্পেইনও চালু করছে অরাস। এতে এক্স৮৭০ই অ্যারো এক্সথ্রিডি উড মাদারবোর্ড ও এমও২৭কিউ২৮জিআর ওএলইডি গেমিং মনিটরসহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ থাকবে।

গেমসকম ২০২৬ আগামী ২৬ থেকে ৩০ আগস্ট জার্মানির কোলনমেসেতে অনুষ্ঠিত হবে। গিগাবাইট ও অরাসের আয়োজন দেখা যাবে হল ৮-এর সি০৫০ নম্বর বুথে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অরাস ইনফিনিটিগেমসকম ২০২৬

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘অত্যধিক গরম’ হচ্ছে আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্স
প্রযুক্তি সংবাদ

‘অত্যধিক গরম’ হচ্ছে আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্স

ভারতের উবার ইটস কিনল জোমাটো
নির্বাচিত

ভারতের উবার ইটস কিনল জোমাটো

সেরা অভিজ্ঞতা প্রদানে স্যামসাং নিয়ে এলো গ্যালাক্সি এম০২এস
ই-কমার্স

সেরা অভিজ্ঞতা প্রদানে স্যামসাং নিয়ে এলো গ্যালাক্সি এম০২এস

এফ-কমার্স উদ্যোক্তাদের জন্য পেপারফ্লাইয়ের ‘স্মার্ট লজিস্টিক’ সেবা
প্রযুক্তি সংবাদ

১০২ কোটি টাকা বিনিয়োগ পেল পেপারফ্লাই

শুরু হলো ওয়ালটনের একক বৃহৎ শিল্পমেলা এটিএস এক্সপো-২০২৪
প্রযুক্তি সংবাদ

শুরু হলো ওয়ালটনের একক বৃহৎ শিল্পমেলা এটিএস এক্সপো-২০২৪

৮০০০ mAh ব্যাটারি ও ১৬৫Hz ডিসপ্লে: গেমিং দুনিয়ায় কাঁপন ধরাতে আসছে অপো কে১৫ টার্বো প্রো সিরিজ
প্রযুক্তি সংবাদ

৮০০০ mAh ব্যাটারি ও ১৬৫Hz ডিসপ্লে: গেমিং দুনিয়ায় কাঁপন ধরাতে আসছে অপো কে১৫ টার্বো প্রো সিরিজ

Load More

ট্রেন্ডিং টপিক

বন্ড বিক্রি করে ২৫ বিলিয়ন ডলার তুলছে অ্যামাজন
অর্থ ও বাণিজ্য

অ্যামাজনের নতুন ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স
টেলিকম

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 August 2026

গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইট

Techzoom.TV |
TechzoomTV