Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১০ হাজার বছরের কাজ ৪ মিনিটে!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 24 September 2019
১০ হাজার বছরের কাজ ৪ মিনিটে!
Share on FacebookShare on Twitter

কোয়ান্টাম কম্পিউটারের যুগে সবেমাত্র প্রবেশ করছে বিশ্ব। আর শুরুর এ সময়েই যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কোয়ান্টম সুপ্রিমেসি বা কোয়ান্টাম আধিপত্য অর্জন করতে সক্ষম হয়েছেন গুগলের বিজ্ঞানীরা।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুগলের একটি গবেষণাপত্রে এ দাবি করা হয়েছে। যদিও গবেষণাপত্রটি পরবর্তীতে নাসার ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়।

গবেষণাপত্রটির তথ্যানুসারে দ্য ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, গুগলের বিজ্ঞানীরা এমন একটি কম্পিউটার তৈরি করেছেন যা প্রচলিত কম্পিউটারগুলোর সাধ্যের বাইরে ক্যালকুলেশন করতে পারে। বিজ্ঞানীরা এটিকে কোয়ান্টাম কম্পিউটারের সর্বোচ্চ ক্ষমতা অর্জন হিসেবে অভিহিত করেন।

কোয়ান্টাম আধিপত্য হলো যখন একটি বিশেষ ডিভাইস, যার নাম কোয়ান্টাম কম্পিউটার, একটি একক ক্যালকুলেশন পরিচালনা করতে পারে যা প্রচলতি কোনো কম্পিউটারের পক্ষে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব নয়।

বর্তমান বিশ্বে গুগলের পাশাপাশি আইবিএম, মাইক্রোসফট, ইন্টেল সহ অন্যান্য শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এবং স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো কোয়ান্টাম কম্পিউটার তৈরিতে কাজ করছে। কোয়ান্টম কম্পিউটারের গঠন প্রচলিত কম্পিউটারের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। বিজ্ঞানীরা এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা বহুদিন থেকেই প্রত্যাশা করছিলেন- মাইফলকে পৌঁছাতে সক্ষম এমন কোয়ান্টম কম্পিউটার তৈরি করবে গুগল।

বর্তমানে প্রচলতি সকল কম্পিউটার কাজ করে বাইনারি সংখ্যা ০ অথবা ১ এর মাধ্যমে। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার ০ ও ১- দুটিরই প্রতিনিধিত্ব করতে পারে। এমনকি একই সময়ে একই সঙ্গেও সংখ্যা দুটির প্রতিনিধিত্ব করতে পারে। দুর্বোধ্য ও জটিল কোয়ান্টাম মেকানিকসের ওপর নির্ভরশীল এই কম্পিউটার। কোয়ান্টাম কম্পিউটার যে ধরনের ক্যালকুলেশন করে, সেগুলো বর্তমানের কম্পিউটারের পক্ষে করা অত্যন্ত কঠিন এবং সময়সাপেক্ষ। কিছু ক্ষেত্রে অসম্ভবও।

নাসার ওয়েবসাইটে গুগলের গবেষণাপত্রটি নজরে আসে দ্য ফিন্যান্সিয়াল টাইমসের। যেখানে বলা হয়, কোম্পানিটির তৈরিকৃত কোয়ান্টাম প্রসেসর একটি বিশেষ ক্যালকুলেশন সম্পন্ন করতে সময় নিয়েছে ৩ মিনিট ২০ সেকেন্ড, যা বর্তমান বিশ্বের সবচেয়ে উন্নত কম্পিউটারের সময় লেগে যাবে প্রায় ১০ হাজার বছর।

মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলার মতে, প্রযুক্তি বিশ্বকে সম্পূর্ণ বদলে দিতে যাচ্ছে তিন প্রযুক্তি। তার মধ্যে একটি হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার। বাকি দুটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অগমেন্টেড রিয়েলিটি (এআর)।

গুগলের উদ্ভাবন সম্পর্কে কোয়ান্টাম সফটওয়্যার স্টার্টআপ প্রতিষ্ঠান রিভারলেনের প্রতিষ্ঠাতা স্টিভ ব্রেকিয়ালি বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রথমবারের মতো কেউ দেখিয়েছে যে, কোয়ান্টাম কম্পিউটারগুলো সুপার কম্পিউটারকে ছাড়িয়ে যেতে পারে।’

গুগল এখনো পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ভাবে কিছু জানায়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নাসা

এই বিভাগ থেকে আরও পড়ুন

সেরা ১০ ছবি প্রিন্ট করে পাঠাবে গুগল ফটোজ!
প্রযুক্তি সংবাদ

ভালো ছবি বাছাইয়ে গুগল ফটোজের নতুন ফিচার

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যানসমওয়্যার হামলার ৮৫ শতাংশই আইডেন্টিটি-ভিত্তিক: সফোস

কম দামি গাড়ি মারুতি সুজুকির দাম বাড়ছে
অটোমোবাইল

কম দামি গাড়ি মারুতি সুজুকির দাম বাড়ছে

ম্যাকের রিমোট ডেস্কটপ ভার্সনে নতুন চিপ
প্রযুক্তি সংবাদ

ম্যাকের রিমোট ডেস্কটপ ভার্সনে নতুন চিপ

পুরোনো আইফোন এক্সচেঞ্জ করার আগে যে কাজ জরুরি
প্রযুক্তি পরামর্শ

পুরোনো আইফোন এক্সচেঞ্জ করার আগে যে কাজ জরুরি

নতুন সিম সংযোগ বন্ধে বিটিআরসির কাছে চিঠি
টেলিকম

নতুন সিম সংযোগ বন্ধে বিটিআরসির কাছে চিঠি

Load More

ট্রেন্ডিং টপিক

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন
প্রযুক্তি বাজার

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

উপহার হিসেবে শেয়ার পেয়েছেন ওয়ালটন হাই-টেকের পরিচালক

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ
প্রযুক্তি সংবাদ

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 September 2019

১০ হাজার বছরের কাজ ৪ মিনিটে!

Techzoom.TV |
TechzoomTV