Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শ্রীলঙ্কায় গ্লোবাল স্ট্যান্ডার্ড ফ্রিজ রপ্তানি শুরু ওয়ালটনের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 7 August 2019
শ্রীলঙ্কায় গ্লোবাল স্ট্যান্ডার্ড ফ্রিজ রপ্তানি শুরু ওয়ালটনের
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে সর্বাধুনিক প্রযুক্তির গ্লোবাল স্ট্যান্ডার্ড ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য তৈরি করছে ওয়ালটন। সেসব পণ্য সাশ্রয়ী মূল্যে বিশ্ব ক্রেতাদের হাতে তুলে দিচ্ছে। ফলে, আন্তর্জাতিক বাজারে ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটন পণ্যের গ্রাহকচাহিদা দ্রুত বাড়ছে। তৈরি হচ্ছে নতুন রপ্তানি বাজার। এরই ধারাবাহিকতায় সম্প্রতি শ্রীলঙ্কাতে ফ্রিজ রপ্তানি শুরু করেছে ওয়ালটন। সেই সঙ্গে বাংলাদেশী মাল্টিন্যাশনাল ব্র্যান্ডটির ফ্রিজ রপ্তানি দেশের তালিকায় নতুন যুক্ত হলোদক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা।

ওয়ালটন ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিট শাখার এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অ লের প্রধান রকিবুল ইসলাম রাকিব জানান, গত ৪ মে শ্রীলঙ্কার অন্যতম শীর্ষস্থানীয় একটি ইলেকট্রনিক্স ব্র্যান্ডের কাছ থেকে রপ্তানি আদেশ পায় ওয়ালটন। যেটির শিপমেন্ট হয়েছে গত মাসে। প্রাথমিকভাবে নন-ফ্রস্ট রেফ্রিজারেটর রপ্তানি হয়েছে শ্রীলঙ্কায়। দেশটিতে শীগগীরই ফ্রিজের পাশাপাশি ওয়ালটনের তৈরি এয়ার কন্ডিশনার, টেলিভিশনসহ অন্যান্য পণ্য যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ওয়ালটনের নির্বাহী পরিচালক ও ফ্রিজ বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ জানান, বাংলাদেশ থেকে ওয়ালটনই প্রথম শ্রীলঙ্কায় ফ্রিজ রপ্তানি করেছে। আমদানিকারকের দেয়া ডিজাইন, মান ও অন্যান্য শর্তাবলী অনুযায়ী অর্থাৎ ওইএম (অরিজিনাল ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারার) এর আওতায় ফ্রিজ তৈরি করেছে ওয়ালটন। শ্রীলঙ্কার ইলেকট্রনিক্স ব্র্যান্ডটি রপ্তানিকৃত ফ্রিজের নিখুঁত ফিনিশিং, ডিজাইন ও মান দেখে সন্তোষ প্রকাশ করেছেন। সেই সঙ্গে তারা আগামী এক বছর কয়েকটি ধাপে ওয়ালটনের তৈরি বিপুল পরিমাণ ফ্রিজ আমদানি করবে বলে জানিয়েছেন।

ওয়ালটন ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের প্রধান এডওয়ার্ড কিম বলেন, শ্রীলঙ্কায় ইলেকট্রনিক্স ও অন্যান্য প্রযুক্তি পণ্যের সম্ভাবনাময় এক বিশাল বাজার রয়েছে। ২ কোটিরও বেশি জনসংখ্যার এই দেশটি মাথাপিছু আয় ও উৎপাদনশীলতার দিক থেকে দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষে। এদিকে সর্বাধুনিক প্রযুক্তি, বৈচিত্র্যময় ডিজাইন, গ্লোবাল স্ট্যান্ডার্ড ও প্রতিযোগী মূল্য সক্ষমতায় শ্রীলঙ্কায় অন্যান্য গোøাবাল ব্র্যান্ডের চেয়ে এগিয়ে রয়েছে ওয়ালটন। ফলে, দেশটির বাজারে ওয়ালটনের তৈরি পণ্য দ্রুত গ্রাহকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম জানান, চলতি বছর রপ্তানি বাজার সম্প্রসারণের প্রতি বিশেষ মনোযোগ দিয়েছে ওয়ালটন। টার্গেট নিয়েছে- ১ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করার। সেজন্য তৈরি করেছে কৌশলগত রোডম্যাপ। নিয়েছে বেশকিছু দীর্ঘমেয়াদি পরিকল্পনা। নিজস্ব ব্র্যান্ডের পাশাপাশি বিভিন্ন দেশের খ্যাতনামা ব্র্যান্ডের নামেও পণ্য তৈরির মাধ্যমে রপ্তানি বাজার সম্প্রসারণের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে ওয়ালটন। এর ফলে শ্রীলঙ্কা, ইয়েমেন, জার্মানিসহ বেশ কিছু নতুন বাজার সৃষ্টি হয়েছে ওয়ালটন পণ্যের।

জানা গেছে, বিশ্ব ইলেকট্রনিক্সের বাজারে সেরা গ্লোবাল ব্র্যান্ড হওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক বিজনেস ইউনিটকে আরো শক্তিশালী করেছে ওয়ালটন। সেখানে নিয়োগ দিচ্ছে দেশী-বিদেশী বিপণন বিশেষজ্ঞদের। জার্মানি, যুক্তরাজ্য, চীন, সংযুক্ত আরব আমিরাত, তাইওয়ান, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে গ্লোবাল আরএনডি সেন্টারের পাশাপাশি শাখা অফিস স্থাপনের পরিকল্পনা নিয়েছে।

এসবের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক বিজনেস কনফারেন্স ও পণ্য প্রদর্শীতে নিয়মিত অংশ নিচ্ছে ওয়ালটন। চীনের ক্যান্টন ফেয়ার, নাইজেরিয়ার লাগোস ফেয়ার, সংযুক্ত আরব আমিরাতের ইলেকট্রনিক্স ফেয়ার, জার্মানির চিলভেন্টাসহ বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশ নিয়েছে ওয়ালটন। কনজ্যুমার ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়ান্সের বিশ্বের অন্যতম বৃহৎ মেলা বার্লিনে ‘আইএফএ ফেয়ার’ ও লাস ভেগাসে ‘সিইএস ফেয়ার’ এ অংশ নেয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল ফোন ব্যবহার গ্রামে বেশি
প্রযুক্তি সংবাদ

দেশে মোবাইল ফোন ব্যবহার করে ৯৮.৯ শতাংশ পরিবার

৫০০ গ্রাহককে পুরস্কৃত করল রবি-এয়ারটেল
টেলিকম

৫০০ গ্রাহককে পুরস্কৃত করল রবি-এয়ারটেল

গেমের বাজারে এক নম্বরে ফোর্টনাইট
নির্বাচিত

গেমের বাজারে এক নম্বরে ফোর্টনাইট

বিক্রির জন্য উন্মুক্ত ৫৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য
নির্বাচিত

দেশে এক বছরে ফেসবুক ব্যবহারকারী বেড়েছে পৌনে ২ কোটি

মেসেঞ্জারে আসছে অটো স্ট্যাটাস ফিচার
প্রযুক্তি সংবাদ

মেসেঞ্জারে আসছে ‘একগুচ্ছ’ নতুন ফিচার

এবার করোনাভাইরাসে আক্রান্ত অ্যামাজন কর্মী
নির্বাচিত

ভুলে কর্মীদের জন্য টিকটক নিষিদ্ধ করেছিল অ্যামাজন

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 August 2019

শ্রীলঙ্কায় গ্লোবাল স্ট্যান্ডার্ড ফ্রিজ রপ্তানি শুরু ওয়ালটনের

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix