Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যুক্তরাষ্ট্র-কানাডার ১০ কোটি ৬০ লাখ মানুষের তথ্য বেহাত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 31 July 2019
যুক্তরাষ্ট্র-কানাডার ১০ কোটি ৬০ লাখ মানুষের তথ্য বেহাত
Share on FacebookShare on Twitter

আর্থিক সেবাদানকারী মার্কিন কোম্পানি ক্যাপিটাল ওয়ানের কাছ থেকে ১০ কোটি ৬০ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে এক হ্যাকার।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ক্যাপিটাল ওয়ান হ্যাকিংয়ের ওই ঘটনা জানতে পারে গত ১৯ জুলাই।

তবে সন্দেহভাজন সেই হ্যাকারকে পুলিশ গ্রেপ্তার করার পর সোমবার ক্যাপিটাল ওয়ানের পক্ষ থেকে তথ্য চুরির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

বিবিসি জানিয়েছে, ক্যাপিটাল ওয়ানের ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেছিলেন এমন ব্যক্তিদের নাম, ঠিকানা, ফোন নম্বর, জন্ম তারিখসহ আরও কিছু ব্যক্তিগত তথ্য হ্যাকারের হাতে পড়েছে।

তবে গ্রাহকদের ক্রেডিট কার্ডের অ্যাকাউন্ট নম্বর বেহাত হয়নি বলে দাবি করেছে ক্যাপিটাল ওয়ান।

যুক্তরাষ্ট্রে যেসব কোম্পানির ক্রেডিট কার্ড বেশি চলে তার মধ্যে ক্যাপিটাল ওয়ান একটি। পাশাপাশি তারা নিয়মিত ব্যাংকিং সেবাও দেয়।

সোমবার এক বিবৃতিতে ক্যাপিটাল ওয়ান বলেছে, যাদের তথ্য চুরি গেছে, তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের ১০ কোটি এবং কানাডার ৬০ লাখ মানুষ রয়েছেন।

তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের অন্তত এক লাখ ৪০ হাজার মানুষের সোশাল সিকিউরিটি নম্বর এবং ৮০ হাজার মানুষের অন্য ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরও হ্যাকারের হাতে গেছে।

আর কানাডায় প্রায় দশ লাখ মানুষের সোশাল সিকিউরিটি নম্বরও বেহাত হয়েছে বলে স্বীকার করেছে ক্যাপিটাল ওয়ান।

তারা বলছে, কোম্পানির ডিজিটাল অবকাঠামোর একটি নিরাপত্তা ত্রুটি ব্যবহার করেই তথ্য চুরি করেছে হ্যাকার।

ক্যাপিটাল ওয়ানের বিবৃতিতে বলা হয়েছে, চুরি যাওয়া তথ্য কোনো ধরনের জালিয়াতিতে ব্যবহার হয়েছে বলে তারা মনে করছে না।

তবে এ ঘটনায় তাদের তদন্ত অব্যাহত থাকবে এবং যাদের তথ্য বেহাত হয়েছে, তাদের অ্যাকাউন্টের লেনদেনের ওপর নজর রাখার পাশাপাশি তথ্যের সুরক্ষায় বিনামূল্যে সেবা দেবে কোম্পানি।

ক্যাপিটাল ওয়ানের চেয়ারম্যান রিচার্ড ফেয়ারব্যাংক এক বিবৃতিতে বলেন, “অপরাধী ধরা পড়েছে, অন্তত এই কারণে আমি স্বস্ত্বি পাচ্ছি। যা ঘটেছে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

“এ ঘটনায় যে উদ্বেগ তৈরি হয়েছে সেজন্য আমি ক্ষমাপ্রার্থী এবং এর সমাধানের বিষয়ে আমি অঙ্গীকারাবদ্ধ।”

রয়টার্সের খবরে বলা হয়, এই হ্যাকিংয়ের ঘটনায় সিয়াটলের একটি প্রযুক্তি কোম্পানির একজন সাবেক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করে সোমবার ফেডারেল আদালতে হাজির করা হয়।

পেইজ টমসন নামের ৩৩ বছর বয়সী ওই নারীর বিরুদ্ধে কম্পিউটার জালিয়াতি এবং প্রযুক্তির অপব্যাবহারের যে অভিযোগ আনা হয়েছে, তা প্রমাণিত হলে তার সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড এবং আড়াই লাখ ডলার জরিমানা হতে পারে।

সিয়াটলের ডিস্ট্রিক্ট কোর্টে দায়ের করা মামলার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পেইজ টমসন তার চুরি করা কিছু তথ্য প্রোগ্রামিং প্ল্যাটফর্ম গিটহাবে পোস্ট করেছিলেন। গিটহাবের আরেক ব্যবহারকারী সেটা দেখে ক্যাপিটাল ওয়ানে খবর দেন।

এরপর আইনশৃঙ্খলা বাহিনী গিটহাবের ওই পোস্ট ধরে তদন্ত চালিয়ে পেইজ টমসনকে গ্রেপ্তার করে। তবে ক্যাপিটাল ওয়ানের গ্রাহকদের তথ্য চুরির পেছনে তার আসল উদ্দেশ্য কি ছিল তা এখনও স্পষ্ট নয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ক্যাপিটাল

এই বিভাগ থেকে আরও পড়ুন

এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো
ছাড় ও অফার

এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো

কম দামের আইফোন আনছে অ্যাপল
নির্বাচিত

কম দামের আইফোন আনছে অ্যাপল

স্টার্টআপ ইকোসিস্টেম উদ্ভাবনের মূল ভিত্তি
প্রযুক্তি সংবাদ

আইসিটি বিভাগের ২০২১-২২ অর্থ বছরের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

দেশের প্রথম ৫.৫ স্টার রেটিং ওয়ালটন এসি এখন বাজারে, ঘন্টায় বিদ্যুৎ খরচ মাত্র ২.১৯ টাকা
প্রযুক্তি সংবাদ

দেশের প্রথম ৫.৫ স্টার রেটিং ওয়ালটন এসি এখন বাজারে, ঘন্টায় বিদ্যুৎ খরচ মাত্র ২.১৯ টাকা

শেখ রাসেলের জন্মদিনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার দাবি জানালেন পলক
প্রযুক্তি সংবাদ

একাডেমিয়ার সকল উদ্ভাবনী চিন্তাগুলোকে বাস্তবে রূপদান করবে ইউনিবেটর: পলক

সামনের মাসেই নতুন ম্যাকবুক প্রো আনতে পারে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

নিজস্ব প্রসেসরে অ্যাপলের প্রথম কম্পিউটার ১৩.৩ ইঞ্চি ম্যাকবুক প্রো!

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন
নির্বাচিত

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 July 2019

যুক্তরাষ্ট্র-কানাডার ১০ কোটি ৬০ লাখ মানুষের তথ্য বেহাত

Techzoom.TV |
TechzoomTV