Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গেমিং খাতে ৩০ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্য দুবাইয়ের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 16 September 2026
গেমিং খাতে ৩০ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্য দুবাইয়ের
Share on FacebookShare on Twitter

গেমিং শিল্পে কয়েক বছর ধরে বড় ধরনের বিনিয়োগ করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। এর অংশ হিসেবে দুবাই ২০৩৩ সালের মধ্যে গেমিং-সংশ্লিষ্ট প্রায় ৩০ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্য নিয়েছে। একই সময়ে সৌদি আরবও গেমিং শিল্পকে অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি খাত হিসেবে গড়ে তুলতে কাজ করছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।

গেমিং শিল্পে মধ্যপ্রাচ্যের সম্ভাবনা ও বিনিয়োগ নিয়ে কথা বলেছেন অ্যাপসফ্লায়ারের গেমিং বিভাগের প্রডাক্ট ডিরেক্টর অ্যাডাম স্মার্ট। সম্প্রতি জার্মানিতে অনুষ্ঠিত গেমসকমে অংশ নেন তিনি। সেখানে মধ্যপ্রাচ্যের গেমিং শিল্পের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবণতা চিহ্নিত করেন স্মার্ট।

তার মতে, উপসাগরীয় অঞ্চলের গেমিং ইভেন্টগুলোয় সরকার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বড় অংকের বিনিয়োগ করছে।

এর উদাহরণ হিসেবে তিনি সৌদি আরবের ২০২৫ সালের ই-স্পোর্টস বিশ্বকাপের কথা উল্লেখ করেন। ওই আয়োজনে ৩০ লাখের বেশি মানুষ উপস্থিত হয়। অনলাইনে এর দর্শন সংখ্যা ৭৫ কোটির বেশি ছিল। তবে শুধু বড় আয়োজন করলেই একটি শক্তিশালী গেমিং শিল্প গড়ে ওঠে না বলে মনে করেন তিনি।

গেমিং বাজারের আরেকটি বড় পরিবর্তন হলো নারী গেমারদের গুরুত্ব বাড়া। স্মার্ট বলেন, ‘গেমসকমে এবার এমন অনেক গেম দেখা গেছে, যেগুলো নারী খেলোয়াড়দের কথা মাথায় রেখে তৈরি ও বিপণন করা হয়েছে। নান্দনিকতা, চরিত্রের সাজসজ্জা ও সামাজিক যোগাযোগকে গুরুত্ব দেয়া গেমের জনপ্রিয়তাও বাড়ছে।’

মধ্যপ্রাচ্যের মোবাইলনির্ভর গেমিং সংস্কৃতিকে পিছিয়ে থাকার লক্ষণ হিসেবে দেখছেন না স্মার্ট। বরং এটিকে এ অঞ্চলের একটি সুবিধা হিসেবে দেখছেন তিনি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিসরের ৮৭ দশমিক ২ শতাংশ গেমার স্মার্টফোনে গেম খেলেন। ফলে মোবাইল গেমের ব্যবহারকারী সংগ্রহ ও আয় বাড়ানোর ক্ষেত্রে এ অঞ্চলের প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা রয়েছে।

স্মার্টের মতে, গ্র্যান্ড থেফট অটো (জিটিএ) ৬-এর মতো বড় গেম বাজারে এলে উপসাগরীয় অঞ্চলে কনসোল গেমিংয়ের ব্যবহারও বাড়তে পারে।

মধ্যপ্রাচ্যের দেশগুলো গত কয়েক বছরে গেমিংয়ে বড় বিনিয়োগ করলেও সামনে তা আরো বাড়তে পারে বলে মনে করেন স্মার্ট। গেমসকমে যে প্রবণতাগুলো দেখা গেছে, তার সঙ্গে মধ্যপ্রাচ্যের বিনিয়োগের দিকগুলো অনেকটাই সামঞ্জস্যপূর্ণ।

প্রতিবেদনে বলা হয়, দুবাইয়ে গেমিং কোম্পানির সংখ্যাও বাড়ছে। ২০২৪ সালে শহরটিতে ৩৬৮টির বেশি গেমিং কোম্পানি ছিল। ২০২৬ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৫। তবে শুধু কোম্পানির নিবন্ধন, খেলোয়াড়ের সংখ্যা বা বিনিয়োগ থাকলেই একটি টেকসই সৃজনশীল শিল্প গড়ে উঠবে না বলে সতর্ক করেছেন স্মার্ট।

গেমিং খাতসংশ্লিষ্টদের মতে, আগামী কয়েক বছরে বৈশ্বিক গেম নির্মাতাদের জন্য মধ্যপ্রাচ্য আরো গুরুত্বপূর্ণ বাজার হয়ে উঠতে পারে। একই সঙ্গে ই-স্পোর্টস ও গেমিং আয়োজনের কেন্দ্র হিসেবেও এ অঞ্চলের প্রভাব বাড়তে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইতিহাস গড়ল ইলন মাস্কের মহাকাশ যান স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

ইতিহাস গড়ল ইলন মাস্কের মহাকাশ যান স্পেসএক্স

অনলাইন শিক্ষা-ইকমার্সের সুরক্ষায় ইন্টারনেটের দাম না বাড়ানোর দাবি
নির্বাচিত

অনলাইন শিক্ষা-ইকমার্সের সুরক্ষায় ইন্টারনেটের দাম না বাড়ানোর দাবি

ফেসবুকে আসছে বিনামূল্যের নতুন ‘ভেরিফায়েড’ ব্যাজ, যেভাবে মিলবে
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে আসছে বিনামূল্যের নতুন ‘ভেরিফায়েড’ ব্যাজ, যেভাবে মিলবে

ইনস্টাগ্রাম গ্রুপ বয়িস লকার রুম: গ্রেপ্তার ভারতীয় কিশোর
প্রযুক্তি সংবাদ

ভেরিফায়েড আইডির যে সুবিধা এখন সবাই পাচ্ছে

দুর্দান্ত ফিচার সহ গ্লোবাল মার্কেটে আসছে পোকোর নতুন ফোন
নির্বাচিত

দুর্দান্ত ফিচার সহ গ্লোবাল মার্কেটে আসছে পোকোর নতুন ফোন

সস্তায় ৪ হাজার এমএএইচ ব্যাটারিসহ এলো লেনোভো এ ৭
প্রযুক্তি বাজার

সস্তায় ৪ হাজার এমএএইচ ব্যাটারিসহ এলো লেনোভো এ ৭

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা
প্রযুক্তি সংবাদ

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির
প্রযুক্তি সংবাদ

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ নিয়ে এলো...

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 September 2026

গেমিং খাতে ৩০ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্য দুবাইয়ের

Techzoom.TV |
TechzoomTV