Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভুয়া অ্যাকাউন্ট ও পেজ বিষয়ে সোচ্চার ফেসবুক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৩ আগস্ট ২০১৯
ফেসবুককে ১৯ কোটি টাকা জরিমানা
Share on FacebookShare on Twitter

সৌদি আরব ও মধ্যপ্রাচ্য থেকে ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছিল। ফেসবুকের দাবি, এসব ভুয়া অ্যাকাউন্ট পরিচালনাকারীদের সৌদি আরবের সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। যে কারণে সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি অঞ্চল থেকে ২১৭টি ফেসবুক অ্যাকাউন্ট, ১৪৪টি ফেসবুক পেজ, পাঁচটি ফেসবুক গ্রুপ এবং ৩১টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করা ও প্লাটফর্ম থেকে মুছে দেয়া হয়েছে। খবর এএফপি।

সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের সাইবার নিরাপত্তা পলিসি বিভাগের প্রধান নাথানিয়েল গ্লাইচার বলেন, আমাদের পর্যালোচনায় দেখা গেছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার নাগরিকদের লক্ষ্য করে আরবি ভাষায় নানা অপপ্রচার চালাচ্ছিলেন সৌদি সরকারসংশ্লিষ্টরা, যা ফেসবুকের ব্যবসায় নীতিবহির্ভূত। যে কারণে ফেসবুক ও ইনস্টাগ্রামে ‘সমন্বিত অমানবিক আচরণের’ বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

ফেসবুকের দাবি, তাদের প্লাটফর্ম থেকে বন্ধ করে দেয়া অ্যাকাউন্ট ও পেজ অ্যাডমিনিস্ট্রেটররা সাধারণত আরবি ভাষায় আঞ্চলিক সংবাদ এবং রাজনৈতিক ইস্যু নিয়ে নানা পোস্ট দিতেন। প্রিন্স মোহাম্মদ বিন সালমানকেও ইয়েমেন দ্বন্দ্ব নিয়ে নানা বিতর্কিত পোস্ট দিতে দেখা গেছে। শুধু বিতর্কিত ফেসবুক পোস্ট করাই নয়, যেসব অ্যাকাউন্ট ও পেজ বন্ধ করা হয়েছে, সেগুলো থেকে ধারাবাহিকভাবে প্রতিবেশী দেশ ইরান, কাতার ও তুরস্ককে লক্ষ্য করে নানা সমালোচনামূলক মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছিল।

বিবৃতিতে ফেসবুক জানিয়েছে, সৌদি আরব থেকে ভুয়া অ্যাকাউন্ট ও পেজগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল, যা দেখে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলো থেকে চালানো অ্যাকাউন্ট বা স্থানীয় গণমাধ্যমের মতো মনে হবে। সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও মিসর থেকে পরিচালিত বেশকিছু ভুয়া অ্যাকাউন্ট ও পেজ বন্ধ করে দেয়া হয়েছে। উদ্দেশ্যমূলকভাবে খোলা এসব অ্যাকাউন্ট থেকেও ভুয়া তথ্য ছড়ানো হচ্ছিল। তবে এসব অ্যাকাউন্ট বা পেজের সঙ্গে ওই অঞ্চলের সরকারের সংশ্লিষ্টতা মিলেনি।

ফেসবুক কর্তৃপক্ষের দাবি, ভুয়া অ্যাকাউন্ট ও পেজের পেছনের মানুষগুলো খুব কৌশলে নিজেদের পরিচয় গোপন করার চেষ্টা চালিয়েছে। কিন্তু আমাদের পর্যালোচনায় তাদের কৌশল ধরা পড়ে যায় এবং সৌদি আরব সরকারের সঙ্গে এসব অ্যাকাউন্টে সংশ্লিষ্টতার বিষয়টি স্পষ্ট হয়। বেশকিছু অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে আরবিতে ব্যঙ্গাত্মক পোস্ট করার হচ্ছিল। এর মধ্যে কয়েকটি অ্যাকাউন্ট থেকে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তার অর্থনৈতিক পরিকল্পনা, সৌদি সেনাবাহিনীর সাফল্য প্রচার করা হতো। এসব ফেসবুক পেজে উল্লেখযোগ্য অনুসারী ছিল। ভুয়া এসব পেজের ভিউ বাড়াতে প্রায় ১ লাখ ৮ হাজার ডলার বিজ্ঞাপনে ব্যয় করা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হলে জানাবে নতুন যন্ত্র
নির্বাচিত

ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হলে জানাবে নতুন যন্ত্র

জনপ্রিয় অ্যাপগুলোতে ‘ডার্ক মোড’ চালু করবেন যেভাবে
কিভাবে করবেন

জনপ্রিয় অ্যাপগুলোতে ‘ডার্ক মোড’ চালু করবেন যেভাবে

সংগৃহীত ব্যক্তিগত ডেটা মুছতে দেবে ফায়ারফক্স
নির্বাচিত

সংগৃহীত ব্যক্তিগত ডেটা মুছতে দেবে ফায়ারফক্স

ব্যবহৃত প্রযুক্তিপণ্য কেনাকাটার সময় কী দেখবেন
প্রযুক্তি সংবাদ

ব্যবহৃত প্রযুক্তিপণ্য কেনাকাটার সময় কী দেখবেন

চিপ তৈরিতে স্যামসাংয়ের সঙ্গে কাজ করবে না কোয়ালকম
নির্বাচিত

চিপ তৈরিতে স্যামসাংয়ের সঙ্গে কাজ করবে না কোয়ালকম

মোবাইলের নিরাপত্তায় ই-সিম নাকি সিম কার্ড?
টেলিকম

মোবাইলের নিরাপত্তায় ই-সিম নাকি সিম কার্ড?

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি
প্রযুক্তি সংবাদ

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

স্মার্টফোনের ফ্রেমে সরু দাগ কেন থাকে? আপনার ফোনে আছে কি
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের ফ্রেমে সরু দাগ কেন থাকে? আপনার ফোনে আছে কি

ইনস্টাগ্রামে মেটার নতুন এআই টুল নিয়ে উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামে মেটার নতুন এআই টুল নিয়ে উদ্বেগ

মোবাইল নেটওয়ার্ক ছাড়াই এই ফোন দিয়ে কল করা যাবে
টেলিকম

মোবাইল নেটওয়ার্ক ছাড়াই এই ফোন দিয়ে কল করা যাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চলছে ইন্টারনেট সোসাইটির নির্বাচন, আগামী ১৬ জুলাই পর্যন্ত ভোটগ্রহণ
প্রযুক্তি সংবাদ

চলছে ইন্টারনেট সোসাইটির নির্বাচন, আগামী ১৬ জুলাই পর্যন্ত ভোটগ্রহণ

দেশের ইন্টারনেট ইকোসিস্টেম, ডিজিটাল অধিকার এবং আইসিটি পলিসি...

বিশ্বজুড়ে হারিয়ে যাচ্ছে সাশ্রয়ী দামের ফোন

বিশ্বজুড়ে হারিয়ে যাচ্ছে সাশ্রয়ী দামের ফোন

‘আমি ডেভিড ইমন বলতেছি, অনেক ব্যবসা করছেন এখন আমরা করবো’

‘আমি ডেভিড ইমন বলতেছি, অনেক ব্যবসা করছেন এখন আমরা করবো’

অপারেটর-বিটিআরসি দ্বন্দ্বে গ্রাহক সেবায় ভোগান্তি

প্রত্যন্ত এলাকা বিদ্যুৎহীন, বিঘ্নিত হচ্ছে মোবাইল নেটওয়ার্ক

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ আগস্ট ২০১৯

ভুয়া অ্যাকাউন্ট ও পেজ বিষয়ে সোচ্চার ফেসবুক

Techzoom.TV |
TechzoomTV