Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 27 August 2026
নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ
Share on FacebookShare on Twitter

নতুন প্রজন্মের কম্পিউটার ম্যাক স্টুডিও (Mac Studio 2026) ও ম্যাক মিনি (Mac Mini 2026) উন্মোচনের পাশাপাশি নিজেদের নতুন প্রজন্মের প্রসেসর অ্যাপল সিলিকন এম৬ (M6) ও এম৫ আল্ট্রা (M5 Ultra) বাজারে এনেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।

নতুন চিপ দুটিতে উন্নত প্রসেসিং ক্ষমতা, গ্রাফিক্স পারফরম্যান্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কাজের জন্য বিশেষ হার্ডওয়্যার যুক্ত করা হয়েছে। বিশেষ করে পেশাদার ভিডিও এডিটিং, থ্রিডি গ্রাফিক্স, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং এআই মডেল নিয়ে কাজ করা ব্যবহারকারীদের লক্ষ্য করেই চিপ দুটির সক্ষমতা বাড়ানো হয়েছে।

২ ন্যানোমিটারে তৈরি এম৬

অ্যাপলের নতুন এম৬ চিপের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো এটি ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি। চিপটিতে ১২ কোরের সিপিইউ ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুটি সুপার কোর, চারটি পারফরম্যান্স কোর এবং ছয়টি এফিশিয়েন্সি কোর।

অ্যাপলের দাবি, গত প্রজন্মের এম৫-এর তুলনায় এম৬ মাল্টি-থ্রেডেড কাজে প্রায় ১.২ গুণ বেশি পারফরম্যান্স দিতে পারে। এম১-এর তুলনায় এই সক্ষমতা বেড়েছে প্রায় ২.৪ গুণ।

কোম্পানিটির দাবি, সিঙ্গেল-থ্রেডেড পারফরম্যান্সের ক্ষেত্রেও এম৬ বিশ্বের দ্রুততম প্রসেসরগুলোর একটি।

গ্রাফিক্সের জন্য এতে দ্বিতীয় প্রজন্মের ডায়নামিক ক্যাশিং এবং হার্ডওয়্যার-অ্যাক্সিলারেটেড রে ট্রেসিং সুবিধা রাখা হয়েছে। চিপটি সর্বোচ্চ ৩২ জিবি ইউনিফায়েড মেমোরি এবং ৭০ জিবি/সেকেন্ড মেমোরি ব্যান্ডউইথ সমর্থন করে।

এআই কাজের জন্য এম৬-এ দুটি ১৬-কোর নিউরাল ইঞ্জিন রয়েছে। ফলে অন-ডিভাইস এআই প্রসেসিংয়ের ক্ষেত্রে আগের প্রজন্মের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি পাওয়ার কথা জানিয়েছে অ্যাপল।

এম৫ আল্ট্রায় কোয়াড-ডাই আর্কিটেকচার

পেশাদার ও উচ্চক্ষমতার কম্পিউটিংয়ের জন্য তৈরি এম৫ আল্ট্রা চিপে ব্যবহার করা হয়েছে অ্যাপলের নতুন কোয়াড-ডাই আর্কিটেকচার। UltraFusion প্রযুক্তির মাধ্যমে দুটি এম৫ ম্যাক্স চিপকে একত্র করে এই প্রসেসর তৈরি করা হয়েছে।

এতে রয়েছে ৩৬-কোর সিপিইউ, যার মধ্যে ১২টি সুপার কোর এবং ২৪টি পারফরম্যান্স কোর। অ্যাপলের হিসাবে, এম৩ আল্ট্রার তুলনায় এর সিঙ্গেল-থ্রেডেড পারফরম্যান্স প্রায় ১.২৫ গুণ বেশি।

গ্রাফিক্স প্রসেসিংয়ের জন্য চিপটিতে রয়েছে ৮০-কোর জিপিইউ। কোম্পানিটির দাবি, এম৩ আল্ট্রার তুলনায় এটি ৪.৫ গুণ এবং এম১ আল্ট্রার তুলনায় প্রায় ছয় গুণ দ্রুত গ্রাফিক্স প্রসেসিং করতে সক্ষম।

এআই ও ভিডিও এডিটিংয়ে বাড়তি সক্ষমতা

এম৫ আল্ট্রায় রয়েছে ৩২-কোর নিউরাল ইঞ্জিন। পাশাপাশি চারটি ProRes এনকোড ও ডিকোড ইঞ্জিন এবং হার্ডওয়্যার-অ্যাক্সিলারেটেড AV1 ডিকোড সুবিধা যুক্ত করা হয়েছে।

মেমোরির ক্ষেত্রেও চিপটি বড় সক্ষমতা দিচ্ছে। এটি সর্বোচ্চ ৫১২ জিবি ইউনিফায়েড মেমোরি সমর্থন করে এবং মেমোরি ব্যান্ডউইথ সর্বোচ্চ ১.২ টেরাবাইট/সেকেন্ড।

ফলে বড় আকারের ভিডিও ফাইল সম্পাদনা, উচ্চ রেজুলেশনের গ্রাফিক্স রেন্ডারিং, থ্রিডি কনটেন্ট তৈরি এবং স্থানীয়ভাবে বড় এআই মডেল চালানোর মতো কাজে নতুন চিপটি উল্লেখযোগ্য সুবিধা দিতে পারে।

অ্যাপলের নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনির সঙ্গে এই চিপগুলোর সমন্বয় পেশাদার ব্যবহারকারীদের জন্য ডেস্কটপ কম্পিউটিংয়ের সক্ষমতা আরও বাড়াবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নাসার প্রোগ্রামে বিশ্বজয়ী বাংলাদেশী দলের অংশগ্রহণ
নির্বাচিত

নাসার প্রোগ্রামে বিশ্বজয়ী বাংলাদেশী দলের অংশগ্রহণ

অচেনা নম্বর থেকে ভিডিও আসলেই হতে পারে হ্যাক
প্রযুক্তি সংবাদ

অচেনা নম্বর থেকে ভিডিও আসলেই হতে পারে হ্যাক

টুজি নেটওয়ার্ক বন্ধের সিদ্ধান্ত কি ইতিবাচক হবে
টেলিকম

টুজি নেটওয়ার্ক বন্ধের সিদ্ধান্ত কি ইতিবাচক হবে

পেনড্রাইভকে আনবুট করবেন কীভাবে?
কিভাবে করবেন

পেনড্রাইভ লক করবেন যেভাবে

মস্তিষ্কের সংকেতে চলবে ফেসবুকের নতুন স্মার্টব্যান্ড
প্রযুক্তি সংবাদ

মস্তিষ্কের সংকেতে চলবে ফেসবুকের নতুন স্মার্টব্যান্ড

আপনার ফোনই যখন আপনার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালায়
প্রযুক্তি সংবাদ

আপনার ফোনই যখন আপনার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালায়

Load More

ট্রেন্ডিং টপিক

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল
সোশ্যাল মিডিয়া

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 August 2026

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

Techzoom.TV |
TechzoomTV