Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় যে ৮টি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯
যুক্তরাষ্ট্রের কালো তালিকায় যে ৮টি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান
Share on FacebookShare on Twitter

এর আগে হুয়াওয়ের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানকে নিরাপত্তা হুমকির অভিযোগে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র

চীনে উইঘুর সম্প্রদায়ের ওপর নিপীড়নের অভিযোগে ২৮টি চীনা প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় ৮টি প্রযুক্তি প্রতিষ্ঠানেরও নাম রয়েছে। এর আগে হুয়াওয়ের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানকে নিরাপত্তা হুমকির অভিযোগে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র।

এবার নতুন করে কালো তালিকাভুক্ত করায় চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পক্ষে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায় সমস্যা সৃষ্টি হবে। যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে যন্ত্রাংশ কিনতে গেলে সরকারি অনুমোদনের প্রয়োজন হবে।

কালো তালিকাভুক্ত চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো হলো:

ডাহুয়া টেকনোলজিস: ডাহুয়া মূলত ভিডিও নজরদারি পণ্য ও সেবা দিয়ে থাকে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নজরদারি সেবাদাতা প্রতিষ্ঠান ডাহুয়া। এশিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকাজুড়ে ডাহুয়ার ৩৫টি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান রয়েছে।

হিক ভিশন: বিশ্বের বৃহত্তম নিরাপত্তা পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান হিক ভিশন। চীনের হ্যাংঝোভিত্তিক প্রতিষ্ঠানটির কানাডা, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে গবেষণা ও উন্নয়নকেন্দ্র রয়েছে। প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৪২ বিলিয়ন মার্কিন ডলার।

আইফ্লাইটেক: বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর গবেষণা ও উন্নয়ন নিয়ে কাজ করে আইফ্লাইটেক। এটি স্পিচ টেকনোলজি, সফটওয়্যার ও চিপ পণ্য তৈরি করে। আলিবাবা, টেনসেন্ট ও বাইদুর পাশাপাশি একমাত্র প্রতিষ্ঠান হিসেবে আইফ্লাইটেককে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ও স্বয়ংক্রিয় গাড়ির হার্ডওয়্যার ও সফটওয়্যার তৈরির জন্য বলেছে বেইজিং।

মেগভি টেকনোলজি: ২০১১ সালে প্রতিষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্ট স্টার্টআপ মেগভি। চীনের সবচেয়ে মূল্যবান উদ্যোগ হিসেবে বিবেচনা করা হয় মেগভিকে। চীনের বিভিন্ন বিনয়োগকারী প্রতিষ্ঠানের কাছ থেকে প্রচুর বিনিয়োগ পেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর গবেষণা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।

সেন্সটাইম: চীনে দ্রুত বর্ধিষ্ণু ও মূল্যবান স্টার্টআপগুলোর মধ্যে অন্যতম সেন্সটাইম। প্রতিষ্ঠানটি ভয়েজ রিকগনিশন, ভিডিও বিশ্লেষণ ও স্বয়ংক্রিয় গাড়ি চালনার সফটওয়্যার নিয়ে কাজ করে। অপো ও ভিভোর মতো মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান সেন্সটাইমের ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার ব্যবহার করে। সফটব্যাংক, সিলভার লেক, টাইগার গ্লোবাল, ফিডেলটি ইন্টারন্যাশনালের মতো বৈশ্বিক শক্তিশালী বিনিয়োগকারীরা এ প্রতিষ্ঠানটিতে ব্যাপক বিনিয়োগ করে রেখেছে।

শিয়ামেন মিয়া পিকো ইনফরমেশন: প্রতিষ্ঠানটি ডিজিটাল ডেটা রিকভারি নিয়ে কাজ করে। তাদের বিগ ডেটাকে কাজে লাগানোর প্ল্যাটফর্ম আছে। এছাড়া নেটওয়ার্ক স্পেস সার্চ পণ্য, ভিডিও বিশ্লেষণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে লাগে এমন সফটওয়্যার তৈরি করে প্রতিষ্ঠানটি। চীনের সবচেয়ে মূল্যবান স্টার্টআপগুলোর একটি শিয়ামেন মিয়া পিকো ইনফরমেশন।

ইতু টেকনোলজিস: ২০১২ সালে প্রতিষ্ঠিত ইতু টেকনোলজিস মূলত ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি নিয়ে কাজ করে। চীনের সাংহাইভিত্তিক প্রতিষ্ঠানটি দেশটির অন্যতম মূল্যবান স্টার্টআপ হিসেবে বিবেচিত হয়। ইতুর দাবি, তাদের ফেসিয়াল রিকগনিশক প্ল্যাটফর্ম মাত্র এক সেকেন্ডে ১০০ কোটি মানুষের চেহারা সনাক্ত করতে পারে।

ইশিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি: এটি মূলত ন্যানো টেকনোলজির স্টার্ট আপ। চীনের অন্যতম মূল্যবান স্টার্টআপ হিসেবে বিবেচনা করা হয় ইশিনকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

চলতি বছর প্রিমিয়াম আইফোন আগে আসবে বাজারে
প্রযুক্তি সংবাদ

চলতি বছর প্রিমিয়াম আইফোন আগে আসবে বাজারে

খুলনায় স্মার্ট পোস্ট সার্ভিস পয়েন্টের উদ্বোধন করলেন সুইডেনের রাজকুমারী
প্রযুক্তি সংবাদ

খুলনায় স্মার্ট পোস্ট সার্ভিস পয়েন্টের উদ্বোধন করলেন সুইডেনের রাজকুমারী

গরমে এসির বিদ্যুৎ খরচ কমানোর সহজ উপায়
কিভাবে করবেন

গরমে এসির বিদ্যুৎ খরচ কমানোর সহজ উপায়

অবৈধ মোবাইল ফোনের বিরুদ্ধে সাভার সিটি সেন্টারে অভিযান
প্রযুক্তি সংবাদ

অবৈধ ফোনের বিরুদ্ধে ঘন ঘন অভিযান: ডিবি প্রধান

শাওমির এই ফোন কাজ করবে আইফোনের মতো
প্রযুক্তি বাজার

শাওমির এই ফোন কাজ করবে আইফোনের মতো

আন্তর্জাতিক বাজারের আগেই দেশে অস্থিরতা: আনঅফিসিয়াল ফোনের দাম বাড়ল
নির্বাচিত

আন্তর্জাতিক বাজারের আগেই দেশে অস্থিরতা: আনঅফিসিয়াল ফোনের দাম বাড়ল

Load More

ট্রেন্ডিং টপিক

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও
নির্বাচিত

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি
টেলিকম

জ্বালানি সংকট দীর্ঘ হলে ইন্টারনেট সেবায় বিপর্যয়ের আশঙ্কা

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন
প্রযুক্তি পরামর্শ

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
প্রযুক্তি সংবাদ

এআই চিপের চাহিদায় আয় ৭০ শতাংশ বাড়ার আশা এনভিডিয়ার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি
টেলিকম

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

কুমিল্লায় রবি আজিয়াটা পিএলসির একটি কার্যালয়ে আর্থিক অনিয়ম...

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ অক্টোবর ২০১৯

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় যে ৮টি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix