Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শতকোটি ডলারের স্টার্টআপে শীর্ষে চীন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 23 October 2019
শতকোটি ডলারের স্টার্টআপে শীর্ষে চীন
Share on FacebookShare on Twitter

সীমিত মূলধন আর অসীম স্বপ্ন—এ দুইয়ের মেলবন্ধনে যাত্রা হয় যেকোনো স্টার্টআপের। সময়ের সঙ্গে সঙ্গে কোনো কোনো স্টার্টআপ মুখ থুবড়ে পড়ে। আবার কোনোটি বিনিয়োগকারীদের মনোযোগের কেন্দ্রে আসে। দ্রুতই ফুলে-ফেঁপে ওঠে। একপর্যায়ে এসব স্টার্টআপের সামগ্রিক মূল্য শতকোটি ডলার ছাড়িয়ে যায়। এসব স্টার্টআপকে টেক জগতে ‘ইউনিকর্ন’ নামে ডাকা হয়। ইউনিকর্নের সংখ্যা বিবেচনায় সম্প্রতি যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে শীর্ষে উঠেছে চীন। যদিও বৈশ্বিক প্রেক্ষাপটে ৮০ শতাংশের বেশি ইউনিকর্ন এ দুটি দেশে। চীনা প্রতিষ্ঠান হুর’ন ইনস্টিটিউটের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর এএফপি ও বিবিসি।

হুর’ন ইনস্টিটিউট প্রতি বছরই ইউনিকর্নের বৈশ্বিক র্যাংকিং প্রকাশ করে। এ ধারাবাহিকতায় সম্প্রতি প্রতিষ্ঠানটি গ্লোবাল ইউনিকর্ন লিস্ট ২০১৯ প্রকাশ করেছে। এতে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত একেকটি স্টার্টআপের মূল্য বিবেচনায় নেয়া হয়েছে এবং বলা হয়েছে, এগুলোর কার্যক্রম অবশ্যই বেসরকারি পর্যায়ে পরিচালিত হতে হবে। এতে দেখা গেছে বিশ্বের ২৪টি দেশের ১১৮টি শহরে বিভিন্ন ইউনিকর্নের কার্যক্রম পরিচালিত হয়।

র্যাংকিং বিশ্লেষণ করে দেখা গেছে, ২০১৯ সালে চীনে সব মিলিয়ে ২০৬টি ইউনিকর্ন বা শতকোটি ডলারের বেশি মূল্যের স্টার্টআপ রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে রয়েছে ২০৩টি ইউনিকর্ন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ইউনিকর্নের সংখ্যা বিবেচনায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীন শীর্ষে পৌঁছেছে বলে জানিয়েছে এএফপি।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটির ২১টি স্টার্টআপের মূল্য শতকোটি ডলার ছাড়িয়েছে। ব্রিটেনে ইউনিকর্নের সংখ্যা ১৩টি। জার্মানি ও ইসরায়েলের সাতটি করে ইউনিকর্ন রয়েছে। দক্ষিণ কোরিয়ায় এ সংখ্যা ছয়টি। ইন্দোনেশিয়ায় পাঁচটি। তালিকায় ২৪টি দেশের মধ্যে দক্ষিণ এশিয়ায় ভারত ছাড়া আর কোনো দেশ জায়গা পায়নি। অঞ্চলভিত্তিক হিসাবে ইউরোপে সব মিলিয়ে ৩৫টি ইউনিকর্ন রয়েছে। আর বিশ্বব্যাপী সক্রিয় ইউনিকর্নের ৮০ শতাংশই চীন ও যুক্তরাষ্ট্রে।

অন্যদিকে শহরভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ইউনিকর্ন রয়েছে চীনের বেইজিংয়ে। শহরটিতে ইউনিকর্নের সংখ্যা ৮২। তালিকায় এর পরই রয়েছে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো। এ শহরে ইউনিকর্নের সংখ্যা ৫৫। চীনের সাংহাই ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যথাক্রমে ৪৭ ও ২৫টি ইউনিকর্ন পরিচালিত হয়। ভারতের শহরগুলোর মধ্যে বেঙ্গালুরুতে সবচেয়ে বেশি ৯টি ইউনিকর্ন রয়েছে।

শতকোটি ডলারের বেশি মূল্যের স্টার্টআপগুলোর বৈশ্বিক তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে চীনা প্রতিষ্ঠান অ্যান্ট ফিন্যান্সিয়াল। ২০১৪ সালে যাত্রা করা এ প্রতিষ্ঠানটি অনলাইন পেমেন্ট সার্ভিস ‘আলিপে’ পরিচালনা করে। বর্তমানে এ স্টার্টআপের মূল্য ১৫ হাজার কোটি ডলার। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা অ্যাপ নির্মাতা বাইটড্যান্সের মূল্য ৭ হাজার ৫০০ কোটি ডলার। ২০১২ সালে বেইজিংয়ে যাত্রা করা এ স্টার্টআপের অধীনে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট টিকটক পরিচালিত হয়। তৃতীয় অবস্থানে রয়েছে চীনের ট্যাক্সি সেবাদাতা স্টার্টআপ দিদি। ২০১২ সালে যাত্রা করে বর্তমানে এর মূল্য দাঁড়িয়েছে ৫ হাজার ৫০০ কোটি ডলারে।

৫ হাজার কোটি ডলার মূল্য বিবেচনায় তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে মার্কিন টেক স্টার্টআপ ইনফোর। মূলত সফটওয়্যার ও ক্লাউড সেবা দেয় এ স্টার্টআপ। পঞ্চম অবস্থানে রয়েছে অন্য মার্কিন স্টার্টআপ জুল ল্যাবস। প্রতিষ্ঠানটি ই-সিগারেট তৈরি ও বাজারজাত করে।

ভারতীয় স্টার্টআপের মধ্যে ইউনিকর্নের তালিকায় জায়গা পেয়েছে পেমেন্ট সলিউশন প্লাটফর্ম ওয়ান৯৭ কমিউনিকেশনস। স্টার্টআপটির বর্তমান মূল্য ১ হাজার কোটি ডলার। রয়েছে ক্যাব ভাড়া নেয়ার অ্যাপ ওলা ক্যাব। এ স্টার্টআপের বর্তমান মূল্য দাঁড়িয়েছে ৬০০ কোটি ডলারে। একই পরিমাণ মূল্য নিয়ে তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের শিক্ষা খাতের জনপ্রিয় স্টার্টআপ বাইজু।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

২২ মে আসছে দেশের প্রথম রিপল হলোগ্রাফিক ডিজাইনের ফোন রিয়েলমি ৯
নির্বাচিত

২২ মে আসছে দেশের প্রথম রিপল হলোগ্রাফিক ডিজাইনের ফোন রিয়েলমি ৯

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

ইলন মাস্কের হাতে টুইটার, বেড়েছে চাকরিপ্রার্থীদের আগ্রহ
প্রযুক্তি সংবাদ

ইলন মাস্কের হাতে টুইটার, বেড়েছে চাকরিপ্রার্থীদের আগ্রহ

দেশের কোথায় কোন পাম্পে তেল পাওয়া যাবে জানাবে অ্যাপ
নির্বাচিত

দেশের কোথায় কোন পাম্পে তেল পাওয়া যাবে জানাবে অ্যাপ

কিভাবে বেশি ডিসকাউন্ট পাবেন দারাজ “মোবাইল উইক” থেকে
ই-কমার্স

কিভাবে বেশি ডিসকাউন্ট পাবেন দারাজ “মোবাইল উইক” থেকে

১২ জিবি র‌্যামের সাথে লঞ্চ হলো রেডমি কে ২০ প্রো প্রিমিয়াম এডিশন
প্রযুক্তি সংবাদ

১২ জিবি র‌্যামের সাথে লঞ্চ হলো রেডমি কে ২০ প্রো প্রিমিয়াম এডিশন

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 October 2019

শতকোটি ডলারের স্টার্টআপে শীর্ষে চীন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix