Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মিউজিকপ্রেমীদের পছন্দের ৫ অ্যাপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৭ আগস্ট ২০১৯
অ্যাপলের আইমেসেজের ত্রুটি খুঁজে দিল গুগল!
Share on FacebookShare on Twitter

আগের মতো এখন আর কেউ স্মার্টফোনে গান ডাউনলোড করে রাখে না। গান শুনতে ইচ্ছা হলে অনলাইন থেকে বিভিন্ন অ্যাপারে মধ্যেমে শুনছে সাবাই। এতে করে যেমন স্মার্টফোনের স্টোরেজ দখল হচ্ছে না ঠিক তেমনি ভাইরাসের আক্রমনও কম হচ্ছে। আবার অনেকেই খুঁজছেন কোন অ্যাপ দিয়ে ডাউনলোড না করেও গান শোনা যায় তার সন্ধান।

এ রকম অনেক অ্যাপ গুগল প্লে স্টোরে রয়েছে। এগুলো দিয়ে শুধু গান শোনাই নয়, সেগুলোকে সেভ করে রাখা যায়, যা ইন্টারনেট ছাড়াও পরবর্তী সময়ে শুনতে পাওয়া যায়। এমন কয়েকটি অ্যাপের কথা তুলে ধরা হয়েছে এ লেখায়। চলুন, জেনে নেওয়া যাক অ্যাপগুলো সম্পর্কে। বিস্তারিত লিখেছেন মাহবুব শরীফ

সস্তার ইন্টারনেট প্রাপ্তিতে এখন স্মার্টফোনে গান সেভ রাখার অভ্যেস অনেকেরই নেই। যে মুহূর্তে যে গানটা শুনতে ইচ্ছা করে একক্লিকে অনলাইনেই তার সন্ধান মেলে। সেভ রেখে আবার অফলাইনেও তা শুনে নেওয়া যায়। কিন্তু এমন কিছু ওয়েবসাইট আছে, যেখান থেকে গান শুনতে গেলে আপনার সাধের মোবাইলটি ভাইরাসে আক্রান্ত হতে পারে। তাই জেনে নিন মোবাইলে কোন মিউজিক অ্যাপগুলি রাখবেন গান শোনার জন্য। রইল পাঁচটি অ্যাপের সন্ধান যেখানে বিনামূল্যেই শুনতে পারবেন গান।

জিয়ো সাভান

অল্পদিনের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সাভান মিউজিক অ্যাপটি। বলিউড-হলিউড তো বটেই নানা আঞ্চলিক ভাষার গানও শোনা যায় এই অ্যাপে। ইউজার নিজের মতো করে প্লে-লিস্টও বানিয়ে নিতে পারেন। এছাড়াও Saavn Originals নামের একটি ক্যাটাগরিও রয়েছে। যেখান থেকে অন্যরকম মিউজিক ডাউনলোড করে শুনতে পারবেন যে কোনো সময়। এসবই পাবেন বিনামূল্যে। আরও আকর্ষণীয় কিছু ক্যাটাগরি রয়েছে এই অ্যাপে। যদিও সেসব পেতে গেলে প্রতিমাসে প্রায় দেড়শ টাকা গুণতে হতে পারে আপনাকে।

সাউন্ডক্লাউড

জার্মানের এই মিউজিক স্ট্রিমিং অ্যাপটিতে আন্তর্জাতিক মিউজিকের অফুরন্ত কালেকশন রয়েছে। নানা নামী-অনামী গায়কের অজানা-অচেনা গান খুঁজে পাওয়া যাবে এখানে। শুধু গান শোনাই নয়, আপনিও নিজের গান এখানে আপলোডও করতে পারবেন। নিজের পছন্দের গায়কের গানের নিচে কমেন্টও করার সুযোগও পাবেন। এছাড়াও লাইক, শেয়ার, রিপোস্টও করতে পারেন নিজের ফেভরিট ট্র্যাক। ভাবছেন এসব কিছুর জন্য কত খরচ হবে? না, কোনো মূল্য দিতে হবে না আপনাকে।

গুগল প্লে মিউজিক

অ্যান্ড্রয়েড ইউজারদের অনেকেই এই অ্যাপটি ব্যবহার করেন। এর ফ্রি ভার্সানটিতে ভারতীয় গানের সঙ্গে শোনা যায় রেডিও-ও। এছাড়াও অনলাইন গুগল ক্লাউড লাইব্রেরির সৌজন্যে ৫০ হাজার পর্যন্ত গান বিনামূল্যে আপলোড করা যায়। গুগল অ্যাকাউন্ট খুলে যে কোনও স্মার্টফোন থেকেই গুগল প্লে মিউজিকে গান শোনা যায়।

ইউটিউব

এ অ্যাপের কথা জানেন না বা ব্যবহার করেন না, বর্তমান প্রজন্মের মধ্যে এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন। এই অ্যাপে বিনামূল্যে অনলাইন ও অফলাইনে গান শোনা যায়। দেখা যায় অফুরন্ত ভিডিও। একনজরেই জেনে নেওয়া যায় গানের খুঁটিনাটি। যেমন গায়ক ও ছবির নাম, সুরকারের পরিচয় ইত্যাদি। যে সব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন গান বা ভিডিও এলে সেখান থেকে আসবে নোটিফিকেশনও। বর্তমানে আবার অর্থের বিনিময়ে মাসিক সাবস্ক্রিপশনে মিলবে আরও নানা সুযোগ-সুবিধা।

ম্যাক্সক্লাউড

আপনার পছন্দ অনুযায়ী জোনার বেছে নিতে পারেন এখানে। ডিস্ক জকিদের কাছে এই অ্যাপটি দারুণ আকর্ষণীয়। কারণ নানা ধরনের মিক্স মিউজিকে আপডেটেড থাকে অ্যাপটি। তবে পুরোটাই আপনাকে শুনতে হবে অনলাইনে। ইচ্ছামতো ফ্রি অডিও শোও উপভোগ করতে পারবেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

যে কারণে ওপেনআইয়ের চাকরি হারালেন চ্যাটজিপিটির উদ্ভাবক
নির্বাচিত

যে কারণে ওপেনআইয়ের চাকরি হারালেন চ্যাটজিপিটির উদ্ভাবক

কালারওএস ১৩ এর বৈশ্বিক সংস্করণ উন্মোচন করলো অপো
নির্বাচিত

কালারওএস ১৩ এর বৈশ্বিক সংস্করণ উন্মোচন করলো অপো

সর্বাধিক স্তরের ন্যান্ড চিপ উৎপাদনে এসকে হাইনিকস
নির্বাচিত

সর্বাধিক স্তরের ন্যান্ড চিপ উৎপাদনে এসকে হাইনিকস

ভিভোর এক্স৭০ সিরিজে থাকছে তারবিহীন চার্জিং প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

ভিভো ফোনের দাম কমলো

হুয়াওয়ে নিয়ে আসছে ‘আর্ক ওএস’
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ে নিয়ে আসছে ‘আর্ক ওএস’

ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড (ইকমা) ২০২৩ আয়োজনে প্রস্তুত ই-ক্যাব
ই-কমার্স

ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড (ইকমা) ২০২৩ আয়োজনে প্রস্তুত ই-ক্যাব

Load More

ট্রেন্ডিং টপিক

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি
মতামত ও বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ
বিবিধ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ

খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
বিবিধ

খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?
বিবিধ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix