Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৬৯৯ ডলারে মিলবে আইফোন ১১!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 11 September 2019
৬৯৯ ডলারে মিলবে আইফোন ১১!
Share on FacebookShare on Twitter

যেখানে ফোল্ডএবল ফিচার এনে স্যামসাং মোবাইল ফোনের দাম নিয়ে গিয়েছে প্রায় দুই হাজার ডলারে, সেখানে স্রেফ ৬৯৯ ডলার থেকে নতুন প্রিমিয়াম ফোনের দাম ঠিক করলো অ্যাপল।

ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে নিজেদের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানটি অনলািইনে স্ট্রিম করে অ্যাপল। এই প্রথমবার ইউটিউবেও অনুষ্ঠানটি সরাসরি দেখতে পেয়েছেন আগ্রহীরা।

কিছুদিন ধরেই স্মার্টফোনের বাজারে নিয়ামক ফিচার হয়ে দাঁড়িয়েছে একাধিক ক্যামেরার সমম্বয় এবং ভাঁজ করা যায় এমন পর্দা। নতুন আইফোনেও দুটি মডেলে দেখা যাচ্ছে তিনটি ক্যামেরার ফিচার যোগ হয়েছে। তবে অ্যাপল সম্ভবত বাজীর ঘোড়া হিসেবে পর্দার মাপে নজর না দিয়ে ফোনের দামে চমক দেখালো।

নতুন তিনটি মডেলের আইফোনের দাম ফিচারভেদে ১০৯৯ ডলার পর্যন্ত গিয়েছে বটে, কিন্তু কেউই সম্ভবত কল্পনা করেননি সাতশ’ ডলারের মধ্যেই নতুন আইফোনের অন্তত একটি মডেলের দাম রাখা হবে। আগের মডেল আইফোন এক্সআর-এর তুলনায় ৫০ ডলার কমিয়ে নতুন প্রিমিয়াম মডেলের দাম শুরু করেছে অ্যাপল।

নতুন তিনটি মডেলের একটিকে বলা হচ্ছে আইফোন ১১ প্রো ম্যাক্স, আইফোন ১১ প্রো এবং আইফোন ১১। আগের বছরগুলোতে সাধারণত অ্যাপল বড় পর্দার মডেলগুলোর বেলায় ‘প্লাস’ কথাটি যোগ করতো।

নতুন মডেলগুলোয় আইফোন ১১ প্রো এবং আইফোন প্রো ম্যাক্স এর পর্দার মাপ যথাক্রমে ৫.৮ এবং ৬.৫ ইঞ্চি। অপরদিকে আইফোন ১১-এর পর্দার মাপ ৬.১ ইঞ্চি।

নতুন আইফোনের নকশা রাখা হয়েছে আগের মতোই। এর পরিবর্তন কিছুটা দেখা গেছে পেছনের দিকে। নতুন ডুয়াল ক্যামেরা ব্যবস্থা রাখা হয়েছে আইফোন ১১-তে। অনুষ্ঠানে এই ক্যামেরার কিছু দারুন আলট্রা ওয়াইড ছবি দেখানো হয়।

ক্যামেরা ছাড়াও আইফোন ১১-এ যোগ করা হয়েছে এ১৩ বায়োনিক চিপ। চিপটিকে এখন পর্যন্ত নিজেদের তৈরি সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন প্রসেসর দাবি করেছে অ্যাপল।

আইফোন ১১-এর পর আরও দুইটি নতুন আইফোনের ঘোষণা এসেছে এবারের ইভেন্টে। পেছনে তিন ক্যামেরা ব্যবস্থার আইফোন ১১ প্রো এবং আইফোন ১১ প্রো ম্যাক্স-এর ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। মঞ্চে ডিভাইসটির বিস্তারিত বর্ণনা নিয়ে আসেন অ্যাপলের বৈশ্বিক বিপণন বিভাগের প্রধান ফিল শিলার।

আইফোন ১১ প্রো এবং আইফোন ১১ প্রো ম্যাক্স-এর পেছনের তিনটি ক্যামেরা সেন্সরের মধ্যে একটি টেলিফটো, একটি ওয়াইড লেন্স এবং অন্যটি আলট্রা ওয়াইড লেন্স। ডিভাইসটি দিয়ে ধারণ করা বেশ কিছু দারুণ ছবি এবং ভিডিও ডেমো দেখানো হয়েছে অনুষ্ঠানে। অ্যাপলের দাবি স্মার্টফোনে সর্বোচ্চ মানের ভিডিও পাওয়া যাবে নতুন আইফোন ১১ প্রো ডিভাইসে।

ডিভাইসগুলোতে আগের চেয়ে উন্নত পর্দাও রেখেছে অ্যাপল। নতুন এই পর্দার নাম বলা হয়েছে সুপার রেটিনা এক্সডিআর।

আগের চেয়ে ব্যাটারি ব্যাকআপও বেশি পাওয়া যাবে নতুন আইফোনগুলোতে। আইফোন ১১ প্রো-তে আগের আইফোন Xএস-এর চেয়ে চার ঘন্টা এবং আইফোন ১১ প্রো ম্যাক্সে আগের আইফোন Xএস ম্যাক্সের চেয়ে পাঁচ ঘন্টা বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে বলে দাবি করেছে অ্যাপল।

আইফোন ১১-এর দাম কিছুটা কমলেও আইফোন ১১ প্রো’র বাজার মূল্য শুরু হচ্ছে ৯৯৯ মার্কিন ডলার থেকে। আর আইফোন ১১ প্রো ম্যাক্স-এর দাম শুরু হচ্ছে ১০৯৯ ডলারে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপল পার্কের স্টিভ জবস অডিটোরিয়ামে বাংলাদেশ সময় রাত ১১ টায় শুরু হয় প্রতিষ্ঠানের সেপ্টেম্বর ইভেন্ট। কোনো নাটকীয়তা ছাড়াই সাধারণভাবে অনুষ্ঠানের সূচনা করেন অ্যাপল টিম কুক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিকটক ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য চালু হলো নতুন ফিচার 
প্রযুক্তি সংবাদ

টিকটক ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য চালু হলো নতুন ফিচার 

১৩ মে বাজারে আসছে গ্যালাক্সি এস২৫ এজ?
নির্বাচিত

১৩ মে বাজারে আসছে গ্যালাক্সি এস২৫ এজ?

এডিস মশা নিয়ন্ত্রণে দেশের পরমাণু বিজ্ঞানীদের প্রযুক্তি উদ্ভাবন: বিজ্ঞানমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

এডিস মশা নিয়ন্ত্রণে দেশের পরমাণু বিজ্ঞানীদের প্রযুক্তি উদ্ভাবন: বিজ্ঞানমন্ত্রী

এসি বিক্রিতে ২০৩ শতাংশ প্রবৃদ্ধি মার্সেলের
প্রযুক্তি সংবাদ

এসি বিক্রিতে ২০৩ শতাংশ প্রবৃদ্ধি মার্সেলের

বুড়ো হতে গিয়ে ধরা খেলেন!
প্রযুক্তি সংবাদ

বুড়ো হতে গিয়ে ধরা খেলেন!

এমডব্লিউসি বার্সেলোনা ২০২৫ এ যেসকল সর্বশেষ উদ্ভাবন ও ট্রেন্ডগুলি প্রদর্শন হল
নির্বাচিত

এমডব্লিউসি বার্সেলোনা ২০২৫ এ যেসকল সর্বশেষ উদ্ভাবন ও ট্রেন্ডগুলি প্রদর্শন হল

Load More

ট্রেন্ডিং টপিক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 September 2019

৬৯৯ ডলারে মিলবে আইফোন ১১!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix