Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শুল্ক বাড়লেও ভিভো ফোনের দাম বাড়েনি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 18 August 2019
শুল্ক বাড়লেও ভিভো ফোনের দাম বাড়েনি
Share on FacebookShare on Twitter

চলতি অর্থ বছরে স্মার্টফোনের আমদানি শুল্ক বাড়লেও দেশের বাজারে ভিভো ফোনের খুচরামূল্যে এর প্রভাব পড়েনি। আগের মূল্যহারেই বিক্রি হচ্ছে চীনা মোবাইলসেট নির্মাতা কোম্পানির স্মার্টফোনগুলো।

গত ২ আগস্ট দেশের বাজারে নতুন ফোন ভিভো এস১ বিক্রি শুরু করেছে কোম্পানিটি। আন্তর্জাতিক মূল্যের সমান্তরালেই এর মূল্য নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের বাজেটে নতুন ১৫ শতাংশসহ মোট ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রভাব এর খুচরা মূল্যের উপর পড়েনি। হেলো ফুল ভিউ ডিসপ্লে এবং অনন্য স্টাইলের ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৮ হাজার ৯৯০ টাকা। ডায়মন্ড ব্ল্যাক ও স্কাইলাইন ব্লু রঙে মোবাইলটি পাওয়া যাচ্ছে। এছাড়া ভিভোর ভি১৫, ভি ১৫ প্রোসহ অন্য ফোনগুলোও আগের দামেই বিক্রি হচ্ছে।

ভিভো বাংলাদেশ জানায়, ভিভোর এস সিরিজের প্রথম ফোন এস১। বাজারে আসার কয়েকদিনের মধ্যেই এটি ঈদবাজারে দারুণ সাড়া ফেলেছে। বিক্রি বেড়েছে ভিভোর অন্য ফোনগুলোরও।

ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং প্রযুক্তিসমৃদ্ধ ভিভো এস১ ফোনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন (এআই) ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ৪ হাজার ৫০০ এমএএইচ ব্যাটারি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার তিনটি রিয়ার ক্যামেরা।

৬ জিবি র‌্যাম ছাড়াও ফোনটিতে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ৬ দশমিক ৩৮ ইঞ্চির এফএইচডি প্লাস ডিসপ্লের ফোনটিকে ভিভো ডাকছে ‘হেলো ফুল এইচডি ডিসপ্লে’ নামে। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রিয়ার তিনটি ক্যামেরার ক্ষমতা যথাক্রমে ১৬, ৮ ও ২ মেগাপিক্সেল। রেজ্যুলেশন ১০৮০ ী ২৩৪০ মেগাপিক্সেল।

ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ফানটাস ওএস ৯.০ এবং অক্টাকোর প্রসেসরে। ফোরজি প্রযুক্তি ব্যবহার উপযোগী ফোনটিতে ইউএসবি ওটিজি ব্যবহার করা যাবে। ভিভো এস১ ফোনে ওয়াইফাই, এফএম, ব্লুটুথ ভি৫.০, জিপিএস, এ-জিপিএস, মাইক্রো ইউএসবি সুবিধাও সংযোজিত হয়েছে।

ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডিউক বলেন, ‘গ্রাহকের সাধ ও সাধ্যের মধ্যে সবচেয়ে ভালো ফোনটি বাজারে উন্মুক্ত করার ব্যাপারে আগ্রহী। স্টাইল ও মানের ব্যাপারেও আমরা আপোষহীন। এস১ ফোনে এর প্রতিফলন ঘটেছে। পাশাপাশি অর্থবাজেটে যে অতিরিক্ত আমদানি শুল্কহার আরোপ করা হয়েছে তাও গ্রাহকদের ঘাড়ে চাপানো হয়নি। এটি নিশ্চিতভাবেই তাঁদেরকে স্বস্তি দেবে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভিভো

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাংকে টপকে নম্বর ওয়ান স্মার্টফোন কোম্পানি হুয়াওয়ে
নির্বাচিত

স্যামসাংকে টপকে নম্বর ওয়ান স্মার্টফোন কোম্পানি হুয়াওয়ে

করোনাকালীন সঙ্কটে দারাজের “অনলাইন গরুর হাট”
নির্বাচিত

করোনাকালীন সঙ্কটে দারাজের “অনলাইন গরুর হাট”

বিশ্বের সবচেয়ে শক্তিশালী চিপসেট উন্মোচন করল হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

বিশ্বের সবচেয়ে শক্তিশালী চিপসেট উন্মোচন করল হুয়াওয়ে

ওয়ানপ্লাস ৮টি কিনবেন নাকি এমআই ১০টি প্রো?
নির্বাচিত

ওয়ানপ্লাস ৮টি কিনবেন নাকি এমআই ১০টি প্রো?

মোবাইল ফোন দিয়েই আয়, জানুন নির্ভরযোগ্য কয়েকটি উপায়
প্রযুক্তি পরামর্শ

মোবাইল ফোন দিয়েই আয়, জানুন নির্ভরযোগ্য কয়েকটি উপায়

ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে ‘পেড ফিচার’
প্রযুক্তি সংবাদ

ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে ‘পেড ফিচার’

Load More

ট্রেন্ডিং টপিক

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি
প্রযুক্তি সংবাদ

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!
ই-কমার্স

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা
প্রযুক্তি বাজার

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি
প্রযুক্তি সংবাদ

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 August 2019

শুল্ক বাড়লেও ভিভো ফোনের দাম বাড়েনি

Techzoom.TV |
TechzoomTV