Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভিশন ফান্ডে যুক্ত হলো অ্যাপল মাইক্রোসফট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 29 July 2019
ট্রিলিয়ন ডলার ক্লাবে এবার মাইক্রোসফট
Share on FacebookShare on Twitter

দ্বিতীয় ‘ভিশন ফান্ডে’ শীর্ষস্থানীয় কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানকে অংশীদার হিসেবে পাচ্ছে সফটব্যাংক গ্রুপ। জাপানি এ বিনিয়োগ প্রতিষ্ঠান এবার ১০ হাজার ৮০০ কোটি ডলার বা জাপানি মুদ্রায় ১১ লাখ ৭০ হাজার কোটি ইয়েন তহবিল ঘোষণা করেছে। বরাবরের মতো এবারো তাদের অগ্রাধিকার থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে। খবর জিডিনেট।

জানা গেছে, সফটব্যাংকের ‘ভিশন ফান্ড ২’ প্রকল্পের সমঝোতা স্মারকে স্বাক্ষরকারী প্রযুক্তি কোম্পানির মধ্যে রয়েছে অ্যাপল, মাইক্রোসফট ও ফক্সকনের মতো কোম্পানি। এবারের তহবিল বিনিয়োগে লক্ষ্য থাকবে বাজারে নেতৃত্বদানকারী, প্রযুক্তিনির্ভর প্রবৃদ্ধি ধরে রাখা প্রতিষ্ঠান। এআইয়ের ব্যবহার আরো গভীর ও বিস্তৃত করাই থাকবে মূল লক্ষ্য।

দ্বিতীয় ভিশন ফান্ডে সফটব্যাংক নিজস্ব তহবিল থেকে দিচ্ছে ৩ হাজার ৮০০ কোটি ডলার। বাকিটা আসবে অ্যাপল, ফক্সকন, মাইক্রোসফট, মিজুহো ব্যাংক, ন্যাশনাল ইনভেস্টমেন্ট করপোরেশন অব ন্যাশনাল ব্যাংক অব কাজাখস্তান এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে। এসব কোম্পানি এরই মধ্যে এ-সংক্রান্ত প্রতিশ্রুতিসংবলিত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে।

এদিকে সফটব্যাংকের গত বছরের ভিশন ফান্ডের আর্থিক প্রতিবেদন গত মে মাসে প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে, ভিশন ফান্ড বিনিয়োগ থেকে কোম্পানির আয় হয়েছে ২৯ হাজার ৭০০ কোটি ইয়েন। পাশাপাশি বিনিয়োগকৃত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ কোটি ইয়েন। ব্যাংকের আয় এসেছে মূলত গত মে মাসে ওয়ালমার্ট ১ হাজার ৬০০ কোটি ডলারে ফ্লিপকার্ট কিনে নেয়ার ফলে। ফ্লিপকার্টে সফটব্যাংকের শেয়ার ছিল ২০ শতাংশ।

সফটব্যাংক জানিয়েছে, রাইড শেয়ারিং অ্যাপ উবারে তাদের বিনিয়োগের শেয়ারমূল্য বছরের ব্যবধানে বেড়েছে ৪১ কোটি ৮০ লাখ ইয়েন, গার্ডেন্ট হেলথে ২০ কোটি ৩০ লাখ ইয়েন এবং ওইয়োতে বেড়েছে ১৫ কোটি ৪০ লাখ ইয়েন।

গত ৩১ মার্চ সফটব্যাংকের প্রথম ভিশন ফান্ডের পোর্টফোলিও আলাদা করা হয়। এ পোর্টফোলিওতে বিনিয়োগের ঘরে রয়েছে ৬ হাজার কোটি ডলার, যার সম্ভাব্য বাজারমূল্য ৭ হাজার ২৩০ কোটি ডলার।

সফটব্যাংক গ্রুপ সামগ্রিকভাবে কোম্পানির বিভিন্ন আর্থিক পণ্য বিক্রি করেছে ৯ লাখ ৬০ হাজার কোটি ইয়েন সমমূল্যের, যা গত বছরের তুলনায় ৫ শতাংশ বেশি। এ বিক্রি থেকে কোম্পানিটি সুদ ও কর বাদে আয় করেছে ২ লাখ ৩৫ হাজার কোটি ইয়েন, যা গত বছরের তুলনায় ৮১ শতাংশ বেশি। অন্যদিকে কোম্পানির নিট আয় হয়েছে ১ লাখ ৪০ হাজার কোটি ইয়েন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মাইক্রোসফট

এই বিভাগ থেকে আরও পড়ুন

পর্ণোগ্রাফি সাইট চালানোর দায়ে ৩৩৭ জন গ্রেফতার
প্রযুক্তি সংবাদ

পর্ণোগ্রাফি সাইট চালানোর দায়ে ৩৩৭ জন গ্রেফতার

নতুন ম্যালওয়্যারের বিষয়ে এফবিআইয়ের সতর্কবার্তা
নির্বাচিত

নতুন ম্যালওয়্যারের বিষয়ে এফবিআইয়ের সতর্কবার্তা

নিজামউদ্দিন আউলিয়া লিপু: বিশ্বকে তাক লাগানো এক বাংলাদেশি কার মেকানিক
অটোমোবাইল

নিজামউদ্দিন আউলিয়া লিপু: বিশ্বকে তাক লাগানো এক বাংলাদেশি কার মেকানিক

কোটি টাকা হাতিয়ে নিয়ে বহাল তবিয়তে হাই-টেক পার্কে পলকের বান্ধবী তানজিলা
প্রযুক্তি সংবাদ

কোটি টাকা হাতিয়ে নিয়ে বহাল তবিয়তে হাই-টেক পার্কে পলকের বান্ধবী তানজিলা

চীনা প্রধান কার্যালয় ভবন বিক্রি করছে এলজি
নির্বাচিত

চীনা প্রধান কার্যালয় ভবন বিক্রি করছে এলজি

ডিজিটাল ডাক সেবা নিশ্চিত করতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর নির্দেশ
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল ডাক সেবা নিশ্চিত করতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর নির্দেশ

Load More

ট্রেন্ডিং টপিক

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
প্রযুক্তি সংবাদ

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন: গ্রে মার্কেটের সঙ্গে এবার পারবে বিটিআরসি?

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
অর্থ ও বাণিজ্য

কর ফাঁকির ব্যবসা রক্ষার সুযোগ নেই

২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে পর্যটন মেলা
বিবিধ

২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে পর্যটন মেলা

শেয়ারট্রিপের টিকিট বুকিং ও ইবিএল ক্রেডিট কার্ডের প্রমোশনাল অফার নিয়ে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

টাকা নিয়েও টিকিট না দেওয়ার অভিযোগ শেয়ারট্রিপের বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 July 2019

ভিশন ফান্ডে যুক্ত হলো অ্যাপল মাইক্রোসফট

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix