Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্বাস্থ্যের জন্য বিপজ্জনক স্যামসাং-আইফোন!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 22 August 2019
স্বাস্থ্যের জন্য বিপজ্জনক স্যামসাং-আইফোন!
Share on FacebookShare on Twitter

অ্যাপল, স্যামসাংসহ কয়েকটি প্রতিষ্ঠান গত ৩ বছর ধরে যেসব ফোন বিক্রি করেছে সেগুলো মানুষের জন্য ‘বিপজ্জনক’ রেডিও ফ্রিকোয়েন্সি রেডিয়েশন উৎপন্ন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন সংবাদমাধ্যম শিকাগো ট্রিবিউন। পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক আসার ঘোষণায় এমনিতে রেডিও-ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নিয়ে আলোচনা তুঙ্গে। বিজ্ঞানীদের শঙ্কা এই নেটওয়ার্ক মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের জন্য ক্ষতির কারণ হতে পারে।

সংবাদমাধ্যমটি দাবি করছে, ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) যে মাত্রার রেডিও ফ্রিকোয়েন্সি রেডিয়েশন সমর্থন করে তার চেয়ে বেশি উৎপন্ন করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফোন। এতদিন বলা হচ্ছিল পুরোনো মডেলের ফোনে যে ৩জি এবং ৪জি নেটওয়ার্ক ব্যবহার করা হয় সেটি এফসিসি অনুমোদিত। ক্ষতির মাত্রা থেকে অন্তত পাঁচগুণ কম বলেও দাবি ছিল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর। প্রতিষ্ঠানগুলোকে এফসিসির রেডিও ফ্রিকোয়েন্সি রেডিয়েশনের নীতিমালা মেনে চলতে হয়।

পরীক্ষকেরা ‘কৃত্রিম শরীরের’ ২, ৫, ১০ অথবা ১৫ মিলিমিটারের আশপাশে ফোনগুলো রাখেন। সঙ্গে চিনি, পানি এবং লবণের মিশ্রণ যোগ করা হয়। ফলাফলে দেখা যায় আইফোন ৭’র রেডিও ফ্রিকোয়েন্সির শোষণমাত্রা সবচেয়ে বেশি। একই সঙ্গে শরীর থেকে ২ মিলিমিটার দূরের পরীক্ষায় এই ফোনটি নিরাপদ মাত্রার থেকে ২ অথবা ৪ গুণ বেশি রেডিয়েশন উৎপন্ন করেছে। একই দূরত্বে অন্য ফোনগুলোর অবস্থাও প্রায় একই।

এফসিসি বলছে, তারা নিজেরা ফোনগুলো পরীক্ষা করে সিদ্ধান্ত জানাবে। র্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের আইফোন নিয়ে কোনো মন্তব্য করেনি। সাড়া পাওয়া যায়নি দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান স্যামসাংয়েরও।

এফসিসির নীতিমালা অনুযায়ী বর্তমানের নিরাপদ মাত্রাকে স্পেসিফিক অ্যাবজরপশন রেট বা ‘এসএআর’ বলা হয়। প্রতি কিলোগ্রামে এই মাত্রা নির্ধারণ করা হয়েছে ১.৬ ওয়াট করে। ট্রিবিউন তাদের দীর্ঘ তদন্তে ১১টি আলাদা মডেল পরীক্ষা করেছে: চারটি আইফোন (৭, ৮, ৮ প্লাস এবং এক্স), স্যামসাং গ্যালাক্সির তিনটি (এস৮, এস৯ এবং জে৩), মটোরোলার তিনটি (ই৫, ই৫ প্লে এবং জি৬ প্লে) এবং একটি ব্লু ভিভো ৫ মিনি। পরীক্ষা করা হয়েছে ক্যালিফোর্নিয়ার এফসিসি অনুমোদিত আরএফ এক্সপোজার ল্যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৯ম প্রজন্মের প্রসেসর সমৃদ্ধ ডেলের দুটি গেমিং ল্যাপটপ বাজারে
নির্বাচিত

৯ম প্রজন্মের প্রসেসর সমৃদ্ধ ডেলের দুটি গেমিং ল্যাপটপ বাজারে

মেটায় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন শতাধিক কর্মী
প্রযুক্তি সংবাদ

মেটায় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন শতাধিক কর্মী

নতুন গেমিং মনিটর আনল ফিলিপস
প্রযুক্তি সংবাদ

নতুন গেমিং মনিটর আনল ফিলিপস

প্রতি বছর ২১% সম্প্রসারিত হবে স্মার্ট স্পিকারের বাজার
প্রযুক্তি বাজার

প্রতি বছর ২১% সম্প্রসারিত হবে স্মার্ট স্পিকারের বাজার

৮২ ইঞ্চির ৮কে রেজুলেশনের টিভি আনছে শাওমি
প্রযুক্তি সংবাদ

৮২ ইঞ্চির ৮কে রেজুলেশনের টিভি আনছে শাওমি

ভার্চুয়াল মুদ্রার দিকে আমাদের মনযোগী হতে হবে : পলক
প্রযুক্তি সংবাদ

ভার্চুয়াল মুদ্রার দিকে আমাদের মনযোগী হতে হবে : পলক

Load More

ট্রেন্ডিং টপিক

র‌্যাংগসএক্সের ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড ‘আরএক্স’উন্মোচন
অটোমোবাইল

র‌্যাংগসএক্সের ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড ‘আরএক্স’উন্মোচন

অনলাইন সেবা সূচকে রেকর্ড স্কোর, বিশ্বে ৫১তম বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

অনলাইন সেবা সূচকে রেকর্ড স্কোর, বিশ্বে ৫১তম বাংলাদেশ

বাংলাদেশে তৈরি থাপ্পড়ম্যান ব্রাউজার গেমের ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতা
প্রযুক্তি সংবাদ

ব্রাউজার গেমে দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
টেলিকম

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হাতিরঝিলে ফের ইন্টারনেট অফিসে গুলি
নির্বাচিত

হাতিরঝিলে ফের ইন্টারনেট অফিসে গুলি

রাজধানীর হাতিরঝিল এলাকায় ফের ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের...

ওয়ারেন্টি থাকা সত্ত্বেও চার মাসে মেরামত হয়নি হাইসেন্সের ফ্রিজ, ফেয়ার ইলেকট্রনিক্সের বিরুদ্ধে অভিযোগ

ওয়ারেন্টি থাকা সত্ত্বেও চার মাসে মেরামত হয়নি হাইসেন্সের ফ্রিজ, ফেয়ার ইলেকট্রনিক্সের বিরুদ্ধে অভিযোগ

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

র‍্যাম সংকটে বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি কমার চিত্র

র‍্যাম সংকটে বিশ্বে স্মার্টফোন বিক্রি কমেছে ১৬ শতাংশ, চাপে অ্যান্ড্রয়েড

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 August 2019

স্বাস্থ্যের জন্য বিপজ্জনক স্যামসাং-আইফোন!

Techzoom.TV |
TechzoomTV