Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল, আবেদন করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 24 September 2026
আইফোন ১৮ প্রো ও বহুপ্রত্যাশিত ‘আইফোন আল্ট্রা’র লিক প্রকাশ
Share on FacebookShare on Twitter

আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সিরির সক্ষমতা নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগে করা একটি শ্রেণিগত মামলা নিষ্পত্তি করতে ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে অ্যাপল। নিষ্পত্তির শর্ত অনুযায়ী, যোগ্য গ্রাহকেরা সর্বোচ্চ ৯৫ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন।

মামলাটি করা হয়েছিল নতুন আইফোনে এআই ও সিরির কিছু সুবিধা নির্ধারিত সময়ে যুক্ত না করার অভিযোগে। তবে অ্যাপল কোনো ধরনের অন্যায় বা দায় স্বীকার করেনি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের জন্য উদ্ভাবনী পণ্য ও সেবা দেওয়ার কাজে মনোযোগ ধরে রাখতেই তারা মামলাটি নিষ্পত্তি করতে সম্মত হয়েছে।

২০২৪ সালের সেপ্টেম্বরে আইফোন ১৬ বাজারে আসার পর ক্রেতাদের মধ্যে ডিভাইসটিতে এআই সুবিধা যুক্ত হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়। ওই সময় অ্যাপল ‘অ্যাপল ইন্টেলিজেন্স’-এর কিছু সুবিধা চালু করলেও সিরির সঙ্গে চ্যাটজিপিটির সংযুক্তি এবং এআই-চালিত ইমোজি তৈরির মতো কয়েকটি সুবিধা প্রত্যাশা অনুযায়ী পাওয়া যায়নি বলে অভিযোগ ওঠে।

নিষ্পত্তির শর্ত অনুযায়ী, বৈধ দাবি করা গ্রাহকেরা প্রতিটি যোগ্য ডিভাইসের জন্য প্রাথমিকভাবে ২৫ ডলার করে পেতে পারেন। তবে বৈধ দাবির মোট সংখ্যা অনুযায়ী এই অর্থের পরিমাণ কমবেশি হতে পারে। সর্বোচ্চ ৯৫ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ রয়েছে।

কারা ক্ষতিপূরণ পাবেন
ক্ষতিপূরণ পেতে হলে গ্রাহককে যুক্তরাষ্ট্রের বাসিন্দা হতে হবে। পাশাপাশি ২০২৪ সালের ১০ জুন থেকে ২০২৫ সালের ২৯ মার্চের মধ্যে আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স অথবা আইফোন ১৬ সিরিজের যেকোনো একটি মডেল কিনতে হবে।

এ ছাড়া ক্রয়ের সময় ডিভাইসে সিরির নির্দিষ্ট অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধা পাওয়ার প্রত্যাশা ছিল, কিন্তু তা পাওয়া যায়নি—এ বিষয়টিও দাবির ক্ষেত্রে নিশ্চিত করতে হবে।

যোগ্য গ্রাহকেরা (https://smartphoneaisettlement.com/)-এ গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণের প্রক্রিয়া ২১ সেপ্টেম্বর শুরু হয়েছে এবং আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত চলবে। একজন গ্রাহক তার মালিকানাধীন একাধিক যোগ্য ডিভাইসের জন্য আলাদা দাবি করতে পারবেন।

তবে দাবিদারকে ডিভাইসটির মূল ক্রেতা হতে হবে। পুনরায় বিক্রির মাধ্যমে কেনা ডিভাইসের ক্ষেত্রে দাবি করা যাবে না। প্রতিষ্ঠানগুলোও তাদের কেনা যোগ্য ডিভাইসের জন্য দাবি করতে পারবে।

দাবি ফরম অসম্পূর্ণ হলে, ভুল তথ্য দেওয়া হলে কিংবা নির্ধারিত সময়ের পর আবেদন জমা দিলে তা বাতিল হতে পারে। আবেদনকারীর বর্তমান যোগাযোগের তথ্যের পাশাপাশি যোগ্য সময়ে ডিভাইসটি কেনা এবং নির্দিষ্ট সিরি অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধা পাওয়ার প্রত্যাশার তথ্য নিশ্চিত করতে হবে। প্রয়োজনে কেনাকাটা ও ডিভাইসের মালিকানার প্রমাণও দিতে হবে।

নিষ্পত্তির চূড়ান্ত অনুমোদনের পর যোগ্য দাবিদারদের অর্থ পরিশোধ করা হবে। গ্রাহকেরা ডাকযোগে অথবা ডিজিটাল চেকের মাধ্যমে ক্ষতিপূরণ পেতে পারেন।

তবে নিষ্পত্তির বিরুদ্ধে আপিল হলে অর্থ পেতে দেরি হতে পারে। আপিল না হলে চূড়ান্ত অনুমোদনের পর অর্থ পরিশোধের প্রক্রিয়া শুরু হবে।

নিষ্পত্তির চূড়ান্ত অনুমোদনের শুনানি ২০২৭ সালের ২৪ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার সান হোসেতে অবস্থিত নর্দার্ন ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার মার্কিন জেলা আদালতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানিতে আদালত নিষ্পত্তিটি ন্যায্য ও যুক্তিসংগত কি না, তা বিবেচনা করবে এবং এ বিষয়ে কোনো আপত্তি থাকলে সেগুলোও পর্যালোচনা করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোনকে টেক্কা দেবে স্যামসাংয়ের এই ফোন
প্রযুক্তি সংবাদ

আইফোনকে টেক্কা দেবে স্যামসাংয়ের এই ফোন

বিচ্ছিন্ন দুর্গত এলাকার জন্য ওয়াই-ফাই
নির্বাচিত

বিচ্ছিন্ন দুর্গত এলাকার জন্য ওয়াই-ফাই

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে
প্রযুক্তি সংবাদ

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

যেসব ডিভাইসে আর নেটফ্লিক্স দেখতে পারবেন না
প্রযুক্তি সংবাদ

যেসব ডিভাইসে আর নেটফ্লিক্স দেখতে পারবেন না

ইনফিনিক্স জিটি ৩০
প্রযুক্তি বাজার

জিটি ৩০ উন্মোচন করলো ইনফিনিক্স, বাড়ল গেমিং ডিভাইসের পরিসর

Load More

ট্রেন্ডিং টপিক

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়
প্রযুক্তি সংবাদ

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

ওয়ানপ্লাস ১৫আর আসছে আগামী মাসে
প্রযুক্তি সংবাদ

৭৩০০ এমএএইচ ব্যাটারি ও ১৬৫ হার্টজ ডিসপ্লে, ওয়ানপ্লাস ১৫-তে কী আছে?

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) বাজারে নিজেদের অবস্থান শক্ত করছে...

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 September 2026

৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল, আবেদন করবেন যেভাবে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix