Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আমরা চাই সবাই ইন্টারনেটে নিরাপদ থাকুক- মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 13 October 2019
আমরা চাই সবাই ইন্টারনেটে নিরাপদ থাকুক- মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন,একদিকে বাংলাদেশ ডিজিটাল হবে আর এক দিকে ইন্টারনেট নিরাপত্তা নিশ্চিত করা হবে। সংশ্লিষ্ট খাতের অংশিজন এবং বিশেষজ্ঞদের নিয়ে করণীয় নির্ধারণসহ লাগসই কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে একটা নিরাপদ ইন্টারনেট দুনিয়া নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

তিনি বলেন, একক কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার পক্ষে এটি সমাধান করা সম্ভব নয়। সকলের সম্মিলিত উদ্যোগ ছাড়া ডিজিটাল দুনিয়াকে নিরাপদ করা সম্ভব নয়। ইন্টারনেট সম্প্রসারণের পাশাপাশি সকলকে সাথে নিয়েই আমরা নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে কাজ শুরু করেছি। আমরা চাই আমাদের কন্যা, বধু , মাতা সবাই ইন্টারনেটে নিরাপদ থাকুক।

মন্ত্রী আজ রোববার ঢাকায় টেলিযোগাযোগ অধিদপ্তরের মিলনায়তনে ডিজিএফআই, র্যাব, এনটিএমসি, বিটিআরসি, মোবাইল অপারেটর্স, আইআইজিডব্লিউসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে নিরাপদ ইন্টারনেট বিষয়ক এক পরামর্শক সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন। ডাক ও টেলিযোগাযোগ সচিব অশোক কুমার বিশ^াস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটালাইজেশনের সম্ভাবনা ও ঝুঁকির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, আমরা যত বেশি ডিজিটাল হচ্ছি ডিজিটাল বিপদের মাত্রা ততবেশি বাড়ছে। যত বেশি মানুষের সাথে সংযুক্ত হচ্ছি বিপদের ভয়টাও ততবেশি বাড়ছে। এটি এমন কোন বিষয় নয় যে মূহুর্তের মধ্যেই এর সমাধান তৈরি করা যায় ।

কম্পিউটারে বাংলা ভাষার জনক জনাব মোস্তাফা জব্বার ডিজিটাল প্রযুক্তি দুনিয়ায় তাঁর অভিজ্ঞতা তুলে ধরে বলেন, গত ৩২ বছর এ জগতে বিচরণ করতে গিয়ে শিশু থেকে বৃদ্ধ সবাইকে ইন্টারনেট ব্যবহারে উদ্ধুদ্ধ করেছি কারণ ইন্টারনেট হচ্ছে জ্ঞান ভান্ডার। নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে সাইবার থ্রেট ডিটেকশন, মনিটরিং এন্ড প্রিভেনশন প্রকল্প গ্রহণ করা হয়। এই প্রকল্পের মাধ্যমে গত এক বছরে ২২ হাজার পর্নো সাইট ও দুই হাজার জুয়ার সাইট বন্ধ করেছি। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় কী কী পদক্ষেপ গ্রহণ করা দরকার সংশ্লিষ্ট বিশেষজ্ঞসহ অংশিজনদের সুচিন্তিত মতামত ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মন্ত্রী উল্লেখ করেন।

টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যুগান্তকারি কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের পাশাপাশি দূরদৃষ্টিসম্পন্ন রাজনীতিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। করণীয় নির্ধারণ করে বর্তমান ও ভবিষ্যতের দিক নির্দেশনার মাধ্যমে নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করা সম্ভব।

মন্ত্রী এ বিষয়ে জনসচেতনা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকারের পাশাপাশি জিপি, রবিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ইন্টারনেট বিষয়ে সচেতন কর্মসূচি গ্রহণ করেছে।

তিনি এ বিষয়ে গৃহীত কর্মসূচি সমন্বিতভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

তিনি ক্ষতিকর সাইটগুলো নিয়ন্ত্রনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর ক্ষতিকর কন্টেন্টগুলোর বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের প্রয়োজনীয়তার ওপর মন্ত্রী গুরুত্বারো করেন।

সাইবার থ্রেট ডিটেকশন, মনিটরিং এন্ড প্রিভেনশন বিষয়ক প্রকল্পের পরিচালক রফিকুল মতিন এর সঞ্চালনায় উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ সভায় নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে ভবিষ্যত করণীয় বিষয়ে তাদের মতামত ও পরামর্শ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইন্টারনেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

অত্যাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে সেরা নেটওয়ার্ক প্রদানে সংকল্পবদ্ধ গ্রামীণফোন: গ্রামীণফোন সিইও
টেলিকম

অত্যাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে সেরা নেটওয়ার্ক প্রদানে সংকল্পবদ্ধ গ্রামীণফোন: গ্রামীণফোন সিইও

ওয়ালটন এসিতে ২০ শতাংশ পর্যন্ত ছাড়, ৬ মাসের ইএমআই সুবিধা
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন এসিতে ২০ শতাংশ পর্যন্ত ছাড়, ৬ মাসের ইএমআই সুবিধা

৯৯ টাকায় ৬০০ জিবি ইন্টারনেট
টেলিকম

২০২৩ সালের মধ্যে সারাদেশে সর্বোচ্চ গতির ইন্টারনেট

নাথিং ইয়ার ৩ এলো বাজারে
নির্বাচিত

নাথিং ইয়ার ৩ এলো বাজারে

অক্টোবরে চীনে মোবাইল ফোনের চালান বেড়েছে
প্রযুক্তি সংবাদ

নিবন্ধিত মোবাইল ফোনের ডি-রেজিস্ট্রেশন করবেন যেভাবে

গরমে বিদ্যুৎ বিল কমাতে এসির সেটিংসে যে পরিবর্তন করবেন
নির্বাচিত

গরমে বিদ্যুৎ বিল কমাতে এসির সেটিংসে যে পরিবর্তন করবেন

Load More

ট্রেন্ডিং টপিক

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ
অটোমোবাইল

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি
প্রযুক্তি সংবাদ

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ...

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 October 2019

আমরা চাই সবাই ইন্টারনেটে নিরাপদ থাকুক- মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV