Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে পাঁচ বছর পূর্ণ করল অপো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৭ জুলাই ২০১৯
দেশের বাজারে পাঁচ বছর পূর্ণ করল অপো
Share on FacebookShare on Twitter

২০১৪ এর জুনে যাত্রা শুরুর পর বাংলাদেশের বাজারে পাঁচবছর পূর্ণ করলো বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো। যাত্রার শুরু থেকে দেশের স্মার্টফোন ক্রেতাদের হাতে যুগান্তকারী সব উদ্ভাবন তুলে দিয়েছে অপো। এক নজরে দেখে নেয়া যাক প্রতিনিয়ত উদ্ভাবনে প্রতিশ্রুতিবদ্ধ এই কোম্পানিটির গত পাঁচ বছরের উল্লেখযোগ্য সব উদ্ভাবনসমূহ।

বাংলাদেশে যাত্রার শুরুতেই অপো নিয়ে আসে তৎকালীন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ফাইন্ড ৭। প্রথমবারের মতো এই স্মার্টফোনে যুক্ত করা হয় ভোক প্রযুক্তির দ্রুত চার্জিং প্রযুক্তি। এছাড়াও এই ফোনটিতে ছিলো ১৩ মিলিয়ন পিক্সেল থেকে ছবিকে ৫০ মিলিয়ন পিক্সেলের ছবিতে রূপান্তরের প্রযুক্তি। সেবছরই অপো নিয়ে আসে বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় ভাবে ঘুরতে সক্ষম সেলফি ক্যামেরা। এর মাধ্যমে পেছনের ক্যামেরাটি আপনা আপনি ঘুরে সামনে আসার প্রযুক্তি থাকায় প্রথমবারের মতো রীয়ার ক্যামেরাটিই সেলফি ক্যামেরা হিসেবে কাজ করতে সক্ষম।

২০১৫ তে অপো নিয়ে আসে পুরোপুরি ধাতব বডি’র অপো আর৭। এই ফোনটির সবচেয়ে দারুণ বিশেষত্ব ছিলো মাত্র ৫ মিনিট চার্জেই ২ ঘণ্টা কথা বলার মতো প্রযুক্তি। এবছর অপো ভোক ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তিকে নিয়ে যায় এক ভিন্নমাত্রায়। প্রথমবারের মতো বড় আঁকারের ব্যাটারিতে দ্রুত চার্জিং প্রযুক্তি সংযোজন করা সম্ভবপর হয়। অপো আর৭ এ স্থাপন করা হয় ভোক ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তিযুক্ত ৩০৭০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। বর্তমানে ১০ কোটিরও বেশি গ্রাহক এই ভোক প্রযুক্তি ব্যবহার করছে।

২০১৬ তে প্রথমবারের মতো অপো নিয়ে আসে সেলফি এক্সপার্ট অপো এফ১ স্মার্টফোনটি। প্রথমবারের মতো রীয়ার ক্যামেরার চেয়ে শক্তিশালী ক্যামেরা স্থাপন করা হয় সেলফি ক্যামেরা হিসেবে। এতে থাকা ১৬ মেগাপিক্সলে সেলফি ক্যামেরা মুহুর্তেই সেলফিপ্রেমীদের মাঝে অর্জন করে নেয় বিপুল জনপ্রিয়তা।

এরপরের বছর অপো বাজারে নিয়ে আসে অপো এফ৫। ফোন আনলক করার ক্ষেত্রে এক নতুন চমক নিয়ে আসে এই স্মার্টফোনটি। আর্টফিসিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির সহতায়তায় ফেস-আনলকিং প্রযুক্তি নিয়ে আসে অপো। এই ফোনটির মাধ্যমে সেলফি ছবিতে অপো নিয়ে আসে আমূল পরিবর্তন। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় মুখমন্ডলের ২০০ এর অধিক স্থান বেঁছে নিয়ে প্রয়োজনীয় সম্পাদনা করে অপো এফ৫ এ থাকা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। ফলে যেকোন আলোতে, যেকোন অবস্থাতেই মুখমন্ডলে আলো ও ফোকাসের মাঝে সমন্বয় সাধন করে দারুণ সব সেলফি ছবি আউটপুট দিতে সক্ষম হয় অপো এফ৫।

২০১৮ সালে দেশের বাজারে অপো নিয়ে আসে অপো এফ৭ এবং অপো এফ৯। ফোন দুটিতে থাকা ডায়মন্ড টেক্সচার এবং গ্র্যাডিয়েন্ট কালার ডিজাইন মুহুর্তেই গ্রাহক চাহিদার শীর্ষে তুলে আনে এ ফোনদুটিকে। অপো এফ৭ স্মার্টফোনে সেলফি ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যুক্ত করায় নিখুঁত সেলফি ধারণে সক্ষম হয় এই স্মার্টফোনটি।

অপো’র ৫ বছর পূর্তির এই বছরটি নানা দিক থেকেই অপো’র জন্যে বিশেষ হয়ে থাকবে। ২০১৯ সালের শুরুতেই অপো নিয়ে আসে স্বল্প আলোতে ব্রিলিয়ান্ট পোর্ট্রেইট ধারনে সক্ষম ৪৮+৫ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা ও রাইজিং প্ল্যাটফর্মে স্থাপিত সেলফি ক্যামেরা যুক্ত অপো এফ১১ প্রো। এছররের দ্বিতীয় প্রান্তিকে বাজারে আসা এই ফোনটিতে রয়েছে এই মুহুর্তে বিশ্বের সর্বোচ্চ ৯৩.১ শতাংশ বডি-টু-স্ক্রিন রেশিওযুক্ত প্যানারমিক ডিসপ্লে। আড়াল থেকে আপনাআপনি উঠে আসা প্ল্যাটফর্মে স্থাপিত সেলফি ক্যামেরা এবং স্বল্প আলোতেও দারুণ পোর্ট্রেইট ধারণে সক্ষম ৪৮ মেগাপিক্সেল রীয়ার ক্যামেরা। বাজারে এর চমক থাকতে থাকতেই মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৯ এ অপো ঘোষণা করে এর সদ্য উদ্ভাবিত ১০এক্স লসলেস জুম প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে তৈরি ক্যামেরায় বহুদূরের সাবজেক্টকেও ক্যামেরার সম্মুখে নিয়ে আসে এর হাইব্রিড জুম প্রযুক্তি।

প্রথমবারের মতো এই ১০এক্স জুম প্রযুক্তি সংযুক্ত করা হয় অপো রেনো ১০এক্স জুম স্মার্টফোনে। জুনের শেষদিকে দেশের বাজারে অপো নিয়ে আসে এবছরের সবচেয়ে আলোচিত অপো রেনো ১০এক্স জুম স্মার্টফোন। সদ্য বাজারে আসা এই ফোনটিতে রয়েছে ১০এক্স লসলেস জুম প্রযুক্তি। সেলফি ক্যামেরা স্থাপনে এই ফোনটিতে সংযুক্ত করা হয় শার্কফিন রাইজিং প্ল্যাটফর্ম। এছাড়াও ফোনটিতে রয়েছে ভোক ৩.০ ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি এবং ৯৩.১ শতাংশ বডি-টু-স্ক্রিন রেশিওর প্যানারমিক অ্যামোলেড ডিসপ্লে। ফলে স্মার্টফোনে কন্টেন্ট দেখার ক্ষেত্রে এক ভিন্নমাত্রায় পৌঁছে যায় অপো রেনো ১০এক্স জুম।

গত ৫ বছরের এই বৈপ্লবিক অগ্রযাত্রায় বাংলাদেশের স্মার্টফোন প্রেমীদের হাতে অপো পৌঁছে দিয়েছে যুগান্তকারী সব প্রযুক্তি। আসছে দিনগুলোতেও অপো তার উদ্ভাবনের মাধ্যমে যে বিশ্বকে চমকে দেবে এটি নিশ্চিত করেই ধারণা করা যায়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

মুঠোফোন দিয়ে কি ডিম সেদ্ধ করা যায়
নির্বাচিত

মুঠোফোন দিয়ে কি ডিম সেদ্ধ করা যায়

বিজনেস নিয়ারবাই নামে নতুন ফিচার হোয়াটসঅ্যাপের
প্রযুক্তি সংবাদ

অক্টোবর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

যেভাবে দেশের বাজারে শীর্ষস্থান দখল করল শাওমি
প্রযুক্তি সংবাদ

যেভাবে দেশের বাজারে শীর্ষস্থান দখল করল শাওমি

সিলেটফ্লাড নিয়ে বন্যা কবলিত মানুষের পাশে লাইকি
প্রযুক্তি সংবাদ

সিলেটফ্লাড নিয়ে বন্যা কবলিত মানুষের পাশে লাইকি

আগামী বছর স্মার্টওয়াচে স্যাটেলাইট প্রযুক্তি আনবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

আগামী বছর স্মার্টওয়াচে স্যাটেলাইট প্রযুক্তি আনবে অ্যাপল

দেশে অনলাইন জুয়ায় আসক্ত ৫০ লাখের বেশি মানুষ!
নির্বাচিত

দেশে অনলাইন জুয়ায় আসক্ত ৫০ লাখের বেশি মানুষ!

Load More

ট্রেন্ডিং টপিক

‘সুইসাইড’ সার্চ করলেই ফোনে অ্যালার্ট পাবেন অভিভাবক
নির্বাচিত

‘সুইসাইড’ সার্চ করলেই ফোনে অ্যালার্ট পাবেন অভিভাবক

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
বিবিধ

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কেমন
বিবিধ

ইসরায়েল লক্ষ্য করে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে ধস
অর্থ ও বাণিজ্য

তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে ধস

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix