Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গত সপ্তাহে বাজারে আসা নতুন স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Sunday, 4 August 2019
গত সপ্তাহে বাজারে আসা নতুন স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

দেশের বাজারে দেশী-বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের ফোন পাওয়া যাচ্ছে। বিভিন্ন ব্র্যান্ড গ্রাহক চাহিদার কথা বিবেচনা করে প্রতিনিয়ত নতুন নতুন হ্যান্ডসেট উন্মোচন করছে। সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাজেটে কোন ব্র্যান্ডের স্মার্টফোন কিনবেন?

প্রিমো এনএইচএইট
দেশে তৈরি ওয়ালটনের ৫ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লের এ ফোনে ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর রয়েছে। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও (গো সংস্করণ) অপারেটিং সিস্টেমচালিত ১ গিগাবাইট ডিডিআরথ্রি র্যামের ডিভাইসটিতে ৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এতে এলইডি ফ্ল্যাশযুক্ত বিএসআই ৫ মেগাপিক্সেলের রিয়ার ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। ডিভাইসটিতে ২৪০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি আছে। ডুয়াল সিম সমর্থিত ডিভাইসটিতে কানেক্টিভিটির জন্য আছে ওয়াই-ফাই, ব্লুটুথ ৪.২, মাইক্রো ইউএসবি২, ল্যান হটস্পট ও ওটিএ সুবিধা। ৪ হাজার ৯৯৯ টাকা দামের ‘প্রিমো এনএইচএইট’ মডেলের এ ফোন ডার্ক ব্লু, রেড ও ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে।

আই৯৭
সিম্ফনির অ্যান্ড্রয়েড ৯.১ পাইচালিত ৫ দশমিক ৭ ইঞ্চি আইপিএস ডিসপ্লের এ স্মার্টফোনে ১ দশমিক ৬ গিগাহার্টজের অক্টা-কোর প্রসেসর আছে। ২ গিগাবাইট র্যামের ডিভাইসটিতে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ১৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। শক্তিশালী প্রসেসরসংবলিত ডিভাইসটিতে মাঝারি মানের গেম খেলা যাবে অনায়াসে। এতে ফেস আনলক এবং মাল্টিফাংশনাল ফিংগারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। ডিভাইসটিতে ১৩ মেগাপিক্সেলের অটো ফোকাস রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফিক্সডফোকাস ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির সমন্বয় ধারণকৃত ছবিগুলোকে প্রাণবন্ত ও উজ্জ্বল করে তুলবে। এর ৩২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপের নিশ্চয়তা দেবে। ডিভাইসটির দাম ৭ হাজার ৪৯০ টাকা।

রেডমি কে২০ প্রো
গত সপ্তাহে দেশের বাজারে রেডমি সাব-ব্র্যান্ডের অধীনে প্রথম ফ্ল্যাগশিপ ফোন রেডমি কে২০ প্রো উন্মোচন করেছে শাওমি। ৬ দশমিক ৩৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লের ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। রিয়ার ক্যামেরার ৮ মেগাপিক্সেল ২এক্স টেলিফটো লেন্স এবং ১২৪.৮ ফিল্ড অব ভিউ সুবিধাসংবলিত ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা নিখুঁত ছবির নিশ্চয়তা দেবে। এতে ২০ মেগাপিক্সেলের পপ-আপ সেলফি ক্যামেরা রয়েছে। ডুয়াল সিম সমর্থিত ডিভাইসটির ৮ গিগাবাইট র্যাম সংস্করণে ২৫৬ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে আরো বাড়ানো যাবে।

রেডমি ৭এ

শাওমির রেডমি ৬এ স্মার্টফোনের পরবর্তী সংস্করণ রেডমি ৭এ। গত সপ্তাহে ডিভাইসটি দেশের বাজারে উন্মোচন করা হয়। ডিভাইসটিতে সনির ১২ মেগাপিক্সেলের আইএমএক্স ৪৮৬ রিয়ার ক্যামেরা সেন্সর এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। ৫ দশমিক ৪৫ ইঞ্চি এইচডি ফুলস্ক্রিন ডিসপ্লের এ স্মার্টফোনে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৯ চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে। ডিভাইসটির ২ গিগাবাইট র্যাম ও ৩২ গিগাবাইট রম সংস্করণ ১১ হাজার ৪৯৯ টাকায় কেনা যাচ্ছে। ডিভাইসটিতে দুই বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন ক্রেতারা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
নির্বাচিত

অনুদান দিচ্ছে ফেসবুক, জেনে নিন আবেদনের পদ্ধতি

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান
নির্বাচিত

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার সহজ উপায়
কিভাবে করবেন

৫ টি সাধারণ ভুল যা আপনার স্মার্টফোনের ব্যাটারি ক্ষতিগ্রস্থ করে

ইউটিউব থেকে টাকা আয় করার ৫ উপায়
কিভাবে করবেন

ইউটিউব থেকে টাকা আয় করার ৫ উপায়

টানা ৫ বছর ‘এএএ’ ক্রেডিট রেটিং পেল ওয়ালটন
নির্বাচিত

টানা ৫ বছর ‘এএএ’ ক্রেডিট রেটিং পেল ওয়ালটন

গ্রীষ্মে খাবার সতেজ রাখার স্মার্ট উপায়
প্রযুক্তি পরামর্শ

গ্রীষ্মে খাবার সতেজ রাখার স্মার্ট উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

বিএমইউতে পড়ার সুযোগ পাবেন ফিলিস্তিনি শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

বিএমইউতে পড়ার সুযোগ পাবেন ফিলিস্তিনি শিক্ষার্থীরা

গ্রামীণফোনের কাছে ৫ শতাংশ মুনাফার বকেয়া দাবি সাবেক কর্মীদের
টেলিকম

৫ শতাংশ বকেয়া পরিশোধের দাবি, ‘একপেশে’ চার্জশিটের প্রতিবাদ গ্রামীণফোনের সাবেক কর্মীদের

৮,৮৮৮ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট চার্জিং নিয়ে আসছে রেডমি নোট ১৮ ৫জি
প্রযুক্তি সংবাদ

৮,৮৮৮ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট চার্জিং নিয়ে আসছে রেডমি নোট ১৮ ৫জি

কিউসিওয়াই’র প্রযুক্তি পণ্যে মিলবে ১৮ মাসের বিক্রয়োত্তর সেবা
প্রযুক্তি বাজার

কিউসিওয়াই’র প্রযুক্তি পণ্যে মিলবে ১৮ মাসের বিক্রয়োত্তর সেবা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড
অর্থ ও বাণিজ্য

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড

দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক...

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 August 2019

গত সপ্তাহে বাজারে আসা নতুন স্মার্টফোন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix