Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যামেচার রেডিও অপারেটর তানভীর হাসানের অকাল মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 27 April 2022
অ্যামেচার রেডিও অপারেটর তানভীর হাসানের অকাল মৃত্যু
Share on FacebookShare on Twitter
বাংলাদেশের অন্যতম মেধাবী অ্যামেচার রেডিও অপারেটর এ.বি.এম.তানভীর হাসান আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। অ্যামেচার রেডিও বা হ্যাম রেডিওর জগতে যিনি সিয়েরা টু ওয়ান ভিক্টর ইউনিফর্ম (S21VU) নামে সমধিক পরিচিত ছিলেন।
২৬ এপ্রিল মঙ্গলবার ঢাকার বারডেম হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তানভীরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন  সিয়েরা টু ওয়ান ভিক্টর ব্রাভো (S21VB)হাসান মোহাম্মদ আকরাম। যিনি তানভীরের অসুস্থতা পরবর্তী সময়ে পরিবারের সঙ্গে খোঁজ-খবর রেখেছেন।
হাসান আকরাম  বলেন, ‘আমাদের প্রিয় তানভীর ভাইয়ের মৃত্যু হয়েছে ২৬ এপ্রিল মঙ্গলবার ৭টায় বারডেম হাসপাতালে। তার কাকা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রাতে মরদেহ তানভীর ভাইয়ের ঢাকার বাসা পল্টনে নিয়ে যাওয়া হয়। সেখানের একটি মসজিদে জানাজা হয়। রাতে তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে নেওয়া হয়। আজ ২৭ এপ্রিল বাদ জোহর কিশোরগঞ্জে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
হাসান জানান, দীর্ঘদিন ধরে স্থুলতা ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভূগছিলেন তানভীর। ১৮ মার্চ রাতে তার স্ট্রোক হয়। ওই রাতেই তাকে ভর্তি করা হয় বারডেমের আইসিইউতে। তার অবস্থা গুরুতর ছিল। তিনি ডিম কোমায় চলে গিয়েছিলেন। চিকিৎসকরা তার বাঁচার আশা ছেড়েই দিয়েছিলেন। আট দিন সংজ্ঞাহীন থাকার পর ২৬ এপ্রিল রাতে আইসিইউতে থাকাকালে তার মৃত্যু হয়।
২০১৭ সালে অ্যামেচার রেডিও পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লাইসেন্স পান তানভীর হাসান। এরপর তিনি রেডিও চর্চা শুরু করেন। অ্যামেচার রেডিও সোসাইটি অব বাংলাদেশের (এআরএসবি) সদস্য ছিলেন তানভীর। এছাড়াও তিনি ফেসবুক ভিত্তিক গ্রুপ বাংলাদেশ অ্যামেচার রেডিও ক্লাব, ঢাকা অ্যামেচার রেডিও ক্লাবের সংগঠক ছিলেন।
তানভীর বাংলাদেশের হ্যাম রেডিও অপারেটরদের মধ্যে তুমুল জনপ্রিয় ছিলেন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তার রেডিও সিগন্যাল পৌঁছে গিয়েছিল। হাই ফ্রিকোয়েন্সি বা এইচএফ রেডিও মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের হ্যামদের সঙ্গে যোগাযোগ করতেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন এআরএসবি-এর সাধারণ সম্পাদক সিয়েরা টু ওয়ান ট্যাংগো ভিক্টর (S21TV) অনুপ কুমার ভৌমিক। তিনি বলেন, তানভীর হাসানের মতো সুস্থ, সবল একজন তরুণের অকাল মৃত্যু মেনে নেওয়া কঠিন। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি যেভাবে রেডিও চর্চাকে এগিয়ে নিয়ে গেছেন তাতে করে জাতি তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে। এআরএসবি তানভীরের অকাল প্রয়াণে তার আত্মার শান্তি কামনা করছে। শোকে স্তব্ধ পরিবারের প্রতি গভীর সমবেদনা।
তানভীর অল্প দিন রেডিও চর্চা করলেও বেশ কিছু অনুগামী তৈরি করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য সিয়েরা টু ওয়ান চার্লি ভিক্টর (S21CV) মাহবুবুর রহমান। তিনি বলেন, আমার অ্যামেচার রেডিও অপারেটর হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছিলেন তানভীর ভাই। পরীক্ষার প্রস্তুতি থেকে শুরু করে লাইসেন্স নেওয়া, রেডিও সংগ্রহসহ যাবতীয় বিষয়ে সহায়তা করেছেন তানভীর ভাই। তাকে কখনোই ভোলার নয়।
একই কথা জানালেন, তানভীরের আরেক অনুগামী সিয়েরা টু ওয়ান ফক্সট্রট চার্লি (S21FC) মুসলেউদ্দিন সুমন। তিনি বলেন, তানভীর ভাই ও আমি ২০১৭ সালে অ্যামেচার রেডিও পরীক্ষায় পাস করি। এরপর লাইসেন্স নিয়ে রেডিও আমদানি করি। তিনি আমাকে যাবতীয় বিষয়ে সহযোগিতা করেছেন। তার প্রযুক্তি, বিজ্ঞান ও টেলিযোগাযোগে ব্যাপক আগ্রহ ছিল। এসব বিষয়ে তিনি অধিকতর জ্ঞান রাখতেন। তার অকাল মৃত্যু মেনে নেওয়া যায় না। বাংলাদেশে তরুণদের মধ্যে এখন যারা হ্যাম চর্চা করেন তার মধ্যে অগ্রগামী ছিলেন তানভীর।
ব্যক্তিগত জীবনে তানভীর বিবাহিত ছিলেন। তাদের কোনো সন্তান ছিল না। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন মেঝ। বাবা-মা ও স্ত্রীকে নিয়ে পল্টনের নিজেদের বাসায় থাকতেন। পড়াশোনা করেছেন বাংলাদেশে ও অস্ট্রেলিয়ায়। বিদেশে আইনি বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে ফেরেন। তার বড় ও ছোট ভাই অস্ট্রিলিয়ার বাসিন্দা। দেশে ফিরে বাবার সঙ্গে আয়কর আইনজীবী হিসেবে তাদের নিজস্ব ফার্মে কাজ করতেন তানভীর।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেটে ভ্যাট ফিরছে আগের হারে
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটে ভ্যাট ফিরছে আগের হারে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন যারা
প্রযুক্তি সংবাদ

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

কঠোর নীতিমালা আনছে ফেসবুক

নতুন রুপে আসছে নকিয়া
প্রযুক্তি সংবাদ

নতুন রুপে আসছে নকিয়া

চালু হলো পুলিশের ‘হ্যালো এসবি’ অ্যাপ
নির্বাচিত

চালু হলো পুলিশের ‘হ্যালো এসবি’ অ্যাপ

বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয়ের দুই মন্ত্রীই বহাল
প্রযুক্তি সংবাদ

বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয়ের দুই মন্ত্রীই বহাল

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোন ডুওর দাম প্রায় ৫ লাখ, তবুও কেন মানুষ কিনবে
প্রযুক্তি সংবাদ

আইফোন ডুওর দাম প্রায় ৫ লাখ, তবুও কেন মানুষ কিনবে

র‍্যাম সংকটের সমাধান আনলো গুগল, কমতে পারে ফোনের দাম
প্রযুক্তি সংবাদ

অক্টোবরে দেশে সাশ্রয়ী ফোন উৎপাদন

দেশে আসছে গ্যালাক্সি এস২৬ এফই, ফ্ল্যাগশিপ ফিচারে নজর সাশ্রয়ী দামের ক্রেতাদের
প্রযুক্তি সংবাদ

দেশে আসছে গ্যালাক্সি এস২৬ এফই, ফ্ল্যাগশিপ ফিচারে নজর সাশ্রয়ী দামের ক্রেতাদের

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ
প্রযুক্তি সংবাদ

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

চীনের বাজারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ উন্মোচনের প্রস্তুতি...

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 April 2022

অ্যামেচার রেডিও অপারেটর তানভীর হাসানের অকাল মৃত্যু

Techzoom.TV |
TechzoomTV