Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 11 October 2026
সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
Share on FacebookShare on Twitter

শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এক সমন্বিত ‘সোলার ইকো-সিস্টেম’ প্রযুক্তির উন্মোচন করেছে টেক জায়ান্ট ওয়ালটন। সূর্যের আলো ব্যবহার করে শতভাগ পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ উৎপাদন, সঞ্চয় ও জাতীয় গ্রিডে সরবরাহের পাশাপাশি বাসাবাড়ির দৈনন্দিন ইলেকট্রনিক পণ্য পরিচালনায় এ প্রযুক্তি কাজ করবে।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সোলার ইকো-সিস্টেমের উন্মোচন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘সোলারের মাধ্যমে ওয়ালটন যে উদ্যোগ নিয়েছে, তা পর্যায়ক্রমে সারা বাংলাদেশে বিস্তৃত হবে। এর ফলে আগামী এক-দুই বছরে দেশে বিপুল পরিমাণ সৌরবিদ্যুৎ উৎপাদিত হবে, যা কম খরচে সাধারণ মানুষের বিদ্যুতের চাহিদা মেটাতে সাহায্য করবে। এতে জ্বালানি আমদানি কমবে এবং দেশের বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।’

বর্তমানে ওয়ালটন তাদের নিজস্ব কারখানায় রুফটপ ও ভাসমান সোলার পাওয়ার প্রকল্পের মাধ্যমে ৩২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ উৎপাদন করছে, যা দেশের একটি বড় জেলা শহরের মোট চাহিদার সমান। নিজস্ব কারখানার জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে কোম্পানিটি জাতীয় গ্রিডে বছরে গড়ে প্রায় ১,১৫০ মেগাওয়াট-ঘণ্টা সৌরবিদ্যুৎ সরবরাহ করছে।

এই সোলার ইকোসিস্টেমের আওতায় ওয়ালটন কেবল সৌরবিদ্যুৎ উৎপাদনই করছে না, বরং বাসাবাড়িতে ব্যবহারের জন্য সৌরশক্তি নির্ভর সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারিসহ নানা ধরনের গ্যাজেট ও হোম অ্যাপ্লায়েন্স তৈরি করছে। পর্যাপ্ত সূর্যালোক থাকলে কোনো ব্যাটারি ছাড়াই হাইব্রিড প্রযুক্তির সোলার ফ্রিজ, এসি ও স্মার্ট টিভি সরাসরি সৌরবিদ্যুতে চলবে। তবে সৌরবিদ্যুতের ঘাটতি দেখা দিলে এটি স্বয়ংক্রিয়ভাবে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ গ্রহণ করবে।

এছাড়া, এনার্জি স্টোরেজ সিস্টেম (ইএসএস) প্রযুক্তির সমন্বয়ে সৌরবিদ্যুৎ নির্ভর ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক ও রাইস কুকার এবং বিএলডিসি ফ্যান বাজারে এনেছে ওয়ালটন। দিনে উৎপাদিত বিদ্যুৎ ব্যাটারিতে জমা রেখে তা রাতে বা সুবিধাজনক সময়ে ব্যবহার করা যাবে। তাদের ইনভার্টার ব্যাটারিতে সৌরশক্তি ও গ্রিড—উভয় উৎস থেকেই চার্জ নেওয়ার সুবিধা রয়েছে।

প্রযুক্তিগত উদ্ভাবনের অংশ হিসেবে ওয়ালটনের তাকিওন ই-বাইকে যুক্ত করা হয়েছে ‘ইন্টেলিজেন্ট ব্যাকআপ পাওয়ার সাপ্লাই সিস্টেম’। এটি ই-বাইককে একটি মোবাইল এনার্জি স্টোরেজে রূপান্তর করে, যা যাতায়াতের পাশাপাশি জরুরি প্রয়োজনে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। একই সঙ্গে সৌরবিদ্যুতের নিরাপদ সঞ্চালনের জন্য ইউভি রশ্মি ও প্রতিকূল পরিবেশসহনশীল বিশেষ ফটোভোলটাইক (সোলার) ক্যাবলও তৈরি করছে প্রতিষ্ঠানটি।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম অভি এবং তাহমিনা আফরোজ তান্না।

ওয়ালটনের উদ্যোক্তারা জানান, এই ইকোসিস্টেম গ্রাহকের বিদ্যুৎ বিল কমানোর পাশাপাশি কার্বন নিঃসরণ হ্রাসে কার্যকর ভূমিকা রাখবে। এটি দেশীয় উদ্ভাবন ও প্রযুক্তিগত সক্ষমতাকে বিশ্ববাজারে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে তারা আশা ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে এসেছে বাজেট কিং প্রসেসর কোর আই৩(১০১০০)
প্রযুক্তি বাজার

বাজারে এসেছে বাজেট কিং প্রসেসর কোর আই৩(১০১০০)

মোবাইল ফোনকে রিমোট কন্ট্রোল বানানোর উপায়
কিভাবে করবেন

মোবাইল ফোনকে রিমোট কন্ট্রোল বানানোর উপায়

হুয়াওয়েকে নিয়ে শাওমির রসিকতা
নির্বাচিত

হুয়াওয়েকে নিয়ে শাওমির রসিকতা

সোনিয়া বশির কবিরের এসবিকে টেকের চুক্তিভঙ্গে বিপাকে ৬ স্টার্টআপ
নির্বাচিত

সোনিয়া বশির কবিরের এসবিকে টেকের চুক্তিভঙ্গে বিপাকে ৬ স্টার্টআপ

এমএফএসে মনোপলি যেন মনস্টার না হয়: মোস্তাফা জব্বার
টেলিকম

এমএফএসে মনোপলি যেন মনস্টার না হয়: মোস্তাফা জব্বার

এশিয়া প্যাসিফিকের তরুণদের বিকাশে প্রায় ৪৩০ কোটি টাকা বিনিয়োগ করবে হুয়াওয়ে
নির্বাচিত

এশিয়া প্যাসিফিকের তরুণদের বিকাশে প্রায় ৪৩০ কোটি টাকা বিনিয়োগ করবে হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 October 2026

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix