Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শক্তিশালী জি-৭ পাওয়ার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
মঙ্গলবার, ২৮ মে ২০১৯
শক্তিশালী জি-৭ পাওয়ার
Share on FacebookShare on Twitter

দেশের বাজারে শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন হিসেবে পরিচিতি পেয়েছে মটোরোলা ‘জি-৭ পাওয়ার’ মডেলের স্মার্টফোনটি। এর ব্যাটারি পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার এবং ১৫ ওয়াটের টার্বো চার্জিং সুবিধার ফলে ১৫ মিনিট চার্জে নয় ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। মটো জি-৭ পাওয়ার স্মার্টফোনের গুরুত্বপূর্ণ কয়েকটি ফিচার সম্পর্কে জেনে নিন:

ব্যাটারি: ফোনটি ব্যাটারি–সুবিধার দিক থেকে অনেকটাই এগিয়ে থাকবে। একবার চার্জে তিন দিনের ব্যাকআপ সুবিধা থাকায় বাংলাদেশের ভ্রমণপ্রিয় মানুষের চাহিদা পূরণ করতে পারবে ফোনটি। স্মার্টফোনটি একবার চার্জ করে ছবি তোলা, মেইল করা, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, গেমস ও মুভি দেখার পরও চার্জের ব্যাকআপ পাওয়া যাবে।

হার্ডওয়্যার ও নকশা: ব্যাটারিক্ষমতা পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার হওয়ার পরও এই ডিভাইসটি সহজে হাতে রাখা যায়। মটোরোলা জি-৭–এর ডান পাশে পাওয়ার এবং ভলিউম বাটন রয়েছে। এ ছাড়া এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি আছে পেছন দিকে। ফোন হাতে ধরে থাকার সময় ওই সেন্সরটি যেন আপনি সহজেই অনুভব করতে পারেন, সে জন্য কিছুটা ভিন্নভাবে তৈরি করা হয়েছে এই ফিঙ্গারপ্রিন্ট–সুবিধা।

পারফরমেন্স: মটো জি-৭ পাওয়ারে আছে ৪ জিবি র‌্যাম আর ৬৪ জিবি রম। এতে ব্যবহার করা হয়েছে ১.৮ গিগাহার্টজ অক্টাকোর স্ন্যাপড্রাগন ৬৩২ প্রসেসর।

সিম ও মেমোরি কার্ড: ডিভাইসটির বাঁ পাশে সিমকার্ড ব্যবহারের জায়গা রয়েছে। এই ট্রে খুলতে একটি পিন ব্যবহার করতে হবে। সিমকার্ডের পাশেই আছে মেমোরি কার্ড সংযুক্ত করার জায়গা। ডিভাইসটির ৬৪ গিগা স্টোরেজ ক্ষমতার পরও যদি আপনার বাড়তি স্টোরেজ দরকার হয়, তাহলে ৫১২ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সংযুক্ত করতে পারবেন।

অন্যান্য পোর্ট: ডিভাইসটির নিচের দিকে একটি ইউএসবি-সি পোর্ট রয়েছে। মটোরোলা জি-সেভেনের ইউএসবি-সি পোর্টের সাহায্যে আপনি টার্বো চার্জিং সুবিধা নিতে পারবেন। স্মার্টফোনটিতে ৩.৫ এমএম হেডফোর্ট জ্যাক রয়েছে।

সফটওয়্যার: মটোরোলা জি–৭–এ পাওয়ারে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড-৯ ব্যবহার করা হয়েছে। অবশ্য কিছু ফিচার কাস্টমাইজ করেছে মটোরোলা কর্তৃপক্ষ। ডিভাইসটির নেভিগেশন বার থেকে ব্যবহারকারীরা আনলক, মিডিয়া কন্ট্রোলস, স্ক্রিনশট এডিটর, থ্রি ফিঙ্গার স্ক্রিনশট, ফাস্ট ফ্ল্যাশলাইট, কুইক ক্যাপচার, পিক ডিসপ্লে, অ্যাটেনটিভ ডিসপ্লে ইত্যাদি অপশনে যেতে পারবেন।

ক্যামেরা: মটোরোলা জি-৭ পাওয়ারের অন্যতম আকর্ষণ এর ক্যামেরা। ডিভাইসটির পেছন দিকে এলইডি ফ্ল্যাশসহ ১২ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনের দিকে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে ফোর-কে রেজ্যুলেশন ভিডিও করা যায়। মটোরোলার এই ফোন দিয়ে ছবি তুলে সেগুলো ডিএনজি ফরম্যাটে সংরক্ষণ করা সম্ভব।

দাম: মটোরোলা জি-৭ পাওয়ারের দাম ১৯ হাজার ৯৯০ টাকা। ফোনটিতে দেড় হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার রয়েছে

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মটোরোলা

এই বিভাগ থেকে আরও পড়ুন

ম্যাজিকবুক ল্যাপটপ বাজারে এলো
নির্বাচিত

ম্যাজিকবুক ল্যাপটপ বাজারে এলো

গণমাধ্যম-যোগাযোগ ক্ষেত্রে যৌথভাবে কাজ করার আগ্রহ তথ্যমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

গণমাধ্যম-যোগাযোগ ক্ষেত্রে যৌথভাবে কাজ করার আগ্রহ তথ্যমন্ত্রীর

রিয়েলমি নারজো ৭০ প্রো: এই ফোনে মিলবে ২৫৬ জিবি স্টোরেজ
নির্বাচিত

রিয়েলমি নারজো ৭০ প্রো: এই ফোনে মিলবে ২৫৬ জিবি স্টোরেজ

অনলাইনে ব্যক্তিগত তথ্য কি নিরাপদ?
নির্বাচিত

অনলাইনে ব্যক্তিগত তথ্য কি নিরাপদ?

নির্বাচিত

কৃত্রিম বুদ্ধিমত্তা কখনোই মানুষের মেধার বিকল্প হতে পারবে না

৪৩ মডেলের স্মার্টফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

যেসব ফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

ক্যামেরা ডিজাইনে বড় পরিবর্তন আসছে, গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় থাকছে ৩ লেন্স
প্রযুক্তি সংবাদ

ক্যামেরা ডিজাইনে বড় পরিবর্তন আসছে, গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় থাকছে ৩ লেন্স

‘পুষ্প টেলিকম’ থেকে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪
প্রযুক্তি সংবাদ

‘পুষ্প টেলিকম’ থেকে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪

গ্রামীণফোনের ‘১ বাংলাদেশ ১ ইন্টারনেট’ ক্যাম্পেইন চালু
টেলিকম

গ্রামীণফোনের ‘১ বাংলাদেশ ১ ইন্টারনেট’ ক্যাম্পেইন চালু

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

‘বাংলা কিউআর’ চালুর পর তীব্র প্রতিযোগিতায় বিকাশ: ভাঙছে পেমেন্ট খাতের একক আধিপত্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ জুড়ে এখন...

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ মে ২০১৯

শক্তিশালী জি-৭ পাওয়ার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix