Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মসজিদের জন্য ওয়ালটন এসি কিনে লাখ টাকা পেলেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 30 July 2019
মসজিদের জন্য ওয়ালটন এসি কিনে লাখ টাকা পেলেন
Share on FacebookShare on Twitter

মসজিদে দেবেন বলে দুই টনের একটি ওয়ালটন এয়ার কন্ডিশনার কিনেছিলেন লক্ষ্মীপুরের রামগঞ্জের রড-সিমেন্টের ব্যবসায়ী মাহফুজুল হক। কিন্তু আল্লাহও তাকে খালি হাতে ফেরাননি। মসজিদের জন্য কেনা সেই এসিতে তিনিও পেলেন ১ লাখ টাকা।

ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৪ এর আওতায় এয়ার কন্ডিশনার বা এসি ক্রয়ে এ সুবিধা দিচ্ছে ওয়ালটন। এর মধ্যে রয়েছে লাখ লাখ টাকার ক্যাশব্যাক, নিশ্চিত ক্যাশ ভাউচার, নগদ ছাড়, ফ্রি ইন্সটলেশন, ১ বছরের বিদ্যুৎ বিল ফ্রি পাওয়ার সুযোগ। আছে এক্সচেঞ্জ অফার- অর্থাৎ যে কোনো পুরনো এসি বদলে নতুন এসি কেনার সুযোগ।

গত ১৫ জুলাই লক্ষ্মীপুরে ওয়ালটনের পরিবেশক শোরুম ‘মৌসুমী ইলেকট্রনিক্স’ থেকে এসিটি কেনেন মাহফুজুল হক। ৭৪ হাজার ৯০০ টাকা দামের এসিটি কেনার পর তার মোবাইলে ১ লাখ টাকা পাওয়ার মেসেজ আসে। যা দেখে আশ্চর্য হন তিনি। উপহার দিতে গিয়ে সাথে সাথে আরো বড় উপহার পেয়ে অভিভূত এই ব্যবসায়ী।

গত ১৮ জুলাই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তার হাতে এক লাখ টাকা হস্তান্তর করে ওয়ালটন কর্তৃপক্ষ। তবে নগদ টাকা না নিয়ে তিনি ওই টাকার সমপরিমাণ ওয়ালটন পণ্য নেন। যার মধ্যে রয়েছে তার নিজের বাড়ির জন্য একটি ২ টনের এসি এবং ১১ সিএফটির একটি গ্লাসডোর রেফ্রিটারেটর।

মাহফুজুল হক বলেন, ওয়ালটন পণ্য খুবই উচ্চমানের। আমার বাসায় বেশিরভাগ পণ্যই ওয়ালটন থেকে কেনা। যার মধ্যে রয়েছে টিভি, ফ্রিজ, মোবাইল ফোন, ওয়াশিং মেশিনসহ নানা ধরনের হোম অ্যাপ্লায়েন্স। এগুলো খুব ভালো সার্ভিস দিচ্ছে। ক্রেতাদের জন্য এমন অফার রাখায় ওয়ালটনকে ধন্যবাদ।

ওয়ালটনের নির্বাহী পরিচালক ও এসি বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর রহমান জানান, এসি এক্সচেঞ্জ অফারের আওতায় গ্রাহকরা যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি জমা দিয়ে ওয়ালটনের যেকোনো মডেলের নতুন এসি কিনতে পারছেন। এক্ষেত্রে দেশের যেকোনো প্লাজা বা পরিবেশক শোরুমে পুরাতন এসি জমা দিলে গ্রাহক তার পছন্দকৃত ওয়ালটনের নতুন এসির মূল্য থেকে ২৫ শতাংশ ছাড় পাচ্ছেন।

তিনি আরো জানান, ওয়ালটনের ১ টনের এসি কিনে এক বছরের বিদ্যুৎ বিলবাবদ ক্রেতারা পেতে পারেন ১৪,৪০০ টাকা, ১.৫ টনের এসিতে ১৮,০০০ টাকা এবং ২ টনের এসিতে ২১,৬০০ টাকা ফ্রি পেতে পারেন।

চলতি বছর ১ টন, ১.৫ টন এবং ২ টনের মোট ১৭ মডেলের স্প্লিট এসি ছেড়েছে ওয়ালটন। ১.৫ ও ২ টনের ভেনচুরি ও রিভারাইন সিরিজে যুক্ত হয়েছে এনার্জি সেভিং ইনভার্টার, আয়োনাইজার ও আইওটি স্মার্ট প্রযুক্তির নতুন মডেলের এসি।

এগুলোর মধ্যে ১ টন এসি কেনা যাচ্ছে মাত্র ৩৫ হাজার ৯০০ টাকায়। ১.৫ টনের ইনভার্টার স্মার্ট এসি ৬৫ হাজার টাকায়, ইনভার্টার এসি ৬৩ হাজার ৫০০ টাকা এবং আয়োনাইজার এসি ৪৯ হাজার ৯০০ টাকায় কেনা যাচ্ছে।

আর ২ টনের আইওটি বেজড ইনভার্টার স্মার্ট এসির দাম ৭৬ হাজার ৪০০ টাকা। ২ টনের ইনভার্টার এসির দাম ৭৪ হাজার ৯০০ টাকা এবং আয়োনাইজার প্রযুক্তির এসির দাম ৫৬ হাজার ৯০০ টাকা।

ওয়ালটনের প্রতিটি এসি আন্তর্জাতিকমানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ করা হয়। গ্রাহক পর্যায়ে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা পৌঁছে দিতে ওয়ালটনের রয়েছে আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম। যার আওতায় সারা দেশে রয়েছে ৭০টিরও বেশি সার্ভিস সেন্টার। যেখানে নিয়োজিত রয়েছেন আড়াই হাজারেরও বেশি সার্ভিস এক্সপার্ট।

ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টির পাশাপাশি বাসাবাড়িতে ব্যবহৃত ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির এসির কম্প্রেসরে ১০ বছরের ওয়ারেন্টি দিচ্ছে ওয়ালটন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

অর্থনৈতিক সংকটের মুখে ইরান আড়াল হচ্ছে তথ্যপ্রমাণ
নির্বাচিত

অর্থনৈতিক সংকটের মুখে ইরান আড়াল হচ্ছে তথ্যপ্রমাণ

অচেনা নম্বর থেকে ভিডিও আসলেই হতে পারে হ্যাক
প্রযুক্তি সংবাদ

অচেনা নম্বর থেকে ভিডিও আসলেই হতে পারে হ্যাক

ক্লিপেবল ক্যামেরা আনছে ক্যানন
নির্বাচিত

ক্লিপেবল ক্যামেরা আনছে ক্যানন

ই-মেইলের মাধ্যমে নিরাপত্তা বাড়াবে হোয়াটসঅ্যাপ
নির্বাচিত

ই-মেইলের মাধ্যমে নিরাপত্তা বাড়াবে হোয়াটসঅ্যাপ

চীনাদের প্রতি ঘৃণামূলক বক্তব্য বেড়েছে ৯০০ শতাংশ
প্রযুক্তি সংবাদ

চীনাদের প্রতি ঘৃণামূলক বক্তব্য বেড়েছে ৯০০ শতাংশ

আইসিটি খাতে এখনো বহাল ফ্যাসিস্টদের দোসর সামি
প্রযুক্তি সংবাদ

আইসিটি খাতে এখনো বহাল ফ্যাসিস্টদের দোসর সামি

Load More

ট্রেন্ডিং টপিক

ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
সোশ্যাল মিডিয়া

ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি
নির্বাচিত

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ
ই-কমার্স

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট
টেলিকম

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন
প্রযুক্তি সংবাদ

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন

হ্যারি পটার ভক্তদের জন্য বিশেষভাবে তৈরি Realme 16...

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়

আইফোন ১৮ প্রো ও বহুপ্রত্যাশিত ‘আইফোন আল্ট্রা’র লিক প্রকাশ

৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল, আবেদন করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 July 2019

মসজিদের জন্য ওয়ালটন এসি কিনে লাখ টাকা পেলেন

Techzoom.TV |
TechzoomTV