Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যান্ড্রয়েড ডিভাইস কেনার আগে যে বিষয়গুলো দেখা জরুরি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 26 December 2023
অ্যান্ড্রয়েড ডিভাইস কেনার আগে যে বিষয়গুলো দেখা জরুরি
Share on FacebookShare on Twitter

বিভিন্ন ফিচার নিয়ে নতুন সব অ্যান্ড্রয়েড ডিভাইস বাজারে আসছে। অধিকাংশ ফিচার গ্রাহক বা ব্যবহারকারীদের আকৃষ্ট করে। স্মার্টফোন থেকে সব ধরনের সুবিধা পাওয়ার জন্য এর ফিচারগুলোর বিষয়ে গভীরভাবে জানা প্রয়োজন।

প্রসেসর নতুন না পুরনো: সেলফোন কেনার সময় প্রসেসর নতুন না পুরনো সে বিষয়টি অনেকেই এড়িয়ে যান। পুরনো প্রজন্মের হাই-এন্ড প্রসেসরের তুলনায় নতুন প্রজন্মের মিড রেঞ্জে যেগুলো থাকে সেগুলো ব্যবহার করা ভালো। কেননা দীর্ঘমেয়াদে ব্যবহার ও মাল্টিটাস্কিংয়ে সক্ষমতার দিক থেকে নতুন প্রসেসর এগিয়ে থাকে।

দ্রুতগতির র‍্যাম ও ইন্টারনাল স্টোরেজ: শুধু প্রসেসর শক্তিশালী হলেই যে স্মার্টফোন ভালোভাবে চলবে তা নয়। এক্ষেত্রে র‍্যাম ও ইন্টারনাল স্টোরেজও গুরুত্বপূর্ণ। ৮ জিবি এলপিডিডিআরফাইভ বা ফাইভএক্স র‍্যামের সঙ্গে ইউএফএস ৩ বা ৪ ভার্সনের ১২৮ জিবি স্টোরেজ থাকলে স্মার্টফোন আরামে ব্যবহার করা যায়। বেশি স্টোরেজ থাকলেই যে ডিভাইস ভালো কাজ করবে বিষয়টি তা নয়।

ডিসপ্লের সুরক্ষা ব্যবস্থা: অ্যামোলেড, ফুল এইচডিপ্লাস রেজল্যুশন, বেশি রিফ্রেশ রেট ভালো ডিসপ্লের অন্যতম বৈশিষ্ট্য। তবে স্ক্র্যাচ বা দাগ থেকে সুরক্ষায় কী ব্যবস্থা রয়েছে সেটি অনেক সময় আড়ালে থেকে যায়। এদিক থেকে বর্তমানে বিভিন্ন স্মার্টফোনে গরিলা গ্লাস ভিকটাস দেয়া হয়, যা যেকোনো ধরনের দাগ থেকে ডিভাইসকে সুরক্ষিত রাখে ও টেকসই করে তোলে।

ডিভাইসের সঙ্গে চার্জার আছে কিনা দেখা: সেলফোনে বিভিন্ন ফিচার ও উন্নত প্রযুক্তি যুক্ত করলেও উৎপাদনকারীরা বক্স থেকে চার্জার সরিয়ে নিচ্ছে, যা একজন সাধারণ ব্যবহারকারীর জন্য কষ্টকর। ফাস্ট চার্জিং সুবিধাযুক্ত ডিভাইসের সঙ্গে চার্জার না থাকলে সেটি অসুবিধাই বেশি তৈরি করে। তাই ডিভাইসের সঙ্গে চার্জার দেয়ার বিষয়টি দেখতে হবে।

ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি আছে কিনা যাচাই করা: মিড রেঞ্জ বা কম দামের স্মার্টফোনে এ ফিচার দেয়া সম্ভব না হলেও ফ্ল্যাগশিপ ডিভাইসে এটি আছে কিনা দেখতে হবে। এর মাধ্যমে যেকোনো পরিস্থিতিতে ডিভাইস চার্জ দেয়া সুবিধাজনক। এর সর্বোচ্চ সক্ষমতা ১৫ ওয়াট, যা ব্যাটারির ওপর কোনো প্রভাব ফেলে না।

ক্যামেরার ফোকাস সিস্টেম: মেগাপিক্সেলের ভিড়ে সেলফোন ক্যামেরার ফোকাস সিস্টেম কেমন সেটিও দেখা প্রয়োজন। একাধিক ক্যামেরার মধ্যে টেলিফটো লেন্স সিস্টেম থাকা গুরত্বপূর্ণ। ভালো অ্যাপারচারযুক্ত টেলিফটো লেন্স, পাঁচ গুণ পর্যন্ত জুম করার সক্ষমতা স্মার্টফোন ক্যামেরাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে।

স্টেরিও স্পিকার: ভালো সাউন্ড কোয়ালিটিসহ স্টেরিও স্পিকার ছাড়া স্মার্টফোন কেনা উচিত নয়। ভালো সাউন্ড কোয়ালিটি না থাকলে সেই স্মার্টফোন গ্রাহক আকৃষ্ট করতে পারবে না। তাই সেলফোন নির্বাচনের আগে স্পিকার আছে কিনা সেটি দেখতে হবে।

আইপি ৬৭/৬৮ রেটিং: ধুলোবালি, পানির ঝাপটা ও ঘাম থেকে সেলফোনকে সুরক্ষিত রাখার জন্য আইপি৬৭ বা ৬৮ রেটিং গুরুত্বপূর্ণ। অসাবধানতাবশত ডিভাইস হাত থেকে পড়ে যাওয়া, পানি ছিটে আসা থেকে সুরক্ষিত থাকাও গ্রাহক চাহিদার মধ্যে অন্যতম।

উল্লিখিত বিষয়গুলো ছাড়াও দিনে ও রাতে ডিসপ্লের সঠিক উজ্জ্বলতা, ডিসপ্লের আকার, রিফ্রেশ রেট, এসডি কার্ড ব্যবহারের সুবিধা, হেডফোন জ্যাক আছে কিনা এসব বিষয়ও গুরুত্বপূর্ণ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৫ সম্পন্ন, কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশব্যাক ও ফ্রি পণ্য পেলেন ক্রেতারা
ছাড় ও অফার

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৫ সম্পন্ন, কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশব্যাক ও ফ্রি পণ্য পেলেন ক্রেতারা

ফেসবুকের নতুন সমস্যা, বন্ধ হচ্ছে বহু গ্রুপ
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের নতুন সমস্যা, বন্ধ হচ্ছে বহু গ্রুপ

৫ টাকায় নেটফ্লিক্স সাবস্ক্রিপশন!
নির্বাচিত

৫ টাকায় নেটফ্লিক্স সাবস্ক্রিপশন!

ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী রিলস দেখাবে ইনস্টাগ্রাম
প্রযুক্তি সংবাদ

ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী রিলস দেখাবে ইনস্টাগ্রাম

চাঁদে যাওয়ার যাত্রীর খোঁজে নাসা
প্রযুক্তি সংবাদ

চাঁদে যাওয়ার যাত্রীর খোঁজে নাসা

জেনেনিন কি থাকছে মেইজু ১৭ ফোনে
নির্বাচিত

জেনেনিন কি থাকছে মেইজু ১৭ ফোনে

Load More

ট্রেন্ডিং টপিক

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 December 2023

অ্যান্ড্রয়েড ডিভাইস কেনার আগে যে বিষয়গুলো দেখা জরুরি

Techzoom.TV |
TechzoomTV