Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুগলের অভ্যন্তরীণ সংস্কৃতি বদলে গেছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Sunday, 5 January 2020
গুগলের অভ্যন্তরীণ সংস্কৃতি বদলে গেছে
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগলের পাশাপাশি প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে চ্যালেঞ্জিং সময় পার করছেন সুন্দর পিচাই। ভারতীয় বংশোদ্ভূত এ প্রকৌশলীকে এমন এক সময় অ্যালফাবেটের সিইওর দায়িত্ব দেয়া হয়েছে, যখন গুগলের কার্যক্রম নিয়ে খোদ কর্মীদের মধ্যেই আস্থা সংকট তীব্র পর্যায়ে পৌঁছেছে। গত এক দশকে গুগলের কর্মী সংখ্যা বেড়েছে আট গুণ। বিশাল কর্মী বাহিনীর গুগল পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে সুন্দর পিচাইকে। তিনি অ্যালফাবেটের সিইওর দায়িত্ব নেয়ার পর কর্মীদের অনেকেরই অভিযোগ, গুগল বদলে গেছে। তারা প্রথম যখন যোগদান করেছিলেন, প্রতিষ্ঠানটি এখন সে রকম নেই।

অ্যালফাবেটে দীর্ঘদিন ধরে কাজ করছেন এমন কর্মীদের অনেকে সিএনবিসিকে জানায়, সাংগঠনিক রদবদল ও একাধিক পরিবর্তনের কারণে তারা প্রথম যখন যোগদান করেছিলেন, সেভাবে আর কখনই গুগলকে দেখতে পারবেন না। গুগলের সংস্কৃতিতে আমূল পরিবর্তন এসেছে।

অনেকের দাবি, তারা জানতেন গুগলের সাবেক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান রস লাজেউনেস স্বেচ্ছায় পদ ছেড়েছিলেন। তবে বিষয়টি মোটেও সে রকম ছিল না। তারা পরে জেনেছেন যে গুগলকর্মীদের মানবাধিকার নিয়ে সোচ্চার ভূমিকার কারণে তাকে গুগল ছাড়তে বাধ্য করা হয়েছে। যেটা কখনো প্রত্যাশিত ছিল না। গুগলের শুরুর দিকে মুনাফার চেয়ে নৈতিকতার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হতো। রস লাজেউনেস এমন কিছু বলেছিলেন, যার জন্য তাকে প্রতিষ্ঠান ছাড়তে বাধ্য করা হবে, তা তিনি কখনো ভাবেননি। গুগলের ক্রমবর্ধমান প্রবৃদ্ধিই অভ্যন্তরীণ সংস্কৃতি বদলে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

গুগলের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০০১ সালে এরিক শিমিড যখন সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজের কাছ থেকে গুগলের সিইওর দায়িত্ব পান, তখন প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা ছিল মোটে তিন শতাধিক। ২০০৪ সালে পাবলিক কোম্পানিতে রূপান্তরিত হওয়ার সময়ই গুগলের প্রবৃদ্ধি ১০ গুণ বেড়েছিল এবং এর কর্মী সংখ্যা তিন হাজার ছাড়িয়ে যায়। ২০১১ সালে সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ যখন পুনরায় সিইওর দায়িত্বে ফেরেন, তখন আরো ১০ গুণ প্রবৃদ্ধি অর্জন করে গুগল এবং এর কর্মী সংখ্যা ৩২ হাজার ছাড়িয়ে যায়।

গুগলের সিইও হিসেবে ল্যারি পেজের প্রত্যাবর্তনের চার বছরের কিছু সময় পর গুগলের কার্যক্রমে আরো স্বচ্ছতা আনতে এবং ব্যবসার পরিধি বাড়াতে প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট গঠন করা হয়। ওই সময় প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা ৬১ হাজার ৮১৪-তে পৌঁছেছিল। পুনর্গঠনের অংশ হিসেবে গুগল এক্স, ফাইবার ও গুগল ভেঞ্চারের মতো ব্যবসা বিভাগগুলোকে গুগল থেকে আলাদা করা হয়। একই সময় ল্যারি পেজ অ্যালফাবেটের সিইওর দায়িত্ব নিলে সুন্দর পিচাইকে গুগলের সিইওর দায়িত্ব দেয়া হয়।

২০১৮ সালে অ্যালফাবেটের কর্মী সংখ্যা ৮৯ হাজারে পৌঁছে। তখন প্রতিষ্ঠানটি জানায়, সিলিকন ভ্যালির বাইরে তাদের প্রবৃদ্ধি বেশি হচ্ছে। এরই অংশ হিসেবে নিউইয়র্কে ১৭ লাখ বর্গফুটের নতুন অফিস ও ডাটা সেন্টার চালু করে প্রতিষ্ঠানটি। এর নিউইয়র্ক অফিসের কর্মী সংখ্যা সাত হাজারে পৌঁছেছে।

গত বছরের ডিসেম্বরের শুরুর দিকে গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের ব্যবস্থাপনার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন গুগলের দুই সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। প্রতিষ্ঠানটিতে সিইও ও প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন যথাক্রমে ল্যারি পেজ ও সের্গেই ব্রিন।

ওই সময় যৌথ বিবৃতিতে ল্যারি পেজ ও সের্গেই ব্রিন জানিয়েছিলেন, অ্যালফাবেটের গুরুত্বপূর্ণ দুই পদ থেকে সরে দাঁড়ালেও পরিচালনা পর্ষদ সদস্য, শেয়ার অংশীদার ও সহপ্রতিষ্ঠাতা হিসেবে সক্রিয় থাকবেন। জায়ান্ট প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কাঠামো আরো সহজ করার জন্য তারা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তারা জানান, এখন থেকে গুগলের পাশাপাশি অ্যালফাবেটের সিইওর দায়িত্বও পালন করবেন সুন্দর পিচাই। ওই সময় প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা ১ লাখ ১৪ হাজার জনে পৌঁছে। নিয়ন্ত্রক সংস্থায় জমা দেয়া নথিতে প্রতিষ্ঠানটি জানায়, গুগল ক্লাউড ও সার্চ বিভাগে কর্মী সংখ্যা বাড়ানো হয়েছে।

গুগলের সাবেক কর্মীদের ভাষ্যে, বর্ধিত কর্মীদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে না। প্রকৌশল বিভাগের একজন সাবেক পরিচালক জানিয়েছেন, গুগলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অপ্রাসঙ্গিক কিছু সিদ্ধান্তের কারণে তিনি চাকরি ছেড়েছেন।

গত আগস্টে গুগলের এক বিবৃতিতে বলা হয়, অনেক কর্মী জানতে চান, প্রতিষ্ঠানের কী করা উচিত বা উচিত নয়। দেখুন আমাদের প্রাথমিক দায়িত্ব হলো, যে কাজের জন্য নিয়োগ করা হয়েছে, তা যথাযথভাবে পালন করা। কাজের সময় তার বাইরের কোনো বিষয় নিয়ে তর্ক-বিতর্ক করে অযথা সময় নষ্ট করা নয়।

গুগলের কমিউনিটি গাইডলাইনে পরিবর্তন আনার আগে এর অভ্যন্তরীণ সংস্কৃতিকে প্রতিষ্ঠানটির ধ্বংসের কারণ উল্লেখ করেছিলেন সাবেক সিইও এরিক শিমিড। তার ভাষ্যে, অতীতের চেয়ে এখন বেশি সমালোচিত হচ্ছে গুগল। এর প্রধান কারণ হলো, নীতিভ্রষ্ট প্রতিভাকে প্রতিষ্ঠানটির স্বীকৃতি দান। তবে বৃহৎ প্রতিষ্ঠান পরিচালনায় এ ধরনের প্রতিভাকে এড়িয়ে চলারও উপায় নেই। নিজস্ব ব্র্যান্ডের পণ্যের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে অনেক নীতিভ্রষ্ট কর্মীকে ধরে রাখতে হয়। এতে আর্থিকভাবে প্রতিষ্ঠান লাভবান হলেও সুনাম নষ্ট হয়, যা একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ডমূল্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কয়েক বছরে অ্যান্ড্রয়েডকে ছাড়াবে হারমনি ওএস
নির্বাচিত

কয়েক বছরে অ্যান্ড্রয়েডকে ছাড়াবে হারমনি ওএস

সার্চ ইংলিশের মাধ্যমে জীবন বদলানোর গল্প
প্রযুক্তি সংবাদ

সার্চ ইংলিশের মাধ্যমে জীবন বদলানোর গল্প

ওয়ালটন ফ্রিজ কিনে ৫০০% ক্যাশ ভাউচার পেলেন রিকশাচালক
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন ফ্রিজ কিনে ৫০০% ক্যাশ ভাউচার পেলেন রিকশাচালক

১২০ ওয়াটের ফাস্ট চার্জিং এ আসছে নুবিয়া রেড ম্যাজিক ৬ প্রো
নির্বাচিত

১২০ ওয়াটের ফাস্ট চার্জিং এ আসছে নুবিয়া রেড ম্যাজিক ৬ প্রো

এক মিলিয়ন ডলার পর্যন্ত সুরক্ষা সেবা দিবে সফোস
নির্বাচিত

এক মিলিয়ন ডলার পর্যন্ত সুরক্ষা সেবা দিবে সফোস

চলতি মাসে আসছে নকিয়া ৩.৪
নির্বাচিত

চলতি মাসে আসছে নকিয়া ৩.৪

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 January 2020

গুগলের অভ্যন্তরীণ সংস্কৃতি বদলে গেছে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix