Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 30 August 2026
এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের
Share on FacebookShare on Twitter

দামি এলজি ফ্রিজ কেনার পর প্রথম বছরেই আইস ডিসপেনসার নষ্ট হওয়া এবং সার্ভিসিংয়ের জন্য নিয়ে যাওয়ার পর পণ্যের বডিতে বড় ধরনের আঘাতের দাগ পাওয়ার অভিযোগ তুলেছেন এক গ্রাহক। দীর্ঘদিন ব্যবহারের পর একই সমস্যা আবার দেখা দেওয়ায় Rangs eMart ও LG Global-এর দৃষ্টি আকর্ষণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ‘RobinRafan’ নামের এক ব্যবহারকারী।

গ্রাহকের দাবি, তিনি ২৩ মে ২০২৩ তারিখে ফ্রিজটি কেনেন। কেনার প্রথম বছরেই এর আইস ডিসপেনসার কাজ করা বন্ধ করে দেয়। একই সময়ে ফ্রিজ ঠান্ডা না হওয়ায় ভেতরের খাবার নষ্ট হয়ে যাওয়ার পরিস্থিতিও তৈরি হয়েছিল বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ওই গ্রাহক বলেন, সে সময় তিনি যুক্তরাষ্ট্রে থাকায় বিষয়টি নিয়ে সেখান থেকে পোস্ট করেছিলেন। পরে একটি তৃতীয় পক্ষের সার্ভিস সেন্টার থেকে কর্মী এসে ফ্রিজটি নিয়ে যান।

তাঁর অভিযোগ, সার্ভিসিং শেষে ফ্রিজটি ফেরত দেওয়ার সময় এর বডিতে বড় ধরনের আঘাতের দাগ তৈরি হয়েছিল। এসব জায়গায় স্টিকার লাগানো এবং আরও কয়েকটি বড় দাগ থাকলেও তখন বিষয়টি নিয়ে আর কথা বাড়াননি বলে জানান তিনি।

গ্রাহকের ভাষ্য, সে সময় বাসায় শুধু একজন সহকারী থাকায় তিনি বিষয়টি বুঝতে পারেননি এবং তাঁকেও যুক্তরাষ্ট্রে এ বিষয়ে জানানো হয়নি। দেশে ফিরে নিজে ফ্রিজটি পরীক্ষা করার পর বডিতে থাকা আঘাতের দাগগুলো দেখতে পান বলে দাবি করেন তিনি।

তবে সেই ঘটনার পর প্রায় এক বছর ফ্রিজটি ব্যবহারের পর এখন আবার আগের মতো সমস্যা দেখা দিয়েছে বলে অভিযোগ তাঁর।

পোস্টে হতাশা প্রকাশ করে ওই গ্রাহক বলেন, অনেক টাকা দিয়ে কেনা একটি ফ্রিজ ন্যূনতম ছয়-সাত বছর ঠিকভাবে ব্যবহার করতে না পারলে এমন পণ্য কেনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থেকেই যায়।

তিনি আরও জানান, এর আগে অন্য একটি ব্র্যান্ডের ফ্রিজ প্রায় সাত বছর কোনো ধরনের বড় সমস্যা ছাড়াই ব্যবহার করেছিলেন। এলজির বিজ্ঞাপন দেখে পুরোনো ফ্রিজ পরিবর্তন করে নতুন মডেলটি কেনার সময় তাঁর প্রত্যাশা ছিল ভালো সেবা পাওয়ার। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি হতাশ হয়েছেন।

Rangs eMart এবং LG Global-এর দৃষ্টি আকর্ষণ করে গ্রাহক বলেন, প্রতিষ্ঠানের নিজস্ব লোকজন যদি সার্ভিসিং দিতে না পারেন, তাহলে এ ধরনের পণ্য কেনার আগে ক্রেতাদের বিষয়টি নিয়ে ভাবা উচিত।

এক পর্যায়ে তিনি ফ্রিজটি ফেরত নিয়ে যাওয়ারও অনুরোধ করেন। একই সঙ্গে রিফান্ড বা সার্ভিস—কোনোটিই চান না জানিয়ে তিনি লেখেন, পণ্যটি ফেরত নেওয়াই তাঁর পক্ষ থেকে প্রতিষ্ঠানের জন্য ‘গিফট’।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন
নির্বাচিত

বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন

জনপ্রিয় হয়ে উঠছে টিকটক বিকল্প ‘রোপোসো’
প্রযুক্তি সংবাদ

জনপ্রিয় হয়ে উঠছে টিকটক বিকল্প ‘রোপোসো’

নতুন রেকর্ড ছুঁলো বিটকয়েন
নির্বাচিত

নতুন রেকর্ড ছুঁলো বিটকয়েন

নোভা ১১-এর নতুন সংস্করণ আনবে হুয়াওয়ে
নির্বাচিত

নোভা ১১-এর নতুন সংস্করণ আনবে হুয়াওয়ে

ইন্টারনেট স্পীড বৃদ্ধি করার কার্যকরী কিছু উপায় !
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটের গতিতে নতুন রেকর্ড

শিক্ষার্থীদের জন্য অচিরেই ইন্টারনেটের ব্যবস্থা করছে সরকার
প্রযুক্তি সংবাদ

শিক্ষার্থীদের জন্য অচিরেই ইন্টারনেটের ব্যবস্থা করছে সরকার

Load More

ট্রেন্ডিং টপিক

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

২০২৮ সালের মধ্যে দেশের সব ডাকঘর হবে ডিজিটাল সেন্টার
প্রযুক্তি সংবাদ

২০২৮ সালের মধ্যে দেশের সব ডাকঘর হবে ডিজিটাল সেন্টার

অনার ৬০০এস ৫জি
নির্বাচিত

অনার ৬০০এস ৫জি (HONOR 600S 5G) রিভিউ: ৮,১০০ এমএএইচ ব্যাটারি কি সত্যিই কার্যকর?

হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবুর বিরুদ্ধে
নির্বাচিত

হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবুর বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 August 2026

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

Techzoom.TV |
TechzoomTV