Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৯৫৯৯ টাকায় ‘প্রিমো আরসিক্স’ স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৬ অক্টোবর ২০১৯
৯৫৯৯ টাকায় ‘প্রিমো আরসিক্স’ স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

দীর্ঘস্থায়ী ব্যাটারি, ডুয়াল ক্যামেরা ও নচ ডিসপ্লের নতুন স্মার্টফোন এনেছে ওয়ালটন। মডেল ‘প্রিমো আরসিক্স’। ক্রিমসন ব্ল্যাক, ডার্ক ব্লু এবং টোয়াইলাইট ব্লু-তিনটি রঙে ফোনটি দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেট এবং অনলাইনের ই-প্লাজায় পাওয়া যাচ্ছে। দাম ৯৫৯৯ টাকা।

নতুন এ মডেল প্রসঙ্গে ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, দৃষ্টিনন্দন ডিজাইন ও ফিচারে সাজানো ‘প্রিমো আরসিক্স’ ফোনটি বাজারে আসার আগেই প্রি-অর্ডার নেওয়া হয়। এতে ক্রেতাদের দারুণ সাড়া পাওয়া গেছে।

নতুন এ ফোনটি ৬.১ ইঞ্চির ১৯:৯ রেশিওর ইউ-নচ ডিসপ্লের। এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন ১৫৬০ বাই ৭২০ পিক্সেল। ক্যাপাসিটিভ টাচ স্ক্রিনের আইপিএস প্রযুক্তির এ ফোনে আছে ধূলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গ্লাস।

কারিগরি বৈশিষ্ট্যে আছে অ্যানড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম, ১.৬ গিগাহার্টজ গতির এআরএম কর্টেক্স-এ৫৫ অক্টাকোর প্রসেসর, ৩ জিবি ডিডিআরফোর র‌্যাম এবং পাওয়ার ভিআর জিই ৮৩২২ গ্রাফিক্স। এতে অ্যাপস ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা পাওয়া যাবে। ইন্টারনাল মেমোরি ৩২ গিগাবাইট। সাপোর্ট করবে ১২৮ জিবি পর্যন্ত মেমোরি কার্ড।

লাইফস্টাইল ফিচারে আছে এলইডি ফ্ল্যাশযুক্ত পিডিএএফ প্রযুক্তির এফ ২.০ অ্যাপারচারের বিএসআই ১৩ এবং ২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা, ৫পি লেন্সের ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। আর ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা দেবে ডেফথ-অব-ফিল্ড ইফেক্ট।

ছবির জন্য সামনে আছে পিডিএএফ প্রযুক্তির ৪পি লেন্সের ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এতে নরমাল এবং প্রো মোড ছাড়াও আছে নাইট মোড, ফিল্টার মোড, ফেস কিউট, এইচডিআর, প্যানোরমা, টাইম ল্যাপস, ফেস ডিকেটশন, ডিজিটাল জুম, সেলফ টাইমার, অটো ফোকাস, টাচ ফোকাস, টাচ শট, ডিসপ্লে ফেসিয়াল ইনফরমেশন, কিউআর কোড ও মিররড সেলফি।

ব্যাকআপ পাওয়ার আছে ৪০০০ মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। কানেক্টিভিটিতে আছে ওয়াইফাই, ব্লুটুথ ৪.২ ভার্সন, মাইক্রো ইউএসবি ভার্সন ২, ওয়্যারলেস ডিসপ্লে, ল্যান হটস্পট, ওটিএ এবং ওটিজি। বিশেষ সব ফিচারে আছে ডুয়াল সিমে ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, স্টেপ ডিকেক্টর।

দেশে তৈরি এ স্মার্টফোনে আছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোনটি পাল্টে নতুন আরেকটি ফোন দেওয়া হবে। স্মার্টফোনে পুরো এক বছর আর ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা থাকবে। এছাড়া ১০১ দিনের মধ্যে প্রায়োরিটির ভিত্তিতে ৪৮ ঘণ্টার মধ্যে বিক্রয়োত্তর সেবা দেওয়া হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটনস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিভিন্ন দেশের মধ্যে ডিজিটাল কোভিড ভ্যাকসিন পাসপোর্ট চালুর আহ্বান পলকের
প্রযুক্তি সংবাদ

বিভিন্ন দেশের মধ্যে ডিজিটাল কোভিড ভ্যাকসিন পাসপোর্ট চালুর আহ্বান পলকের

পানিতেও চলবে টেসলার তৈরি গাড়ি!
অটোমোবাইল

পানিতেও চলবে টেসলার তৈরি গাড়ি!

ত্রিমাত্রিক অ্যাভাটার তৈরির সুবিধা এবার হোয়াটসঅ্যাপে
প্রযুক্তি সংবাদ

ত্রিমাত্রিক অ্যাভাটার তৈরির সুবিধা এবার হোয়াটসঅ্যাপে

২০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে কাজ করছে স্যামসাং?
নির্বাচিত

স্মার্টফোন কেনায় সর্বোচ্চ ১০ হাজার টাকা ছাড় দিচ্ছে স্যামসাং

কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবিজি ফাউন্ডেশন
প্রযুক্তি সংবাদ

কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবিজি ফাউন্ডেশন

এবারও দেশের নাম্বার ওয়ান ফ্রিজ, এসি ও টিভি ব্র্যান্ড ওয়ালটন
নির্বাচিত

এবারও দেশের নাম্বার ওয়ান ফ্রিজ, এসি ও টিভি ব্র্যান্ড ওয়ালটন

Load More

ট্রেন্ডিং টপিক

মাদক ট্রাইব্যুনাল গঠন ও সাইবার স্পেসে জুয়া বন্ধের বিধান রেখে সংসদে দুটি বিল উত্থাপন
প্রযুক্তি সংবাদ

মাদক ট্রাইব্যুনাল গঠন ও সাইবার স্পেসে জুয়া বন্ধের বিধান রেখে সংসদে দুটি বিল উত্থাপন

২০২৬ সালের সেরা ব্যাটারি ব্যাকআপের ১০ ল্যাপটপের তালিকা প্রকাশ
প্রযুক্তি বাজার

২০২৬ সালের সেরা ব্যাটারি ব্যাকআপের ১০ ল্যাপটপের তালিকা প্রকাশ

আইফোন ১৮ প্রোর তথ্য ফাঁস, নেপথ্যে টাটার ডেটা লিক
নির্বাচিত

আইফোন ১৮ প্রোর তথ্য ফাঁস, নেপথ্যে টাটার ডেটা লিক

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি পরামর্শ

গুগল ম্যাপস আপনাকে কি ভুল রাস্তা দেখাচ্ছে? এই সেটিং বদলে নিন এখনই

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

১ মাস ১ মিলিয়ন ফোন বিক্রির রেকর্ড !

নতুন আপডেট পাবে যে সকল শাওমি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি
নির্বাচিত

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি

মোবাইল গেমিং ইন্ডাস্ট্রির অন্যতম মর্যাদাপূর্ণ বৈশ্বিক আয়োজন ‘Pocket...

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

বাংলা কিউআরের প্রসারে মাঠে গভর্নর, স্বল্পমূল্যের স্মার্টফোন ও মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি

বাংলা কিউআরের প্রসারে মাঠে গভর্নর, স্বল্পমূল্যের স্মার্টফোন ও মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৬ অক্টোবর ২০১৯

৯৫৯৯ টাকায় ‘প্রিমো আরসিক্স’ স্মার্টফোন

Techzoom.TV |
TechzoomTV